এক্সপ্লোর

8th Pay Commission : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?

Salary News : অষ্ট্ম বেতন কমিশনের সম্ভাব্য হিসেব বলছে, সেই ক্ষেত্রে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন।

Salary News : একবার কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলির এই দাবি মেনে নিলে একধাপে অনেকটাই বেড়ে যাবে এই কর্মীদের বেতন। এতে সবথেকে বেশি লাভবান হবেন লেভেল ৬ কর্মীরা। অষ্ট্ম বেতন কমিশনের সম্ভাব্য হিসেব বলছে, সেই ক্ষেত্রে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন।

কী দাবি রাখা হয়েছে কমিশনের কাছে ?
অষ্টম বেতন কমিশনের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন সংগঠনগুলি। যেখানে বলা হয়েছে, আগামী দিনে মহার্ঘ ভাতা (DA) ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে তা যেন মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই প্রস্তাব গৃহীত হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিশেষ করে নিম্ন বেতনক্রমের কর্মীদের বেতন দ্রুত বৃদ্ধি পাবে। 

কেন DA-এর সঙ্গে বেসিক পে জুড়ে দিতে বলা হচ্ছে ?  
অল ইন্ডিয়া ন্যাশনাল পেনশন সিস্টেম এমপ্লয়িজ ফেডারেশনের তরফে বলা হয়েছে, সরকারি কর্মীদের ভাল বেতন বৃদ্ধি হতে প্রায় ১০ বছর লেগে যায়। আগামী দিনে মহার্ঘ ভাতা (DA) ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে জুড়ে দিলে কম সময়ে যুক্তিসঙ্গত বৃদ্ধি হবে তাদের বেতনে। এই একই দাবি জানিয়েছে, কর্মী সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ ডয়েন্ট কনসুলেটিভ মেশিনারি (NC-JCM)। এই বিষয়ে অষ্টম বেতম কমিশনের কাছে দাবিপত্র জমা দিয়েছে এই সংগঠন। 

লেভেল ৬ কর্মীর বেতন ৭ বছরে কীভাবে দ্বিগুণ হতে পারে ?
অষ্টম বেতন কমিশন কর্মীদের দাবি মেনে নিলে সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৫,৪০০ টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর (লেভেল ৬) উদাহরণ ধরে নিতে হবে। এখনে, ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসেব করলে অষ্টম বেতন কমিশনে সংশোধিত মূল বেতন হবে ৭৪,৩৪০ টাকা।

এআইএনপিএসইএফ (AINPSEF)-এর প্রস্তাব অনুযায়ী, বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্ট ও গড়ে ৪ শতাংশ হারে ডিএ (DA) বৃদ্ধি ধরে এগোলে, ২০৩৩ সালের ১ জানুয়ারি নাগাদ ওই কর্মীর মূল বেতন ১,১৯,৩৭৪ টাকায় পৌঁছাবে। ডিএ-র হার প্রায় ২৮ শতাংশ ধরা হলে, ডিএ-র পরিমাণ দাঁড়াবে ৩৩,৪২৫ টাকায়। মূল বেতন ও ডিএ মিলিয়ে আনুমানিক মোট বেতন হবে প্রায় ১,৫২,৭৯৮ টাকা। যা প্রায় দ্বিগুণের সমান।

আরও পড়ুন : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget