এক্সপ্লোর

Aadhaar Card: বদলে যাচ্ছে আধার কার্ড? কেমন হতে চলেছে নতুন ডিজাইন, কী কী নয়া সুবিধা?

সম্প্রতি এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে আধার কার্ডের 'নিউ লুক' প্রসঙ্গে কিছু তথ্য মিলেছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী, নতুন কার্ডের নকশায় যার কার্ড কেবলমাত্র তার ছবি এবং একটি কিউআর কোড থাকার কথা রয়েছে।

কলকাতা: খুব তাড়াতাড়ি বদলে যাবে আপনার আধার কার্ড। জানা যাচ্ছে, নতুন আধার অ্যাপ চালুর পরই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI এবার আধার কার্ডের ভোলবদলের কথা ভাবছে। এবার মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, মূলত আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন অপরাধ যেমন সিম কার্ড জালিয়াতি, অননুমোদিত ঋণ গ্রহণ এবং AePS এর মাধ্যমে অবৈধ টাকা তুলে নেওয়া ইত্যাদি রোধ করতেই এই পদক্ষেপের ভাবনা। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে আধার কার্ডের 'নিউ লুক' প্রসঙ্গে কিছু তথ্য মিলেছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী, নতুন কার্ডের নকশায় যার কার্ড কেবলমাত্র তার ছবি এবং একটি কিউআর কোড থাকার কথা রয়েছে।

নতুন আধার কার্ডের কী কী বৈশিষ্ট্য? 

- জানা যাচ্ছে, নতুন আধার কার্ডের সামনের দিকে একটি কিউআর কোড থাকবে। যেখানে প্রয়োজনীয় সব তথ্য সুরক্ষিত এবং সংরক্ষিত থাকবে। এর ফলে বিভিন্ন অনুমোদিত সংস্থা ব্যক্তিগত তথ্য ছাড়াই পরিচয় যাচাই করে নিতে পারবে। সেক্ষেত্রে কোনও ফিজিক্যাল কপির প্রয়োজন পড়বে না।  

- একইসঙ্গে আধার কার্ডের ছবিই হবে ভিজ্যুয়াল শনাক্তকরণের ক্ষেত্রে মূল হাতিয়ার। মনে করা হচ্ছে, এর ফলে অনলাইন এবং অফলাইনে বিভিন্ন ধরনের অপরাধ ও জালিয়াতিতে লাগাম টানা সম্ভব হবে। 

- বিভিন্ন প্রতিবেদন প্রসূত তথ্য অনুযায়ী, যার আধার কার্ড তার নাম, ঠিকানা, জন্মতারিখ এবং ১২-সংখ্যার আধার নম্বর-সহ সব ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য কার্ড থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হবে। 

- এই নতুন লুকের আধার কার্ডে অনেক বেশি আধুনিকতার ছোঁয়া থাকবে। অনেক ছিমছাম আধার কার্ড হওয়ার দরুন ব্যক্তির ছবি, সরকারি প্রতীক এবং কিউআর কোড স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে।

ইতিমধ্যেই কেন্দ্রের তরফে চালু করা হয়েছে নয়া আধার অ্যাপ। এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশনটির ফলে দেশজুড়ে নাগরিকদের তথ্য যথেষ্ট সুরক্ষিত বলে মনে করা হচ্ছে। এই নয়া পদক্ষেপের ফলে নাগরিকদের ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার ও যাচাই অনেক সহজ হয়ে গেছে। নতুন আধার অ্যাপ ব্যবহারে খুব কম সময়ে ও সহজেই ফেস ভেরিফিকেশন, এক ক্লিকে বায়োমেট্রিক লক ও আনলক এবং তথ্য আদানপ্রদান সম্ভব।                                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget