এক্সপ্লোর

Aadhaar Update: বিনামূল্যে আধার আপডেটের শেষদিনে বদল! নতুন তারিখ কবে?

Free Aadhaar Update:নতুন নির্দেশের ফলে বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা বেড়ে গেল অনেকটাই।

কলকাতা: যাঁদের এখনও আধার আপডেট করা হয়নি, তাঁদের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা আবার বাড়ানো হয়েছে। এর আগে বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা ছিল ১৪ ডিসেম্বর পর্যন্ত। নতুন নির্দেশের ফলে বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা বেড়ে গেল অনেকটাই।

আধার কর্তৃপক্ষ UIDAI একটি বিজ্ঞপ্তি দিয়ে আপডেট করার সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে। কর্তৃপক্ষ বলেছে যে নাগরিকদের কাছ থেকে যে আবেদন ও প্রতিক্রিয়া মিলেছে তার উপর ভিত্তি করেই, আধার আপডেটের সময়সীমা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন তারিখ:
এখন আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১৪ মার্চ পর্যন্ত কোনও ফি না দিয়েই My Aadhaar পোর্টালের মাধ্যমে আধার আপডেট করা যাবে। কর্তৃপক্ষ বলেছে যে চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে পরবর্তী ৩ মাসের জন্য অর্থাৎ ১৪ মার্চ, ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

My Aadhaar পোর্টালে আধারের আপডেট করলে কোনও খরচ লাগতো না। যদি কোনও আধার ব্যবহারকারী অনলাইন ব্যবস্থার পরিবর্তে আধার কেন্দ্রে গিয়ে অফলাইনে আধার আপডেট করেন, তাহলে তাঁকে ২৫ টাকা ফি দিতে হতো। এখন সময়সীমা বাড়ানোর পরও একই ব্যবস্থা চলবে। অর্থাৎ বিনামূল্যে আধার আপডেটের সুবিধা শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রেই পাওয়া যাবে।

আধার আপডেট করা প্রয়োজন:
এর জন্য ব্যবহারকারীকে myAadhaar পোর্টাল অর্থাৎ https://myaadhaar.uidai.gov.in/ যেতে হবে । অনেক ক্ষেত্রে আধার বিবরণ আপডেট করা প্রয়োজন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, যদি কারও ঠিকানা পরিবর্তন হয়ে থাকে তবে এটি আপডেট করা উচিত। অনেকেরই ১০ বছর হয়ে গিয়েছে আধার তৈরি করার পরে, তাদের ক্ষেত্রে দ্রুত আধার আপডেট করতে বলা হয়েছে।

অনলাইনে আধার আপডেট করার প্রক্রিয়া: 
প্রথমে আধার পোর্টালে যান।
লগ ইন করার পরে, নাম/লিঙ্গ/জন্ম তারিখ এবং ঠিকানা আপডেটে ক্লিক করুন।
Update Aadhaar Online-এ ক্লিক করুন।
ঠিকানা/নাম/লিঙ্গ যাই হোক না কেন আপডেট করতে হবে, এটি সিলেক্ট করে পরপর ধাপ অনুযায়ী এগিয়ে যান।
আপডেট প্রমাণের একটি কপি আপলোড করুন।

 ১০ বছর আপডেট না হলে করতেই হবে এই কাজ
 ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর আগে একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে। যেখানে আন্ডারলাইন করে বলা হয়েছে, এটি বাসিন্দাদের তাদের নথিগুলি আপডেট রাখার জন্য অনুরোধ ও উত্সাহিত করার জন্য বলা হয়েছে৷ সম্প্রতি জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বাসিন্দারা প্রতি 10 বছরে "আপডেট" ইচ্ছে হলে করতে পারেন ৷

আরও পড়ুন: ৫০০ টাকার নোটে তারা চিহ্ণ মানেই নকল ? আপনার কাছে রয়েছে এই নোট !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget