এক্সপ্লোর

Interest Rates: সবথেকে কম সুদে ঋণ দেয় কোন ব্যাঙ্ক, জেনে নিন এখানে

Personal Loan: সুদের হার কখনও কখনও আপনার ক্রেডিট স্কোর, ব্যাঙ্কের সাথে সম্পর্ক এবং আপনি কোথায় কাজ করেন তার উপর নির্ভর করে। জেনে নিন,কোন ব্যাঙ্কে কত সুদ নিচ্ছে।

Personal Loan:  হঠাৎ করে টাকার (Money) প্রয়োজন হলে ব্যক্তিগত ঋণ (Personal Loan) হল সবচেয়ে সহজ বিকল্প। আপনি যদি ব্যক্তিগত ঋণ নেওয়ার কথাও ভাবেন, তাহলে আপনাকে ব্যাঙ্কের সুদের হার ও প্রসেসিং ফি জানতে হবে। ব্যাঙ্কগুলি সাধারণত ব্যক্তিগত ঋণে উচ্চ সুদের হার নেয়। সুদের হার কখনও কখনও আপনার ক্রেডিট স্কোর, ব্যাঙ্কের সাথে সম্পর্ক এবং আপনি কোথায় কাজ করেন তার উপর নির্ভর করে। জেনে নিন,কোন ব্যাঙ্কে কত সুদ নিচ্ছে।

আইসিআইসিআই ব্যাঙ্ক
দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হল ICICI ব্যাঙ্ক৷ এই ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণের উপর 10.65 শতাংশ থেকে 16 শতাংশ বার্ষিক সুদ নেয়। ব্যাঙ্ক প্রসেসিং ফি হিসাবে 2.50 শতাংশ প্লাস ট্যাক্স চার্জ করে।

এইচডিএফসি ব্যাঙ্ক
HDFC ব্যাঙ্ক দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণের উপর 10.5 থেকে 24 শতাংশ সুদ নেয়। ব্যাঙ্ক একটি নির্দিষ্ট প্রসেসিং ফি 4,999 টাকা নেয়।

এসবিআই
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) কর্পোরেট আবেদনকারীদের কাছ থেকে 12.30 থেকে 14.30 শতাংশ সুদ নেয়৷ সরকারি দপ্তরের কর্মচারীদের কাছ থেকে ১১.৩০ থেকে ১৩.৮০ শতাংশ হারে সুদ নেওয়া হয়। প্রতিরক্ষা খাতের কর্মীদের জন্য প্রতি বছর 11.15 থেকে 12.65 শতাংশ পার্সোনাল লোনে সুদ নেয় ব্যাঙ্ক।

ব্যাঙ্ক অফ বরোদা
ব্যাঙ্ক অফ বরোদা সরকারি কর্মচারীদের বার্ষিক 12.40 থেকে 16.75 শতাংশ হারে ঋণ দেয়। এ ছাড়া বেসরকারি খাতের কর্মীরা বার্ষিক ১৫.১৫ থেকে ১৮.৭৫ শতাংশ হারে ঋণ পান।

পিএনবি ব্যাঙ্ক
PNB ব্যাঙ্ক ঋণগ্রহীতাদের ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে 13.75 থেকে 17.25 শতাংশ হারে ঋণ দেয়। সরকারি কর্মচারীদের 12.75 শতাংশ থেকে 15.25 শতাংশ সুদের হার দেওয়া হয়।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণের উপর বার্ষিক ন্যূনতম সুদের হার 10.99 শতাংশ চার্জ করে৷ তাই ঋণের ফিতে প্রসেসিং ফি ও ট্যাক্স যোগ করলে তা প্রায় ৩ শতাংশে উঠে যায়।

অ্যাক্সিস ব্যাঙ্ক
অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণে 10.65 শতাংশ থেকে 22 শতাংশ বার্ষিক সুদের হার অফার করে। IndusInd ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণের জন্য বার্ষিক 10.49 শতাংশ হারে ঋণ দেয়। ৩০ হাজার থেকে ৫০ লাখ টাকার মধ্যে ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কের প্রসেসিং ফি ৩ শতাংশ।

আপনি যদি পাঁচ বছরের জন্য লোন নেন এবং সুদের হার 10.50 শতাংশ হয়, তাহলে আপনাকে 2149 টাকার ইএমআই দিতে হবে। একই সময়ের এবং পরিমাণে সুদের হার 12 শতাংশ হলে, EMI হবে 2224 টাকা। 15 শতাংশ সুদে ইএমআই 2379 টাকা। 17 শতাংশ সুদে ইএমআই ছিল 2485 টাকা এবং 18 শতাংশ সুদে 2539 টাকা।

Investment: কীভাবে হবেন কোটিপতি ? কোন স্কিমে কত টাকা রাখলে স্বপ্নপূরণ

সেরা শিরোনাম

8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
Bank Fd Rates Post Tax : ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?
ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget