Best FD Rates: সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট
Fixed Deposit Rates: সম্প্রতি এরকমই একটি ব্যাঙ্ক দিচ্ছে ৮.২৫ শতাংশ সুদ (Interest Rates)। প্রবীণ নাগরিক (Senior Citizen) হলে আপনি পাবেন আরও বেশি ইন্টারেস্ট রেট।

Fixed Deposit Rates: বেশি রিটার্নের আশায় যদি শেয়ার বাজারে টাকা হারিয়ে থাকেন, তাহলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Best FD Rates) দিতে পারে ভাল রিটার্ন। সেই ক্ষেত্রে নিশ্চিত সুদ পাবেন আপনি। সম্প্রতি এরকমই একটি ব্যাঙ্ক দিচ্ছে ৮.২৫ শতাংশ সুদ (Interest Rates)। প্রবীণ নাগরিক (Senior Citizen) হলে আপনি পাবেন আরও বেশি ইন্টারেস্ট রেট।
কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি ইন্টারেস্ট
সূর্যোদয় স্মল ফিন্য়ান্স ব্যাঙ্ক গত ১৫ অগাস্ট ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে। সেই ক্ষেত্রে এখানে সাধারণ নাগরিকরাই পাচ্ছেন ৮ শতাংশের বেশি সুদ। আপনি প্রবীণ নাগরিক হলে আরও বেশি ঢুকবে অ্যাকাউন্টে।
কত সুদ দিচ্ছে ব্যাঙ্ক ?
এই ক্ষেত্রে কোনও বিনিয়োগকারী যদি সূর্যোদয় স্মল ফিন্য়ান্স ব্যাঙ্কে ইনভেস্ট করেন, তাহলে জেনারেল পাবলিক বা সাধারণ নাগরিক হলে বছরে তিন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। তবে এই ক্ষেত্রে ৩ কোটি টাকার কম হতে হবে ফিক্সড ডিপোজিটের পরিমাণ। যদিও প্রবীণ নাগরিকদের ব্যাঙ্ক দিচ্ছে ৮.৫০ পর্যন্ত শতাংশ সুদ।
আপনি কি ৫ বছরের FD করলে বেশি সুদ পাবেন ?
হ্যাঁ, এই বিষয়ে আপনি ঠিকই শুনেছেন। কোনও স্থায়ী আমানতকারী যদি এই ব্যাঙ্কে ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তবে প্রবীণ নাগরিকরা ৮.৫০ শতাংশ সুদ পাবেন। বাকি সাধারণ নাগরিকের ক্ষেত্রে এই সুদের পরিমাণ ৮.২৫ শতাংশ।
আপনি কি অনলাইনে এই FD করতে পারেন ?
১ হ্যাঁ, আপনি সূর্যোদয় স্মল ফিন্য়ান্স ব্যাঙ্কে অনলাইনে FD করতে পারেন।
২ এই অনলাইনে বিনিয়োগের জন্য় আপনাকে ব্যাঙ্কের অনলাইন ওয়েবসাইটে যেতে হবে।
৩ এখানে লাগবে মোবাইল নম্বর, জন্ম তারিখ ও প্যান কার্ডের বিস্তারিত বিবরণ।
৪ এবার OTP যাচাই করুন।
৫ এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য় জমা দিতে হবে, যার মধ্য়ে থাকবে KYC
6 এখানে কত টাকা FD বাবদ জমা করবেন, ও মেয়াদ লিখে দিতে হবে।
৭ আপনি চাইলে কেবল ১০০০ টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করতে পারেন।
৮ এবার নেট ব্যাঙ্কিং বা UPI দিয়ে টাকা জমা দিন।
৯ একবার পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনি এর রসিদ দেখতে পারবেন।মনে করে , ব্যাঙ্কে FD করার আগে এর সাম্প্রতিককালের সুদের হার ও আপডেট সম্পর্কে জেনে নিন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ






















