এক্সপ্লোর

Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

Corporate FD Return : জেনে নিন, কোন কর্পোরেট FD আপনাকে দেবে বেশি সুদ।

Corporate FD Return : ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পেতে চাইলে আপনার জন্য রয়েছে কর্পোরেট FD স্কিম। এখানে সহজেই আপনি ৮.৯৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। অনেক কোম্পানিই ৮ শতাংশের বেশি রিটার্ন দিচ্ছে। জেনে নিন, কোন কর্পোরেট FD আপনাকে দেবে বেশি সুদ।

বেশি সুদ দেখেই বিনিয়োগ করবেন না
আপনি যদি কর্পোরেট এফডিতে কেবল ইন্টারেস্ট রেট দেখেই বিনিয়োগ করেন, তাহলে ভুল হবে। এই ক্ষেত্রে বিনিয়োগের আগে আপনাকে কোম্পানির আর্থিক অবস্থা, ক্রেডিট রেটিং, ডিপোজিটের মেয়াদ সম্পর্কে বিস্তারিত বিবরণ জেনে নিতে হবে।  

কারা দিচ্ছে সবথেকে বেশি সুদ
কর্পোরেট এফডির ক্ষেত্রে সবথেকে বেশি সুদ দিচ্ছে Muthoot Capital Services । এই কোম্পানি আপনাকে ৮.৯৫ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট রেট দিচ্ছে। তিন বছরের ডিপোজিটে বছরে এই সুদ পাবেন আমানতকারী। এখানে ১ বছরের জন্য টাকা রাখলে আপনি পাবেন ৭.৯০ শতাংশ সুদ। ৫ বছরের জন্য় টাকা রাখলে পাবেন ৮.৫০ শতাংশ ইন্টারেস্ট রেট। 

Manipal Housing Finance Syndicate আপনাকে ১-৩ বছরের ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ সুদ দিয়ে থাকে। এখানে Bajaj Finance ৩১-৬০ মাসের বিনিয়োগে আপনাকে দেবে ৭.৭৫ শতাংশের রিটার্ন। Shriram Finance বিনিয়োগকারীদের ৩-৫ বছরের বিনিয়োগে ৭.৫০ শতাংশ সুদ। Can Fin Homes বিনিয়োগকারীদের দেবে ৩৬ মাসের এফডিতে ৭.৫০ শতাংশ সুদ।

এই কোম্পানিগুলিও দিচ্ছে ভাল সুদ
তথ্য় বলছে, Mahindra Finance দিচ্ছে ৭.৪৫ শতাংশ সুদ। Sundaram Home Finance-এ গেলে আপনি পাবেন ৭.৪০ শতাংশ ইন্টারেস্ট রেট। খব একটা পিছিয়ে নেই ICICI Home Finance । এখানে আপনি পাবেন ৭.৩৫ শতাংশ সুদ।LIC Housing Finance-ও আপনাকে দেবে  ৭.৩৫ শতাংশ রেট। PNB Housing Finance-এ গেলে থাকছে ৭.২৫ শতাংশ ইন্টারেস্ট রেট। মনে রাখবেন, এই সুদের হার কোম্পানিগুলির ডিপোজিটের মেয়াদের ওপর নির্ভর করে। এই বিষয়ে আগে কোম্পানির থেকে জেনে নেবেন।

প্রবীণ নাগরিকরা পাবেন আরও বেশি সুদ
সিনিয়র সিটিজেনদের জন্য কিছু কোম্পানি আরও বেশি সুদ দিচ্ছে। এই সুদের পরিমাণ ০.২৫ - ০.৫০ শতাংশ হতে পারে। যেমন Shriram Finance বিনিয়োগকারীদের দিচ্ছে ০.৫০ শতাংশ সুদে হার। আরও কিছু কোম্পানি তাদের শর্তাবলী অনুযায়ী প্রবীণ নাগরিকদের বেশি সুদ দিচ্ছে। 

বিনিয়োগের আগে এই ৫ বিষয়ে অবশ্যই মাথায় রাখুন
১ কোম্পানির ক্রেডিট রেটিং ও আর্থিক অবস্থা
২ মেয়াদের সঙ্গে সুদের হার তুলনা করুন।
৩ মেয়াদের আগে টাকা তুললে কত কাটবে, কী রয়েছে নিয়ম।
৪ কোম্পানির বাজারে ভাবমূর্তির পাশাপাশি, তার আর্থিক অবস্থা কেমন
৫ কত টাকা ট্যাক্স কাটতে পারে কোম্পানি, যখন প্রয়োজন টাকা তুলতে পারবেন তো ?

মাথায় রাখতেই হবে এই বিষয়

 এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা বিষয়ে মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক এফডি-র মতো কোম্পানি এফডি-তে একই ধরনের বিমা সুরক্ষা পাওয়া যায় না। কোম্পানি যদি টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আপনার আসল ও সুদ দুই হারাতে হবে। তাই কেবল বেশি সুদের হারের ওপর ভিত্তি করে বিনিয়োগ করবেন না। বিনিয়োগের আগে সুদের হার ও অন্যান্য শর্তাবলী সম্পর্কে নিশ্চিত হতে কোম্পানির ওয়েবসাইটটি অবশ্যই দেখে নিন।

আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget