এক্সপ্লোর

Debit Credit Card Rule: ১ জুলাই থেকে নতুন নিয়ম, ডেবিট-ক্রেডিট কার্ডের লেনদেনে নয়া রুল

Debit Credit Card Rule: ১ জুলাই থেকে ডেবিট-ক্রেডিট কার্ডে নতুন নিয়ম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যাকে বলা হচ্ছে, কার্ড টোকেনাইজেশন।


Debit Credit Card Rule: ১ জুলাই থেকে ডেবিট-ক্রেডিট কার্ডে নতুন নিয়ম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যাকে বলা হচ্ছে, কার্ড টোকেনাইজেশন। এই নিয়ম কার্যকর হওয়ার পর ব্যবসায়ী ও পেমেন্ট গেটওয়েগুলি তাদের সার্ভারে আর গ্রাহকের কার্ডের ডেটা সংরক্ষিত করে রাখতে পারবে না। 

Debit Credit Card Rule: কী করতে হবে গ্রাহককে ?
সেই ক্ষেত্রে ১ জুলাইয়ের আগেই সংরক্ষিত গ্রাহকের কার্ডের ডেটা মুছে ফেলতে হবে মার্টেন্ট ওয়েবসাইট থেকে। এর অধীনে, ব্যবহারকারীকে মার্চেন্ট ওয়েবসাইটে পেমেন্ট করতে কার্ডের সম্পূর্ণ বিবরণ লিখতে হবে। এবার থেকে আপনি যখনই লেনদেন করবেন, আপনাকে ডেবিট-ক্রেডিট কার্ডের বিবরণ লিখতে হবে। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের এই পরিবর্তনগুলি সম্পর্কে অবগত করতে শুরু করেছে।

Debit Credit Card Rule: আগেই চালু হওয়ার কথা ছিল
আগে এই নিয়মটি ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়ার কথা ছিল। যদিও বাণিজ্য মহলের অনুরোধে RBI কার্ড টোকেনাইজেশনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর অনুমতি দেয়। ১ জুলাই থেকে সেই নতুন নিয়ম কার্যকর হবে। এই দিনের আগেই পেমেন্ট অ্যাগ্রিগেটর, পেমেন্ট গেটওয়ে বা মার্চেন্টকে গ্রাহকের কার্ডের ডেটা মুছে ফেলতে হবে। 

Debit Credit Card Rule: টোকেনাইজেশনের অর্থ কী ?

গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডে কোনও আর্থিক লেনদেন করতে গেলেই কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়। এই তথ্যের মধ্যে থাকে ১৬ সংখ্যার কার্ড নম্বর, card expiry date, CVV ছাড়াও ওয়ান টাইম পাসওয়ার্ড ও ট্রানজাকশন পিন। সবথেকে বড় বিষয় এইসব নথি ঠিকঠাকভাবে দিলেই আপনার আর্থিক লেনদেন সফল হয়। এই বিস্তারিত বিবরণী জমার পরিবর্তে আপনি টোকেনাইজেশনের পথে হাঁটতে পারেন। যেখানে কার্ডের বিবরণীর পরিবর্তে আপনাকে একটি গোপন কোড দেওয়া হবে। এই গোপন কোডকেই টোকেন (Token) বলা হচ্ছে। যা কার্ডের প্রতিটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে। প্রতিটি কার্ডের ক্ষেত্রে টোকেন আলাদা হয়।

Debit Credit Card Rule: কেন এর প্রয়োজন ছিল

দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বেড়েই চলেছে। আগের থেকে আরও বেশি সংখ্যক মানুষ অনলাইন পেমেন্ট করে হোটেল, দোকান বা ক্যাব বুক করছে। গ্রাহকদের সুবিধার্থে কখনও কখনও সেই নির্দিষ্ট সাইট তাদের কার্ড সংরক্ষণ করে। মূলত, একাধিক ওয়েবসাইট বা পেমেন্ট গেটওয়ে অ্যাক্সেস সহজ করতেই এই কাজ করা হত। এই পদ্ধতির ফলে সাইবার জালিয়াতি আরও সহজ হয়ে গেছে। বেড়ে গেছে ডেটা হ্যাকিংয়ের ঝুঁকি। এই অনলাইনে পেমেন্ট ব্যবস্থাকে নিরাপদ রাখতে RBI এই কার্ড টোকেনাইজেশন সিস্টেমের ঘোষণা করেছে। 

আরও পড়ুন : 7th Pay Commission: ৫ শতাংশ বাড়তে পারে ডিএ, জুলাইতেই বড় ঘোষণা

সেরা শিরোনাম

Bank Holidays Next Week : আগামী সপ্তাহে SBI, HDFC ছাড়াও এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে কবে ?
আগামী সপ্তাহে SBI, HDFC ছাড়াও এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে কবে ?
Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget