এক্সপ্লোর

Driving Licence Validity : এবার ৫০ বছর বয়স পর্যন্ত বাড়তে পারে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ, নতুন নিয়ম আনবে কেন্দ্র

Driving Licence New Rule :  রিপোর্ট বলছে, আগামী দিনে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বেড়ে ৫০ বছর বয়স পর্যন্ত যেতে পারে। এই নিয়ম এলে কী সুবিধা হবে চালকদের ?  

Driving Licence New Rule :  বার বার ড্রাইভিং লাইসেন্স রিনিউ (Driving Licence Renew) করার ঝক্কি এবার শেষ হতে পারে। রিপোর্ট বলছে, আগামী দিনে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বেড়ে ৫০ বছর বয়স পর্যন্ত যেতে পারে। এই নিয়ম এলে কী সুবিধা হবে চালকদের ?  

রিনিউ করার ঝক্কি থেকে মুক্তি
ঘন ঘন ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) রিনিউ বা নবীকরণ করার ঝক্কি থেকে এবার মুক্তি পেতে পারেন কোটি কোটি ভারতীয় নাগরিক। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (MoRTH) চালকদের লাইসেন্সের মেয়াদ একধাক্কায় ৫০ বছর বয়স পর্যন্ত বাড়িয়ে দেওয়ার একটি বড়সড় প্রস্তাব বিবেচনা করছে।

এখন কত বছর পর ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হয়
আপনাকে মনে রাখতে হবে, বর্তমানে দেশে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ২০ বছর পর্যন্ত থাকে। এই সময় পেরিয়ে গেলে চালককে আবার লাইসেন্স রিনিউ করতে হয়। এই লাইসেন্স নবীকরণের জন্য মেডিকেল সার্টিফিকেট ও একাধিক নথিপত্র লাগে। এই নতুন নিয়ম চালু হলে বার বার আঞ্চলিক পরিবহণ দপ্তরে (RTO) যাওয়ার ঝামেলা অনেকটাই কমে যাবে।

৫০ বছর পর্যন্ত মেয়াদ: এই ক্ষেত্রে আলোচনা সফল হলে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে সরাসরি চালকের ৫০ বছর বয়স পর্যন্ত বৈধ করা হতে পারে। তবে মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখন আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে।

সম্পূর্ণ অনলাইন পরিষেবা: শুধু লাইসেন্সই নয়, গাড়ি বা বাইকের মালিকানা হস্তান্তর ও পারমিট নবীকরণের মতো জরুরি কাজগুলিও সম্পূর্ণ অনলাইন বা ডিজিটাল করার পরিকল্পনা করছে কেন্দ্র। ফলে আর কাগজের ফাইল নিয়ে আরটিও-র চক্কর কাটতে হবে না।

রাজ্যগুলির রাজস্বের কী হবে ? 
বেশ কিছু রাজ্য আশঙ্কা প্রকাশ করেছে যে, ঘন ঘন রিনিউয়াল না হলে তাদের আয় কমে যেতে পারে। তবে কেন্দ্র আশ্বস্ত করেছে যে, অনলাইন ফি সংগ্রহের পরিকাঠামো এমনভাবে তৈরি করা হবে যাতে রাজ্যগুলির রাজস্বে কোনও বড় ক্ষতি না হয়।

ট্রাফিক আইন ভাঙলে কাটা যাবে 'নেগেটিভ পয়েন্ট'!
একদিকে যেমন সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে ট্রাফিক আইন অমান্যকারীদের জন্য কড়া পদক্ষেপের কথা ভাবছে সরকার। নতুন পরিকল্পনায় ট্রাফিক নিয়ম ভাঙলে চালকদের 'নেগেটিভ পয়েন্ট'দেওয়া হবে। এই নেগেটিভ পয়েন্ট একটা নির্দিষ্ট সীমায় পৌঁছালে চালকের লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড বা স্থায়ীভাবে বাতিলও করা হতে পারে।

মন্ত্রকের তরফ থেকে এই নিয়মগুলি চালুর সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনও জানানো হয়নি। তবে এই যুগান্তকারী সংস্কার অনুমোদিত হলে, দেশের পরিবহণ ব্যবস্থা যে অনেকটাই পেপারলেস ও সাধারণ মানুষের জন্য সহজ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ, ৭,১৫০ শূন্যপদে শিক্ষানবীশ নেবে ব্যাঙ্ক, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Fake App : আসল ভেবে নকল অ্যাপ ডাউনলোড করছেন না তো ? মারাত্মক ফল ভুগতে হবে ! এই ৭ বিষয় দেখে নিন
আসল ভেবে নকল অ্যাপ ডাউনলোড করছেন না তো ? মারাত্মক ফল ভুগতে হবে ! এই ৭ বিষয় দেখে নিন
Plastic Notes In India: আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজের অপশন ? সরকার বলল এই কথা
আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজের অপশন ? সরকার বলল এই কথা
Jan Aushadhi Kendra : প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতে চান ? ২ লাখ টাকা পাবেন সাহায্য, কারা আবেদনের যোগ্য ?
প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতে চান ? ২ লাখ টাকা পাবেন সাহায্য, কারা আবেদনের যোগ্য ?
Fact Check : উঠে যাবে পুরনো ২০ টাকার নোট ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
উঠে যাবে পুরনো ২০ টাকার নোট ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
Advertisement

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget