এক্সপ্লোর

Flex Fuel Cars : সাধারণ গাড়ি বা বাইকে কি E85 জ্বালানি ব্যবহার করা যায় ? এতে মাইলেজের ওপর কতটা প্রভাব পড়বে ?

E85 Fuel India Launch : অনেকের মনেই প্রশ্ন জাগছে, এটি সাধারণ বাইক (Bikes) বা গাড়িতে (Cars) ব্যবহার করা যাবে কিনা ? এর ফলে মাইলেজে কী প্রভাব পড়বে ?

E85 Fuel India Launch : দেশে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) বৃদ্ধির প্রভাব পড়ছে আম আদমির পকেটে। পরিস্থিতি বুঝেই E85 জ্বালানি বাজারে এনেছে সরকার। ইথানল মিশ্রিত এই জ্বালানি (Flex Fuel Cars) নিয়েই শুরু হয়েছে কিছু বিভ্রান্তি। অনেকের মনেই প্রশ্ন জাগছে, এটি সাধারণ বাইক (Bikes) বা গাড়িতে (Cars) ব্যবহার করা যাবে কিনা ? এর ফলে মাইলেজে কী প্রভাব পড়বে ?
 
কত টাকা কমে পাবেন এই পেট্রোল
বিশ্ব পরিবেশ দিবসে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী দিল্লিতে দেশের প্রথম E85 ফুয়েল ডিসপেন্সার (ইথানল মিশ্রিত জ্বালানি পাম্প) উদ্বোধন করেছেন। পেট্রোলের লাগামছাড়া দামের বাজারে এই নতুন জ্বালানি প্রতি লিটারে প্রায় ২০ টাকা কম দামে (দিল্লিতে ₹৮২.১২/লিটার) পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এটি সাধারণ বাইক বা গাড়িতে ব্যবহার করা যাবে কী ? এর ফলে মাইলেজে কী প্রভাব পড়বে?

সাধারণ বাইক বা গাড়িতে কি E85 ব্যবহার করা যাবে ?
সোজা কথা: আপনার সাধারণ বা প্রচলিত (E20 compatible) গাড়ি বা বাইকে ভুল করেও E85 ফুয়েল ভরবেন না। এটি করলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

কারণ কী ?
E85 ফুয়েলে ৮৫% ইথানল এবং মাত্র ১৫% পেট্রোল থাকে। সাধারণ ইঞ্জিনের ফুয়েল লাইন, প্লাস্টিক ও রবারের পার্টস এবং ফুয়েল ইনজেক্টর এত উচ্চ মাত্রার ইথানল সহ্য করতে পারে না। ফলে ইঞ্জিন বিকল হওয়া, পাইপ ফেটে যাওয়া এবং পারফরম্যান্স পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটি শুধুমাত্র ফ্লেক্স-ফুয়েল ভেহিকল (Flex-Fuel Vehicles বা FFVs)-এর জন্যই তৈরি।

বর্তমানে ভারতে মাত্র ৩টি মোটরসাইকেল অফিশিয়ালি এই ফুয়েলে চলতে সক্ষম

Hero Splendor+ Flex Fuel (এক্স-শোরুম দাম প্রায় ₹৮২,৭১০)

Hero HF Deluxe Flex Fuel (এক্স-শোরুম দাম প্রায় ₹৭২,৭৯২)

Suzuki Gixxer SF 250 FFV (এক্স-শোরুম দাম প্রায় ₹১.৯৮ লাখ)

যাত্রীবাহী গাড়ির মধ্যে মারুতি সুজুকি তাদের WagonR Flex Fuel এবং টয়োটা তাদের Innova HyCross Flex Fuel মডেলগুলি নিয়ে কাজ করছে, যা খুব শীঘ্রই বাজারে পুরোদমে আসতে চলেছে।

মাইলেজে কেমন প্রভাব পড়বে ?
টাকা বাঁচাতে গিয়ে এই জ্বালানি ব্যবহার করলে মাইলেজে কিন্তু কিছুটা ঘাটতি দেখা যাবে।

মাইলেজ কমবে: খাঁটি পেট্রোলের তুলনায় ইথানলের শক্তি উৎপাদন ক্ষমতা বা এনার্জি ডেনসিটি (Energy Density) বেশ কম। এর মানে হল, একই দূরত্ব অতিক্রম করতে ইঞ্জিনকে বেশি পরিমাণে জ্বালানি পোড়াতে হবে। ফ্লেক্স-ফুয়েল গাড়ি বা বাইকে E85 ব্যবহার করলে মাইলেজ ১৫% থেকে ২৫% পর্যন্ত কমে যেতে পারে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী ?
সরকার পরিবেশ দূষণ কমাতে ও অপরিশোধিত তেল (Crude Oil) আমদানির ওপর নির্ভরতা কমাতে এই পদক্ষেপ নিয়েছে। এই E85 জ্বালানি পেট্রোলের তুলনায় প্রায় ৬১% পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে পারে।

আপাতত দিল্লি ও মহারাষ্ট্রের নির্দিষ্ট কিছু পাম্পে (মোট ৪৮টি আউটলেটে) এই সুবিধা চালু হলেও, সরকারের লক্ষ্য ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫০০টি এবং ২০২৭ সালের মধ্যে দেশজুড়ে ৫,০০০টি ইথানল পাম্প স্থাপন করা। তাই ভবিষ্যতে আপনি যদি নতুন ফ্লেক্স-ফুয়েল গাড়ি বা বাইক কেনার কথা ভাবেন, তবেই এই সস্তা জ্বালানির আসল সুবিধা উপভোগ করতে পারবেন।

কী লাভ হবে ? 
এরপরও লাভ হবে, কারণ দিল্লির বাজারে যেখানে সাধারণ পেট্রোলের দাম প্রায় ₹১০২.১২ প্রতি লিটার, সেখানে E85 মিলছে মাত্র ₹৮২.১২ টাকায়। অর্থাৎ সরাসরি লিটার প্রতি ২০ টাকা সাশ্রয়। মাইলেজ কমলেও, কম দামের কারণে আপনার প্রতি কিলোমিটারের রানিং কস্ট বা যাতায়াত খরচ অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন : ওয়াগনআর থেকে ক্রেটা, ভারতে এখন পাবেন এই ফ্লেক্স ফুয়েল গাড়িগুলি, রইল লিস্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget