এক্সপ্লোর

Elon Musk: কর্মী ছাঁটাই প্রক্রিয়া থামছেই না ট্যুইটারে, ফের আশঙ্কার খবর, এবার চাকরি খোয়াতে পারেন প্রায় ২০০ জন

Twitter: শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে প্রোডাক্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদের উপরে।

Elon Musk: ফের ট্যুইটারে কর্মী ছাঁটাই (Twitter Layoffs) করছেন ইলন মাস্ক (Elon Musk)। যবে থেকে মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন মালিক হয়েছেন, তখন থেকেই ব্যাপক হারে চলছে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। সম্প্রতি শোনা যাচ্ছে, সংস্থার ওয়ার্ক ফোর্স ১০ শতাংশ কমাতে চলেছেন ইলন মাস্ক। আর তার জেরে একধাক্কায় চাকরি খোয়াতে পারেন প্রায় ২০০ কর্মী। ইলন মাস্ক ট্যুইটারের মালিক হওয়ার আগে ট্যুইটারের কর্মী সংখ্যা ছিল ৭৫০০- এর আশপাশে। তবে নতুন সিইও পদে ইলন মাস্ক আসীন হওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়েছে ট্যুইটারে। প্রায় ২৩০০ কর্মী ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন ট্যুইটার থেকে। নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আরও ১০ শতাংশ ওয়ার্ক ফোর্স কমতে চলেছে ট্যুইটারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে প্রায় ২০০ কর্মী এই পর্যায়ে ট্যুইটার থেকে চাকরি খোয়াতে পারেন। 

নতুন দফায় কোথা থেকে ছাঁটাই

শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে প্রোডাক্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদের উপরে। গত সপ্তাহের শেষে এই ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সাল অর্থাৎ গতবছর অক্টোবর মাসের শেষভাগে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই শুরু হয়েছে ব্যাপক হারে কর্মী ছাঁটাই। ট্যুইটারের নতুন মালিক হওয়ার পর ইলন মাস্ক প্রথম যে কাজটা শুরু করেছিলেন তা হল ব্যাপক হারে কর্মী ছাঁটাই। উপরমহলের কর্তারাও ইলন মাস্কের কোপ থেকে বাঁচতে পারেননি। 

ভারতে ট্যুইটারের অফিস বন্ধ

কয়েকদিন আগেই ভারতে ট্যুইটার কর্তৃপক্ষ তাদের দুটো অফিস বন্ধ করে দিয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দেওয়া হয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক মাসে এই ধরনের একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলেছে কর্মী ছাঁটাই। জানা গিয়েছে, ভারতে ট্যুইটারের যে দু'টি অফিস বন্ধ করা হয়েছে তার মধ্যে একটি রয়েছে রাজধানী শহর দিল্লিতে। অন্যটি রয়েছে বাণিজ্যনগরী মুম্বইতে। ব্লুমবার্গ সূত্রে খবর, ট্যুইটারের আর একটি অফিস রয়েছে দক্ষিণের টেক হাব বেঙ্গালুরু শহরে। 

ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন

ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। এতদিন পর্যন্ত ট্যুইটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Premium Subscription) নির্দিষ্ট কিছু দেশে উপলব্ধ ছিল। তবে এবার চালু হয়েছে ভারতেও। মাসে ৯০০ টাকা খরচের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Tick) কিনতে পারবেন ভারতীয় ইউজাররা। 

আরও পড়ুন- নতুন লোগোয় ফিরবে পুরনো মান ! ৬০ বছর পর নয়া লোগো নোকিয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget