এক্সপ্লোর

EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

Employees' Provident Fund Organisation: কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন, প্রায় ৩৪ কোটি অ্যাকাউন্টে সুদ জমার প্রক্রিয়া চলছে। ফলে, সব অ্যাকাউন্টে একসঙ্গে সুদ জমা হবে না।

কলকাতা: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees' Provident Fund Organisation) বা EPFO ২০২৫-২৬ অর্থবর্ষের সুদ সদস্যদের অ্যাকাউন্টে জমা করা শুরু করল। জানা গিয়েছে, ১৫ জুলাই থেকে ধাপে ধাপে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইপিএফও। সম্প্রতি EPFO তাদের সম্পূর্ণ ডেটাবেস একটি সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করেছে। আর সেই আপগ্রেডের পর এটাই সব থেকে বড় প্রক্রিয়া বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, প্রায় ৩৪ কোটি সদস্যের অ্যাকাউন্টে মোট ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ফলে, সব সদস্যদের অ্যাকাউন্টে একসঙ্গে সুদ জমা না পড়ে ধাপে ধাপে সুদ জমা হবে।

কিন্তু আপনার সুদ জমা হয়েছে কি না, সেটা আপনি কীভাবে জানতে পারবেন? EPFO Member Passbook Portal-এ ১২ সংখ্যার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করতে হবে। আধার-সংযুক্ত মোবাইল নম্বরে OTP যাচাইয়ের পর Passbook Lite-এ গিয়ে সাম্প্রতিক জমা, কত টাকা তোলা হয়েছে ও অ্যাকাউন্টের বর্তমান ব্যালান্স দেখা যাবে।

আরও পড়ুন: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা

এ ছাড়াও UMANG অ্যাপের মাধ্যমেও ইপিএফ ব্যালান্স, মাসিক জমার তথ্য ও বিভিন্ন পরিষেবা ব্যবহার করা সম্ভব। UAN লিঙ্ক করার পর সহজেই অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখা যাবে। আর যদি কেউ ইন্টারনেট ব্যবহার করতে না চাইলে SMS পরিষেবার মাধ্যমেও তথ্য জানা যায়। UAN সক্রিয় থাকলে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 7738299899-তে 'EPFOHO' স্পেস দিয়ে UAN লিখে একটা SMS পাঠালেই আপনার সর্বশেষ প্রভিডেন্ট ফান্ড ব্যালান্স ও কত টাকা জমা পড়েছে, সেই তথ্য পাওয়া যাবে।

অনেক সদস্যের মনেই প্রশ্ন থাকে যে সুদ জমা পড়তে দেরি হলে কোনও সমস্যা হবে কি না। EPFO জানিয়েছে, EPF Scheme, 1952-এর ৬০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মাসভিত্তিক চলতি ব্যালান্সের উপর সুদ গণনা করা হয়। তাই অ্যাকাউন্টে সুদ দেখাতে কিছুটা সময় লাগলেও সদস্যদের কোনও আর্থিক ক্ষতি হয় না এবং প্রাপ্য সুদ সম্পূর্ণভাবেই তাঁদের অ্যাকাউন্টে জমা হয়।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget