এক্সপ্লোর

FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?

FASTag Annual Pass Fees : নতুন অর্থবর্ষের শুরুতেই বাড়ানো হচ্ছে এই বর্ধিত ফি। কত দিতে হবে আপনাকে ?

FASTag Annual Pass Fees :  বদলে যাচ্ছে ফাস্ট্যাগের চার্জ। আগামী ১ এপ্রিল থেকে FASTag-এর বার্ষিক চার্জ বৃদ্ধি করছে জাতীয় সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (National Highways Authority Of India)। প্রায় ২.৫ শতাংশ চার্জ বাড়িয়েছে (NHAI)। নতুন অর্থবর্ষের শুরুতেই বাড়ানো হচ্ছে এই বর্ধিত ফি।

কত টাকা বাড়ছে বার্ষিক ফি
১ এপ্রিল থেকে ৭৫ টাকা বৃদ্ধি করা হবে ফাস্ট্যাগের বার্ষিক পাসের ফি। সেই ক্ষেত্রে আগের বছরে ৩০০০ টাকার পরিবর্তে এবার আপনাকে দিতে হবে ৩০৭৫ টাকা। মূলত নগদহীন লেনদেনের জন্যই জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে ফাস্ট্যাগের সুবিধা শুরু করে সরকার। এটি একটি ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। বছরে এই একবার পেমেন্টের মাধ্যমে যাত্রী টোলে বিনা বাধায় অতিক্রম করতে পারেন।

কতদিন এই পাস বৈধ হিসাবে গণ্য
সারা বছর অথবা ২০০ বার টোল অতিক্রম পর্যন্ত এই পাসের বৈধতা বজায় থাকে। সেই ক্ষেত্রে যেটি আগে হবে, তাতেই শেষ হবে পাসের বৈধতা। এরপর আপনাকে সাধারণ ফাস্ট্যাগের মতো এই কার্ড আপডেট করাতে হবে। মূলত, যারা জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতে ঘন-ঘন যাতায়াত করেন, এটা তাদের জন্যই সুবিধাজনক।

দাম বৃদ্ধির আগেই কিনে নিন
পয়লা এপ্রিল থেকে এই দাম বাড়বে। সেই ক্ষেত্রে বর্তমান দামে এই বার্ষিক পাস কিনতে দ্রুত ব্যবস্থা নিতে হবে আপনাকে। এই অ্যানুয়াল FASTag Annual Pass যাদের কাছে থাকবে, তারা পান অনেক সুবিধা। গাড়ির ওপরে এই পাস থাকার কারণে সহজেই টোল প্লাজায় লাইনে না দাঁড়িয়ে চলে যেতে পারেন তারা। পাশাপাশি হাইওয়েতে বেশি যাতায়াত করলে অনেক কমে এই পাস পাওয়া যায়।

কারা এই পাস ব্যবহার করতে পারেন
মনে রাখবেন, ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জন্য এই পাস ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখবেন, এই পাসের সুবিধা সারা দেশের কেবল ১১৫০টি টোল প্লাজায় পাওয়া যাবে। যদিও বেসরকারি ও রাজ্য নিয়ন্ত্রিত হাইওয়ের টোল প্লাজায় এই সুবিধা কাজে আসবে না। 

কীভাবে এই পাস রিনিউ করবেন
১ NHAI ওয়েবসাইটে প্রথমে রাজমার্গ যাত্রা অ্য়াপে যান।
২ আপনার রেজিস্টার্ড মাবাইল নম্বর দিয়ে লগইন করুন। তাহলেই ওটিপি যাবে আপনার কাছে।
৩ এখানে 'Annual Toll Pass' বিকল্প ক্লিক করুন। এবার এখানে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নম্বর (VRN) দিন। 
৪ ৩১ মার্চের মধ্যে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই রিনিউ করতে পারবেন আপনি।
৫ টাকা জমা দেওয়ার ২ ঘণ্টার মধ্য়ে ফাস্ট্যাগের টাকা জমা হয়ে যাবে।  

সেরা শিরোনাম

NSC VS SCSS : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
8th Pay Commission : ৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
Post Office FD : পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
LIC Jeevan Utsav Plan : রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান
রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget