এক্সপ্লোর

FD Interest Rate: SBI গ্রাহকদের বিরাট সুযোগ, FD-তে সুদের হার বাড়াল ব্যাঙ্ক

SBI FD Interest Rate: ২ কোটি টাকার কম আমানতের উপর ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। ৭৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত স্থায়ী আমানতের উপর ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে।

Fixed Deposit Interest: দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI তার গ্রাহকদের জন্য এবার বড় সুখবর এনেছে। এবার নতুন অর্থবর্ষে গ্রাহকদের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI জানিয়েছে, ২ কোটি টাকার কম এবং ২ কোটি টাকার বেশি উভয় স্কিমের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট (SBI FD Interest Rate) অনুসারে, বুধবার ১৫ মে থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে। ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে SBI।

SBI-তে সুদ বেড়েছে স্থায়ী আমানতে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার কম আমানতের উপর ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। ৭৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত স্থায়ী আমানতের উপর ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে। ফলে এখন এই মেয়াদে গ্রাহকরা স্থায়ী আমানতে ৪.৭৫ শতাংশের বদলে ৫.৫০ শতাংশ সুদ পাবেন। একই মেয়াদের মধ্যে প্রবীণ নাগরিকরা (SBI FD Interest Rate) স্থায়ী আমানতে ৫.২৫ শতাংশের বদলে ৬ শতাংশ সুদ পাবেন।

এছাড়াও স্টেট ব্যাঙ্কে ১৮০-২১০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়ে দিয়েছে। ফলে এই মেয়াদের স্থায়ী আমানতের উপর গ্রাহকরা ৫.৭৫ শতাংশের বদলে ৬ শতাংশ সুদ পাবেন। আবার ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী আমানতের (SBI FD Interest Rate) উপর সাধারণ গ্রাহকরা ৬ শতাংশের বদলে ৬.২৫ শতাংশ সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৬.৭৫ শতাংশ।

বাল্ক এফডির সুদের হারেও বদল এসেছে

খুচরো এফডির সঙ্গে সঙ্গে বাল্ক এফডিতেও সুদের হার বদল করেছে এসবিআই। ৭ থেকে ৪৫ দিনের মেয়াদে স্থায়ী আমানতে সুদের হারে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে এসবিআই। সাধারণ গ্রাহকদের জন্য এখানে ৫ শতাংশের বদলে ৫.২৫ শতাংশ সুদ দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের জন্য ৫.৫০ শতাংশ সুদের বদলে ৫.৭৫ শতাংশ সুদ পাবেন। একইসঙ্গে ৪৬ থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটের (SBI FD Interest Rate) উপর ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার। এই সময়ের মধ্যে ৫.৭৫ শতাংশের বদলে ৬.২৫ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৭৫ শতাংশ সুদ।

আরও পড়ুন: SSY Account: টাকা জমা হয়নি, নিষ্ক্রিয় হয়ে গিয়েছে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট ? কীভাবে ফের চালু করবেন ?

সেরা শিরোনাম

Post Office Schemes : প্রতি ৩ মাসে পাবেন ৬১,৫০০ টাকা সুদ, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
প্রতি ৩ মাসে পাবেন ৬১,৫০০ টাকা সুদ, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
SBI FD : স্টেট ব্যাঙ্কে ৪৪৪ দিনের জন্য ২ লাখ রাখলে কত পাবেন, কী রয়েছে FD রেট ?
স্টেট ব্যাঙ্কে ৪৪৪ দিনের জন্য ২ লাখ রাখলে কত পাবেন, কী রয়েছে FD রেট ?
VDA Hike : পুজোর আগেই ভ্যারিয়েবল DA বাড়াল সরকার, কোন কর্মীদের কত মজুরি বাড়ল, এখানে রইল হিসেব
পুজোর আগেই ভ্যারিয়েবল DA বাড়াল সরকার, কোন কর্মীদের কত মজুরি বাড়ল, এখানে রইল হিসেব
8th Pay Commission : অষ্টম বেতন কমিশনে দেরি হলে ৩ লাখ টাকা ক্ষতি হতে পারে এই কর্মীদের, কী কারণে জানেন ?
অষ্টম বেতন কমিশনে দেরি হলে ৩ লাখ টাকা ক্ষতি হতে পারে এই কর্মীদের, কী কারণে জানেন ?

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget