এক্সপ্লোর

FD Investment Tips: ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পেতে গিয়ে এই ভুল করছেন ? FD করার আগে এই ৫ বিষয় মাথায় রাখুন

Fixed Deposit Tips: বেশি সুদের আশায় FD করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, অন্যথায় বড় ক্ষতির মুখে পড়বেন আপনি। 

Fixed Deposit Tips: শেয়ার বাজারের অস্থিরতা ছেড়ে অনেকেই এখন ফিক্সড ডিপোজিটের দিকে ঝুঁকছেন। মূলত, নিশ্চিত রিটার্নের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে এফডি। তবে বেশি সুদের আশায় FD করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, অন্যথায় বড় ক্ষতির মুখে পড়বেন আপনি। 

এফডি করার সময় এই বিষয়গুলি মাথায় রেখেছেন তো ?
মনে রাখবেন , ব্যাঙ্কে FD করার সময় কেবল বেশি সুদের হার দেখাটাই যথেষ্ট নয়। এর বাইরেও আপনার ব্যাঙ্কের সুরক্ষা, ফিক্সড ডিপোজিটের সময়কাল, মেয়াদ পূর্ণের আগেই টাকা তোলা ও আয়করের বিষয়গুলি মাথায় রাখতে হবে। তাই এফডি করার আগে এই ৫ বিষয় অবশ্যই জেনে নিন।

১ কেবল ইন্টারেস্ট রেটের দিকে তাকাবেন না
কোনও ব্যাঙ্ক ৮ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে দেখে, ৬.৫ শতাংশের দিকে যাবেন না, এরকমটা করবেন না। এই ক্ষেত্রে যে ব্যাঙ্কে বিনিয়োগ করবেন, তার সিকিউরিটি বা আর্থিক স্থিতাবস্থা দেখে নিন। বাজারে তার সুনাম অবশ্যই দেখতে হবে। সঙ্গে কতদিনের মেয়াদে আপনি সেই সুদ পাচ্ছেন, তা বুঝে নেওয়া অবশ্য় কর্তব্যের মধ্য়ে পড়ে। কারণ অনেকে বেশি সময় টাকা রাখলেই তবে ৮ শতাংশ বা তার বেশি সুদ দেয়। ব্যাঙ্ক থেকে মেয়াদ পূরণের আগে টাকা তোলার কী নিয়ম রয়েছে ,তা বুঝে নিন আগে।

২ জরিমানার নিয়ম কোন ক্ষেত্রে কী ?
আপনি যদি মেয়াদ পূরণের আগে টাকা তুলে নেন, সেই ক্ষেত্রে ব্যাঙ্ক আপনাকে কত জরিমানা করবে, তা জানাটা দরকার। অনেক ব্যাঙ্ক এই ক্ষেত্রে জরিমানা বাবদ টাকা কেটে নেয়। কিছু ব্যাঙ্ক আবার সুদ থেকে টাকা কাটে। আপনার যদি ১-২ বছরের মধ্য়ে টাকার প্রয়োজন হতে পারে অনুভব করেন, তবে একটি ব্যাঙ্কে এফডি না করে দুটি ব্যাঙ্কে কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করুন।

৩ ইন্টারেস্টের ওপর কত কর আরোপ হবে
অনেকেই বেশি সুদি দেখে ব্যাঙ্কের এফডিতে বিনিয়োগ করে দেন। ধরুন আপনার ব্যাঙ্ক ৭ শতাংশ রিটার্ন দিচ্ছে। তার মানে এই নয় আপনি পুরো সাত শতাংশই পাবেন আপনার আয়ের ওপর ভিত্তি করে এর ওপর কর আরোপ হতে পারে। কোনও কোনও ব্যাঙ্ক ইন্টারেস্টের ওপর TDS কাটে। তাই পোস্ট ট্যাক্স রিটার্ন কত হতে পারে ধরে নিয়ে ফিক্সড ডিপোজিট করুন।

৪ ব্যাঙ্ক দেউলিয়া হলে কী করবেন ?
 অনেক ক্ষেত্রে বেশি সুদ দেখে দুর্বল ব্যাঙ্কে FD করলে ভুগতে হতে পারে আপনাকে। ডিপোজিট ইনস্যুওরেন্স অ্য়ান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর নিয়ম অনুসারে, আপনি কোনও ব্যাঙ্কে যত বেশি FD করুন না কেন, ব্যাঙ্ক দেউলিয়া হলে আপনি ডিপোজিট ও সুদ মিলিয়ে সর্বোচ্চ ৫ লাখ টাকাই পাবেন। তাই কোনও বিনিয়োগকারী ১০ লাখ টাকা ইনভেস্ট করলেও ৫ লাখ হাতে পাবেন। কারণ এই সংখ্যাটাই বিমা হিসেবে দেওয়ার নিয়ম করেছে DICGC । এই ক্ষেত্রে ১০ লাখ রাখতে হবে দুটি ব্যাঙ্কে টাকা রাখুন। আর বিনিয়োগের আগে ব্যাঙ্কের ঝুঁকির রেটিং দেখে নিন। 

৫ আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন:
এফডি (FD)-তে বিনিয়োগ করার আগে ভেবে দেখুন আপনার টাকার প্রয়োজন কখন হতে পারে। ধরুন, আপনার কাছে ৫ লক্ষ টাকা আছে ও আপনি তা ৫ বছরের মেয়াদে একটি এফডিতে বিনিয়োগ করলেন। এখন যদি এক বছর পরেই বাড়ি কেনা বা পড়াশোনার মতো কোনও প্রয়োজনে আপনার সেই টাকার দরকার পড়ে এবং আপনি এফডিটি ভেঙে ফেলেন, তবে আপনি পুরো সুদ পাবেন না। তাই, জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য রাখা অর্থ (ইমার্জেন্সি ফান্ড) এভাবে আটকে রাখা উচিত নয়।  

আরও পড়ুন : আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, SBI, HDFC ছাড়াও আরও ব্যাঙ্কে থাকবে ছুটি, এখানে রইল তালিকা

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget