এক্সপ্লোর

HDFC Home Loan Interest Rate Increased : মূল্যবৃদ্ধির মধ্যেই এবার নতুন ধাক্কা, গৃহ ঋণের সুদ বাড়াল এই ব্যাঙ্ক

Bank News : অর্থনীতিবিদদের আশঙ্কা, ভবিষ্যতে রেপো রেট আরও বাড়াতে পারে আরবিআই। সেক্ষেত্রে আরও চড়তে পারে বাড়ি-গাড়ির ঋণের অঙ্ক।

কলকাতা : ভারতে রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড গড়ার দিনই নতুন ধাক্কা। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে গৃহ ঋণের সুদ বাড়ল। মূল্যবৃদ্ধির মধ্যেই এবার গৃহ ঋণের সুদ বাড়াল (Home Loan Interest Rate Increased) এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। একধাক্কা গৃহঋণের সুদের হার দশমিক ৩ শতাংশ বাড়াল এইচডিএফসি। প্রসঙ্গত, আরবিআইয়ের (RBI) রেপো রেট বৃদ্ধির (Repo Rate Increased) ৩দিনের মধ্যেই গৃহঋণে সুদ বাড়াল এইচডিএফসি। ৯ মে থেকে এইচডিএফসিতে নতুন গৃহঋণের সুদের হার কার্যকর হবে। আশঙ্কা করা হচ্ছে সেই পথে হাঁটতে পারে বাকি ব্যাঙ্কগুলিও।

চিন্তিত অর্থনীতিবিদরা

গৃহঋণের সুদের পরিমাণ বাড়ার জেরে নতুন বাড়ি কেনার পরিকল্পনা যারা করছিলেন, সেই ভাবনা যে বেশ কিছুটা ধাক্কা খাবে, তেমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি যারা ইতিমধ্যে গৃহঋণ করে ফেলেছেন, তাঁদের মূল্যবৃদ্ধির এই বাজারে আরও আর্থিক অসঙ্গতিতে পড়তে হবে বলেও মত অর্থনীতি বিশেষজ্ঞদের। পাশাপাশি অর্থনীতিবিদদের আশঙ্কা, ভবিষ্যতে রেপো রেট আরও বাড়াতে পারে আরবিআই। সেক্ষেত্রে আরও চড়তে পারে বাড়ি-গাড়ির ঋণের অঙ্ক।

মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ধাক্কা

মাঝে দু'বছর অতিমারীর জেরে রুখে দাঁড়িয়েছিল দেশের অর্থনীতির চাকা। মারণ ভাইরাসের আক্রমণ কেড়ে নিয়েছিল প্রাণ থেকে জীবন-জীবিকা। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে আপাতত দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে মূল্যবৃদ্ধির আতঙ্ক। ক্রমশ চড়ছে পেট্রোল-ডিজেল সহ জ্বালানির দাম। গৃহস্তের হাত পুড়ছে রান্নার গ্যাসের দরও আকাশছোঁয়া হয়ে যাওয়ায়।

সর্বকালীন রেকর্ড দামবৃদ্ধি গ্যাসের

ইতিহাসে প্রথমবার ভারতে রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকা পেরিয়ে গেল। ভারতে রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড হল। আরও একবার একধাক্কায় LPG সিলিন্ডারের দাম বাড়নো হল ৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। 

এই নিয়ে গত দেড় মাসে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০০ টাকারও বেশি।

৫ রাজ্যের বিধানসভা ফলের পর দামবৃদ্ধি শুরু

উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময় ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। এবার ভোট মিটে যেতেই ৫৮ দিনের মধ্যে দু’দফায় রান্নার গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। একদিকে পেট্রোল-ডিজেলের সর্বকালীন দাম, তার জেরে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসে হাত ছোঁয়ানো মুশকিল। আজ কার্যত একই জায়গায় দাঁড়িয়ে আছে, ব্যায় হু-হু করে বাড়ছে। এইভাবে চলতে থাকলে, সংসার চলবে কীকরে? সেই দুশ্চিন্তাই তাড়া করছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন- গৃহ ঋণ নিয়ে থাকলে পকেটে পড়বে টান, বছরে দিতে হবে এই টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget