এক্সপ্লোর

Aadhar-Pan Link: ইন-অপারেটিভ প্যান কার্ড সচল করবেন কীভাবে? প্যান-আধার সংযুক্তিকরণ কেনই বা প্রয়োজন?

Inoperative PAN Card: ট্যাক্স ফাইলিং এবং ট্যাক্স পেমেন্টের কাজ যাতে সহজ-সাবলীল ভাবে করা যায় সেই জন্যই আধার এবং প্যান কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে সরকার।

Aadhar-Pan Link: আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে প্যান কার্ড (PAN Card) সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল ৩০ জুন। যাঁরা এই সময়সীমার মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করাননি, আয়কর দফতর তাঁদের অনেকেরই প্যান কার্ড ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। পয়লা জুলাই থেকে এইসব ইউজারের প্যান কার্ড ইন-অপারেটিভ হয়ে গিয়েছে। কিন্তু এখনও ইউজারদের হাতে সুযোগ রয়েছে এই ইন-অপারেটিভ প্যান কার্ড চালু করার। এক্ষেত্রে পেনাল্টি দিতে হবে ১০০০ টাকা। পেনাল্টি দেওয়ার ৩০ দিনের মধ্যে আপনার প্যান কার্ড অপারেটিভ বা কার্যকর হবে। Central Board of Direct Tax- এর নোটিফিকেশনে এমনটাই জানানো হয়েছে। 

আপনার প্যান কার্ড অ্যাক্টিভেট আছে নাকি নেই, বুঝবেন কীভাবে?

অফশিয়াল ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করতে হবে ইউজারদের। https://www.incometax.gov.in/iec/foportal/ এখানে যেতে হবে। এবার Quick Link অপশনে ক্লিক করতে হবে এবং Verify Your PAN Details এই হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ইউজারদে নিজেদের প্যান অম্বর, পুরো নাম, জন্মতারিখ এবং স্টেটাস দিতে হবে। একদম শেষে দিতে হবে ক্যাপচা। এরপর সাবমিট বাটনে ক্লিক করে প্যান কার্ডের যাবতীয় তথ্য ভেরিফাই করা যাবে।  

প্যান কার্ড অ্যাক্টিভেট করার বিভিন্ন পর্যায়

প্রথমে যেতে হবে হবে https://www.incometax.gov.in/iec/foportal/ এই ওয়েবসাইটে। এরপর আধার-প্যান লিঙ্ক করার অপশন অনুসারে এগোতে হবে। এরপর বিস্তারিত বিবরণ পূরণ করে CHALLAN NO./ITNS 280- তে ক্লিক করে আধার-প্যান লিঙ্কের রিকোয়েস্ট সাবমিট করতে হবে অর্থাৎ জমা দিতে হবে। পেনাল্টি দেওয়ার জন্য পেমেন্ট মোড বেছে নিতে হবে এরপর। তারপর Assessment Year (AY) এবং পুরো ঠিকানা দিয়ে প্যান নম্বর যুক্ত করতে হবে। 

আপনার প্যান কার্ড ইন-অপারেটিভ হয়ে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে? 

আয়কর বিভাগের নিয়ম অনুসারে, প্যান কার্ড বেশ কিছু আর্থিক লেনদেন বা ট্রানজাকশনের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হয়। যেমন ধরুন আপনি DeMat অ্যাকাউন্ট খুলতে চাইছেন, সেখানে প্রয়োজন প্যান কার্ড। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিংবা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে গেলেও প্যান কার্ড কাজে লাগে। এছাড়াও আপনার প্যান কার্ড ইন-অপারেটিভ অর্থাৎ অকেজো হয়ে থাকলে tax-deducted sources (TDS) এবং tax-collected sources (TCS) যথাক্রমে সংগ্রহ করা এবং কেটে নেওয়া হবে অনেক বেশি হারে। আর ইন-অপারেটিভ প্যানের কারণে কোনও রিফান্ডও পাওয়া যাবে না। 

প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্ত করা জরুরি কেন

ট্যাক্স ফাইলিং এবং ট্যাক্স পেমেন্টের কাজ যাতে সহজ-সাবলীল ভাবে করা যায় সেই জন্যই আধার এবং প্যান কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে সরকার। প্যান এবং আধার সংযুক্ত থাকলে করদাতারা ফাঁকি দিতে পারবেন না। এর পাশাপাশি করদাতারা সঠিকভাবে কর দিয়েছেন সেই ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়। এছাড়াও প্রতারণার ঝুঁকি কমে। 

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget