এক্সপ্লোর

ICICI Bank News: তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম কত ব্যালেন্স রাখতে হবে জানাল ICICI ব্যাঙ্ক

ICICI Bank Minimum Balance: নতুন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম Monthly Average Balance ঠিক করা হল এলাকাভিত্তিক।

নয়াদিল্লি : সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স একধাক্কায় অনেক বাড়িয়ে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল ICICI ব্যাঙ্ক। সেই সমালোচনার মুখে এবার সিদ্ধান্ত বদল করল দেশের অন্যতম বেসরকারি এই ব্যাঙ্ক। নতুন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম Monthly Average Balance ঠিক করা হল এলাকাভিত্তিক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রো ও শহরতলি এলাকার গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ১৫ হাজার টাকা, সেমি আরবান বা মফঃস্বল এলাকায় কাস্টমারদের ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে সাড় ৭ হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় আড়াই হাজার টাকা। আগের নির্দেশিকায় যে পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১০ হাজার টাকা।

ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা ১ অগাস্ট, ২০২৫ থেকে খোলা নতুন সেভিংস অ্যাকাউন্টের জন্য মাসিক গড় ব্যালেন্সের জন্য নতুন প্রয়োজনীয়তা চালু করেছি। আমাদের গ্রাহকদের মূল্যবান প্রতিক্রিয়ার পর, আমরা তাঁদের প্রত্যাশা এবং পছন্দকে আরও ভালভাবে প্রতিফলিত করার জন্য এই প্রয়োজনীয়তাগুলি সংশোধন করেছি।"

১ অগাস্ট বা তার পর যাঁরা সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের অ্যাকাউন্টে ন্যূনতম ৫০ হাজার টাকা থাকতেই হবে বলে সম্প্রতি নিদান দেয় ICICI ব্যাঙ্ক। ন্যূনতম ব্যালেন্স না থাকলে, ঘাটতির উপর মোটা টাকা জরিমানার কথাও জানানো হয়। তাদের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। কেউ কেউ ICICI ব্যাঙ্কের বিরুদ্ধে 'ধনীদের ব্যাঙ্ক হওয়ার চেষ্টা'র অভিযোগ তোলেন। ICICI ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে কেউ 'হাস্যকর' বলে উল্লেখ করেন, কেউ আবার বলেন, 'ICICI ব্যাঙ্কের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত এটি'। সেভিংস অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ফেলে রাখার পরিবর্তে অন্যত্র খাটানো ঢের ভাল বলেও মন্তব্য করেন অনেকে। 'হাঙ্গামা' ছবিতে পরেশ রাওয়াল অভিনীত একটি দৃশ্য তুলে ধরেন কেউ কেউ। লেখেন, 'ICICI ব্যাঙ্কে টাকা ফেলে রাখার চেয়ে অন্যত্র ঢালব। অ্যাকাউন্টই বন্ধ করে দেব'। (ICICI Bank Minimum Balance)

ICICI-এর সমালোচনা করে এক নেটিজেন লেখেন, 'মাসে ১ লক্ষ টাকা বেতন পেলেও ICICI ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ফেলে রাখা সম্ভব নয়। কারণ সকলেরই EMI রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, অন্য খরচ-খরচা রয়েছে। আসলে প্রত্যেকটি সংস্থাই মধ্যবিত্তের টাকা লুঠ করতে চাইছে। ওই সব সংস্থা এবং সরকারের কাছে মানুষের অস্তিত্ব হেঁটে বেড়ানো লাশ ছাড়া আর কিছু নয়'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget