এক্সপ্লোর

ITR Filing 2026-27 Begins : আয়করদাতাদের জন্য বড় খবর ! ২০২৬-২৭ অর্থবর্ষের আয়কর রিটার্ন ফাইল প্রক্রিয়া শুরু

Income Tax Return Filing : সম্প্রতি ই-ফাইলিং পোর্টালে ITR-1 এবং ITR-4 ফর্মের জন্য এক্সেল ইউটিলিটি (Excel Utility) চালু করা হয়েছে। যেখানে সহজেই আপনি করতে পারবেন রিটার্নের কাজ।

Income Tax Return Filing : প্রত্যেকবারের মতো শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না ! আয়করদাতাদের আগেই দেওয়া হল সুখবর। ২০২৬-২৭ অ্যাসেসমেন্ট ইয়ারের (AY 2026-27) জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করার প্রক্রিয়া শুরু করে দিল আয়কর দফতর। সম্প্রতি ই-ফাইলিং পোর্টালে ITR-1 এবং ITR-4 ফর্মের জন্য এক্সেল ইউটিলিটি (Excel Utility) চালু করা হয়েছে। যেখানে সহজেই আপনি করতে পারবেন রিটার্নের কাজ।

ITR-1 এবং ITR-4 ফাইল করা যাবে এখন, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
আয়কর দপ্তর তাদের অফিসিয়াল 'X' (টু্ইটার) হ্যান্ডেলে জানিয়েছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষের আয়ের ভিত্তিতে আয়কর জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ফর্মগুলি এখন পোর্টালে পাওয়া যাবে। করদাতারা এই ফর্মগুলি ডাউনলোড করে, অফলাইনে পূরণ করে একটি JSON ফাইল তৈরি করতে পারবেন। পরবর্তীতে তা পোর্টালে আপলোড করতে পারবেন।

কারা কোন ফর্ম পূরণ করতে পারবেন ?
নিজের আয়ের উৎস অনুযায়ী সঠিক ফর্ম বেছে নেওয়া জরুরি :

১ ITR-1 (সহজ)

যোগ্যতা: আবাসিক ভারতীয় নাগরিক।

আয়ের সীমা: বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত।

আয়ের উৎস: বেতন (Salary), পেনশন, একটি বা দুটি বাড়ি থেকে আয় (House Property), সুদের টাকা এবং ৫০০০ টাকা পর্যন্ত কৃষি আয়।  

বিশেষ আপডেট: ধারা 112A অনুযায়ী ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদি মূলধনী লাভ (LTCG) থাকলেও এই ফর্ম ব্যবহার করা যাবে।  

২. ITR-4 (সুগম)

যোগ্যতা: আবাসিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF) এবং সংস্থা (LLP ছাড়া)।  

আয়ের সীমা: বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত।

আয়ের উৎস: যারা প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিম (Presumptive Taxation - ধারা 44AD, 44ADA, 44AE) এর আওতায় আয় করেন।

নতুন আয়কর আইন ২০২৫ (Income Tax Act, 2025)
একটি ঐতিহাসিক পরিবর্তনের কথা মনে রাখা প্রয়োজন:

১ এপ্রিল ২০২৬ থেকে ১৯ জুলাই ১৯৬১-র পুরনো আয়কর আইন বাতিল হয়ে কার্যকর হয়েছে আয়কর আইন, ২০২৫। এই নতুন আইনের লক্ষ্য হল কর ব্যবস্থাটিকে আরও সহজ, স্বচ্ছ এবং ডিজিটাল-বান্ধব করে তোলা। এখন করদাতারা 'ই-ভেরিফাই' ফিচারের মাধ্যমে দ্রুত তাদের রিটার্ন যাচাই করে নিতে পারবেন।

মনে রাখার মতো কিছু বিষয়
শেষ তারিখ: অডিট প্রয়োজন নেই এমন করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬।

সতর্কতা: JSON ফাইল আপলোড করার আগে আপনার আয়, ছাড় (Deductions) ও পেমেন্টের তথ্যগুলো পুনরায় মিলিয়ে নিন।

পেমেন্ট: এখন পোর্টাল থেকে 'সিঙ্গল-উইন্ডো' মডিউলের মাধ্যমে সহজেই ট্যাক্স পেমেন্ট করা যাচ্ছে।

আরও বিস্তারিত তথ্যের জন্য আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in ভিজিট করুন। পেনাল্টি বা শেষ মুহূর্তের ভিড় এড়াতে হাতে সময় থাকতেই আপনার রিটার্ন ফাইল সম্পন্ন করুন।

আরও পড়ুন : শেষ বেতনের ৫০ শতাংশ হবে পেনশন ? পরিবার পাবে ৬০%, অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট ?   

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
8th Pay Commission : সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন ? সংসদে এই জানাল সরকার ?
সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন ? সংসদে এই জানাল সরকার ?
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget