এক্সপ্লোর

Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড

IT Return: রিটার্ন জমা দেওয়ার আগে প্রথমেই প্যান, আধার, নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেল আইডি সঠিক রয়েছে কি না তা মিলিয়ে নিতে হবে। কোনও ভুল হলে কিন্তু দেরি হবে রিফান্ড পেতেই।

কলকাতা: আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিল করার শেষ সময় জুলাই মাসের ৩১ তারিখ। এই সময় যতই এগিয়ে আসছে রিটার্ন দাখিল করার ব্যস্ততা ততই বাড়ছে করদাতাদের মধ্যে। তবে তাড়াহুড়ো করে রিটার্ন জমা করা, একদম নয়। বলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরাই। তাড়াহুড়ো করে রিটার্ন জমা দিতে গিয়ে কোনও ভুল হলে কিন্তু দেরি হবে রিফান্ড পেতেই। তাই রিটার্ন দাখিল করার আগে কিছু বিষয় ভাল করে যাচাই করে নেওয়া দরকার।

আরও পড়ুন: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে

আয়কর দফতরের তথ্য অনুযায়ী, ২৭ জুলাই পর্যন্ত ৪ কোটিরও বেশি আইটিআর জমা পড়েছে। এখনও যাঁরা রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করার আবেদন জানিয়েছে দফতর।

রিটার্ন জমা দেওয়ার আগে প্রথমেই প্যান, আধার, নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেল আইডি সঠিক রয়েছে কি না তা মিলিয়ে নিতে হবে। পাশাপাশি রিফান্ড পাওয়ার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে, সেটি প্রি-ভ্যালিডেটেড কি না এবং অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড ঠিক আছে কি না তাও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি

ফর্ম ১৬, ফর্ম ২৬এএস, অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (AIS) এবং ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি (TIS)-এর সঙ্গে আইটিআরে উল্লেখ করা আয়ের তথ্য মিলিয়ে দেখা জরুরি। বেতনের পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টের সুদ, স্থায়ী আমানতের সুদ, লভ্যাংশ, বাড়ি ভাড়ার আয়, পেনশন, ফ্রিল্যান্স বা কনসালটেন্সির আয়, শেয়ার, মিউচুয়াল ফান্ড বা সম্পত্তি বিক্রির মূলধনী লাভ এবং প্রযোজ্য ক্ষেত্রে ভার্চুয়াল ডিজিটাল সম্পদ থেকে আয়ের তথ্যও উল্লেখ করতে হবে।

এছাড়া আয়ের উৎস অনুযায়ী সঠিক আইটিআর ফর্ম নির্বাচন করতে হবে। ভুল ফর্মে রিটার্ন জমা দিলে তা ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হতে পারে। নির্বাচিত কর ব্যবস্থার আওতায় প্রযোজ্য করছাড়, স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, এনপিএসে বিনিয়োগ, গৃহঋণের সুবিধা ও অনুদানের মতো ছাড়ের দাবিও সঠিকভাবে করতে হবে। বিদেশি সম্পদ বা বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তার তথ্যও জানাতে হবে।

রিটার্ন জমা দেওয়ার আগে টিডিএস, অগ্রিম কর বা স্ব-মূল্যায়ন করের তথ্য সঠিকভাবে উল্লেখ হয়েছে কি না তা যাচাই করুন। মূলধনী লাভ বা ক্ষতির হিসাবও মিলিয়ে নেওয়া জরুরি। সবশেষে রিটার্ন জমা দেওয়ার পর আধার ওটিপি, নেট ব্যাঙ্কিং বা অন্য স্বীকৃত পদ্ধতিতে ই-ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। ই-ভেরিফিকেশন সফল না হলে আইটিআর জমা সম্পূর্ণ হয়েছে বলে গণ্য করা হবে না।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget