এক্সপ্লোর

Indian Railway: টিকিট কনফার্ম না হলে ঢোকাই যাবে না প্ল্যাটফর্মে ! দেশের ৬০ স্টেশনের জন্য নয়া নিয়ম আনছে রেল

Indian Railway Crowd Control Plan: ভারতে বেশিরভাগ স্টেশনেই অত্যধিক ভিড় দেখা যায়। বিশেষত উৎসব অনুষ্ঠানের দিনে কিংবা কোনও ছুটির দিনে উপচে পরে ভিড়।

Confirmed Rail Ticket:  ভারতীয় রেলের পক্ষ থেকে বড় পদক্ষেপ। এবার থেকে প্ল্যাটফর্মে ঢোকাই যাবে না কনফার্মড টিকিট না থাকলে ! অর্থাৎ একমাত্র টিকিট কনফার্ম (Rail Ticket Confirm) হয়ে থাকলে, তবেই আপনি কোনও স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন, এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক। দেশের মোট ৬০টি স্টেশনে এই নিয়ম কার্যকর হতে চলেছে। যাত্রী সুরক্ষা (Indian Railway) এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই নিয়ম আনতে চলেছে রেল। বড় বড় শহরের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে খুব শীঘ্রই এই নিয়ম কার্যকর হবে বলেই জানা গিয়েছে।

ভারতে বেশিরভাগ স্টেশনেই অত্যধিক ভিড় দেখা যায়। বিশেষত উৎসব অনুষ্ঠানের দিনে কিংবা কোনও ছুটির দিনে উপচে পরে ভিড়। আর এর মূল কারণ হল বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের সঙ্গে তাদের পরিবারের লোকেরা রেল স্টেশনে তাদের ছাড়তে আসেন আর তাতেই ভিড় বেড়ে যায়। আর এই নয়া নিয়মের অধীনে অযাচিত ভিড় নিয়ন্ত্রণ করা এবং যাত্রীদের আরও আরামে ভ্রমণ করার সুবিধে দেওয়া হবে।

কোন কোন স্টেশনে চালু হবে এই নিয়ম

নয়াদিল্লি রেলস্টেশন (দিল্লি)

ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (মুম্বই)

হাওড়া জংশন (কলকাতা)

চেন্নাই সেন্ট্রাল (চেন্নাই)

বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশন (বেঙ্গালুরু)

আরও বাকি স্টেশনের নাম এই তালিকায় যুক্ত হবে পরে মূলত ভিড় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুসারে। এই নিয়মে যদিও সাময়িকভাবে কিছু অসুবিধের সৃষ্টি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা বৃদ্ধি করবে। যাত্রীদের এই কারণে অনুরোধ করা হয়েছে যাতে তারা আগে থেকে টিকিট বুকিং করে রাখেন এবং স্টেশনে আসার আগে যাচাই করে নেন যে তাদের টিকিট বুকিং কনফার্ম হয়েছে কিনা। জানা গিয়েছে এই স্টেশনগুলির বাইরে ওয়েটিং রুমের ব্যবস্থা করা হবে, নির্দিষ্ট ট্রেন স্টেশনে আসার আগেই কেবল সেই ট্রেনের সংশ্লিষ্ট যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।  

এই নতুন নীতির লক্ষ্য হল স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে অতিরিক্ত ভিড় বন্ধ করা, বিশেষ করে ব্যস্ত মরশুমে। আর এর মাধ্যমেই ভারতীয় রেলের তরফে দেশের ৬০টি শীর্ষস্থানীয় রেলওয়ে স্টেশনে কনফার্মড টিকিটধারী যাত্রীদের প্রবেশই কেবল অনুমোদিত হবে, বেঙ্গালুরুতেও এই নিয়ম শীঘ্রই চালু হতে চলেছে।

আরও পড়ুন: Loan Scam: '৩০ হাজারের ঋণ মঞ্জুর...', এক ফোনেই আপনার নামে লক্ষ লক্ষ টাকার ঋণ তুলে নেবে জালিয়াতরা; বাঁচতে মানুন এই ৫ উপায়

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget