এক্সপ্লোর

Indian Railway: রেলের টিকিট বুকিংয়ের নিয়মে আরও বদল, এবার থেকে সাধারণ যাত্রীরাও পাবেন এই সুবিধে

Indian Railway Ticket Booking System: এই সুবিধের অপব্যবহার ও শেষ মুহূর্তের অনুরোধের ফলে প্রায়ই চার্ট তৈরিতে দেরি হত। এবারে নিয়মে আমূল বদল আনল রেলওয়ে।

Railway Ticket Booking System: ভারতীয় রেলওয়ের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল এসেছে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এমার্জেন্সি কোটার (Emergency Quota) অধীনে এই নিয়ম বদল করা হয়েছে। আগের নিয়ম বদলে এবার থেকে যাত্রীদের আগে থেকে এই এমার্জেন্সি কোটার টিকিট বুকিং (Railway Ticket Booking) করতে হবে। রেল মন্ত্রকের সাম্প্রতিক সিদ্ধান্তের পরে এই পরিবর্তন আনা হয়েছে যে পরিচালন দক্ষতা উন্নত করার জন্য ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হবে।

এই এমার্জেন্সি কোটার আসনগুলি ভিআইপি, রেলওয়ে কর্মী, চিকিৎসাগত জরুরি অবস্থায় থাকা যাত্রীদের জন্য সুরক্ষিত। তবে এই সুবিধের অপব্যবহার ও শেষ মুহূর্তের অনুরোধের ফলে প্রায়ই চার্ট তৈরিতে দেরি হত। এই কারণে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সিস্টেমও প্রভাবিত হত, যাত্রীদের প্রবল অসুবিধের মুখে পড়তে হত। নতুন নিয়ম অনুসারে, এমার্জেন্সি কোটার টিকিট কমপক্ষে একদিন আগে থেকে বুকিং করে রাখতে হবে যাত্রীদের। একদিন আগে থেকে বুকিংয়ের আবেদন করে রাখতে হবে।

গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ‘রাত বারোটা থেকে দুপুর ২টো পর্যন্ত চলাচলকারী ট্রেনে এমার্জেন্সি কোটায় ভ্রমণের জন্য একদিন আগে অর্থাৎ দুপুর ১২টার মধ্যে এমার্জেন্সি কোটা সেলে বুকিংয়ের আবেদন জমা করতে হবে। আবার অন্যদিকে দুপুর ২টো বেজে ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে চলাচলকারী ট্রেনের জন্য জরুরি কোটার অনুরোধ যাত্রার আগের দিন বিকেল ৪টের মধ্যে জমা করতে হবে রেলওয়ের এমার্জেন্সি কোটা সেলে। রেল মন্ত্রক স্পষ্ট করেই এই বিবৃতিতে জানিয়েছে যে ট্রেন ছাড়ার নির্ধারিত দিনেই প্রাপ্ত অনুরোধগুলি গ্রাহ্য হবে না আর আগের মত।

রবিবার বা অন্য কোনও ছুটির দিনের এমার্জেন্সি কোটার বুকিংয়ের ক্ষেত্রে আগের পূর্ণ কর্মদিবসে কাজের সময়ের মধ্যেই এই বুকিংয়ের আবেদন করতে হবে বলে জানানো হয়েছে রেলওয়ের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেলওয়ে বোর্ডের রিজার্ভেশন সেল ভিআইপি, রেলওয়ে অফিসার এবং উর্ধ্বতন অফিসার সহ অন্যান্য বিভাগ থেকেও প্রচুর সংখ্যক এমার্জেন্সি কোটার অনুরোধ আসে। রেল মন্ত্রক সকল কর্মকর্তাদের এই নিয়ম ও সময়সূচি মেনে চলার আদেশ দিয়েছে যাতে চার্ট তৈরিতে কোনও বিলম্ব না হয়। এতে যাত্রীদেরও অনেক সুবিধে হয় এবং ট্রেন ছাড়তেও কোনও বিলম্ব হয় না।

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget