এক্সপ্লোর

Railway New Rules: মহিলা কামরায় উঠলেই ২৫০০ টাকা জরিমানা, কড়া শাস্তি পুরুষদের ! টিকিট না কাটলে দ্বিগুণ ফাইন

Indian Railways : এবার থেকে বদলে গেছে ইন্ডিয়ান রেলওয়ে এনেছে অনেক নতুন নিয়ম। সেই ক্ষেত্রে আপনি মহিলা কামরায় (Women Coaches) উঠলেই দিতে হবে বড় জরিমানা।  

Indian Railways : ভুল করেও এই ভুল করলে এবার বড় জরিমানার মুখে পড়তে হবে আপনাকে। ভারতীয় রেল (Railway New Rules) নিয়েছে বড় সিদ্ধান্ত। এবার থেকে বদলে গেছে ইন্ডিয়ান রেলওয়ে এনেছে অনেক নতুন নিয়ম। সেই ক্ষেত্রে আপনি মহিলা কামরায় (Women Coaches) উঠলেই দিতে হবে বড় জরিমানা।   

মহিলাদের সুরক্ষায় নতুন ব্য়বস্থা
ভারতীয় রেলে এমনিতেই মহিলা যাত্রীদের সুরক্ষা ও সুবিধার কথা মাথায় রেখে আলাদা সংরক্ষিত কামরা রয়েছে। এরপরও দেখা যায়, কিছু পুরুষ যাত্রী জেনেশুনে বা ভিড়ের অজুহাতে মহিলাদের কামরায় উঠে পড়েন। এবার থেকে এমনটা করলে চরম মাশুল গুনতে হবে। রেলমন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও পুরুষ যাত্রী মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় যাতায়াত করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাকে দিতে হবে বড় অঙ্কের জরিমানা।

ভুল করলে কত টাকা জরিমানা দিতে হবে ?
অন-স্পট জরিমানা: এবার থেকে এই ধরনের কোনও ভুল করলে মানে পুরুষ যাত্রী যদি মহিলাদের কামরায় ভ্রমণ করেন, তবে তাঁকে হাতেনাতে ২,৫০০ টাকা জরিমানা করা হবে। আগে এই জরিমানার পরিমাণ ছিল মাত্র ৫০০ টাকা। অর্থাৎ, জরিমানা এক ধাক্কায় ৫ গুণ বাড়ানো হয়েছে।

কামরা থেকে নামিয়ে দেবে: এই কাজ করলে জরিমানার পাশাপাশি ওই পুরুষ যাত্রীকে তৎক্ষণাৎ মহিলাদের কামরা থেকে নামিয়ে দেওয়া হবে। প্রয়োজনে তাঁর টিকিট বা পাস বাতিল করতে পারে টিটিই।

আদালত ও অতিরিক্ত জরিমানা: মনে রাখবেন এই জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। যদি কোনও যাত্রী অন-স্পট জরিমানা দিতে অস্বীকার করেন, তবে বিষয়টি সরাসরি আদালতে পাঠানো হবে। সে ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে জরিমানার পরিমাণ বেড়ে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

কাদের জন্য ছাড় রয়েছে
তবে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে রূপান্তরকামীদের। রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে , এই নিয়ম থেকে রূপান্তরকামী (Transgender) ব্যক্তিদের ছাড় দেওয়া হয়েছে। 'ট্রান্সজেন্ডার পার্সনস অ্যাক্ট, ২০১৯' অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এই ধারায় কোনও পদক্ষেপ নেওয়া হবে না।

ভুল করে উঠে পড়লে কী করবেন ?
ভিড়ের চাপে বা তাড়াহুড়োয় অনেক সময় ভুল করে কোনো পুরুষ যাত্রী লেডিস কোচে উঠে পড়তে পারেন। রেল আধিকারিকদের মতে, এমনটা হলে প্যানিক বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।
১ পরের স্টেশন আসা মাত্রই বা সুযোগ বুঝে দ্রুত কামরা পরিবর্তন করে সাধারণ কামরায় চলে যান।
২ ট্রেনে কর্তব্যরত টিটিই (TTE) বা আরপিএফ (RPF) কর্মীদের নিজের ভুলটি বুঝিয়ে বলুন এবং পরিস্থিতি সম্পর্কে জানান।

টিকিট না কাটলে এখন কত জরিমানা
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে , শুধু লেডিস কোচে ওঠাই নয়, টিকিট ছাড়া ভ্রমণের জরিমানাও ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া ট্রেনে ধূমপান বা নির্দিষ্ট ক্ষেত্রে হকারি করার জন্য ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে, যাতে যাত্রাপথে কোনও আইনি জটিলতায় পড়তে না হয়।

আরও পড়ুন : ফের নোটবন্দি ! ৩০ জুনের পর বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ১০, ২০, ৫০,১০০ টাকার নোট ? কী বলল ব্যাঙ্ক 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
Advertisement

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget