Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
ABP Ananda LIVE : দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। নিউটাউন ইকো পার্কে আজ 'দিলীপ ঘোষ' লেখা এই জার্সির উদ্বোধন করলেন প্রাতর্ভ্রমণকারীরা। গেরুয়া জার্সির পিছনে লেখা - দিলীপ ঘোষ। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব। নিজেও এই জার্সি পরলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের পর এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক। ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচার-সহ একাধিক বেনিয়মের অভিযোগে এবার ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এই তালিকায় রয়েছে - যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্ক, সোনারপুরের ইস্পাত কো-অপারেটিভ হাসপাতাল ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, আলিপুরের কোঠারি মেডিক্যাল ব্লাড সেন্টার, হাজরার পিপলস ব্লাড ব্যাঙ্কের, এন্টালির লাইফ কেয়ার। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের করেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। রক্ত সংগ্রহ, মজুত রাখা ও এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে গুরুতর গাফিলতিরও প্রমাণ মিলেছে। এর আগে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল ড্রাগ কন্ট্রোল। এবার তাদের র্যাডারে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক।






















