LIC Jeevan Utsav Plan : রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান
LIC Policy : অবসরের পরও নিশ্চিত আয়ের সুযোগ। লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের রয়েছে এই স্কিম। এখানে বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা।

LIC Policy : অবসরের পর আর্থিক চিন্তা থেকে মুক্তি পেতে চাইলে আপনিও দেখতে পারেন 'লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনে'র (LIC) এই স্কিম। রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান। এতে জীবন বিমার পাশাপাশি আপনি পাবেন নিয়মিত আয়ের সুযোগ।
কাদের জন্য LIC-র জীবন উৎসব প্ল্যান
মনে রাখতে হবে, এটি একটি নন লিঙ্কড (যার অর্থ শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়) এমন একটি পলিসি। যারা অবসরের পর নিয়মিত আর্থিক সুরক্ষা বা রেগুলার ইনকাম চান তাদের জন্য এই পলিসি। এখানে আপনি পাবেন বিমার পাশাপাশি আয়ের সুযোগ। এটি একটি নন পার্টিসিপেটিং ইনস্যেুরেন্স পলিসি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : মাত্র ১ টাকায় ২৪ দিনের প্ল্যান, BSNL দিচ্ছে দারুণ অফার, কী কী সুবিধা জানেন ?






















