এক্সপ্লোর

LIC New Policy : LIC নিয়ে এল ২টি নতুন দুর্দান্ত প্ল্যান, জেনে নিন কী কী সুবিধা পাবেন আপনি

LIC Jeevan Sathi : এলআইসি-র এই নতুন প্ল্যান দুটি আপনার জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে। জেনে নিন, কী সুবিধা পাবেন আপনি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এলআইসি আনছে দুটি নতুন নিশ্চিত রিটার্ন পলিসি।
  • পলিসি দুটি ১ জুন, ২০২৬ থেকে কেনা যাবে।
  • চতুর্থ ত্রৈমাসিকে এলআইসি-র মুনাফা ২৩.১% বৃদ্ধি পেয়েছে।
  • সংস্থাটি প্রতি ইকুইটি শেয়ারে ১০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।

LIC Jeevan Sathi : আপনিও যদি সরকারি কোম্পানির মাধ্য়মে বিনিয়োগ সুরক্ষিত করার পাশাপাশি ভাল রিটার্ন পেতে চাল, তাহলে LIC-র নতুন পলিসি দেখতে পারেন। এলআইসি-র এই নতুন প্ল্যান (LIC Policy) দুটি আপনার জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে।

এই দুই প্ল্যান এনেছে সংস্থা

পরিসংখ্যান বলছে, বিশ্বের অন্যতম বৃহৎ বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। বর্তমানে গ্রাহকদের সঞ্চয় আরও সুরক্ষিত করতে ও দুর্দান্ত রিটার্ন দিতে দুটি নতুন পলিসি বাজারে নিয়ে এসেছে। এই নতুন বিমা দুটি হল, "LIC New Jeevan Sathi Single Premium" ও "LIC New Jeevan Sathi - Limited Premium"। আপনি যদি কোনওরকম বাজারের ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন বা সেভিংস চান, তবে এলআইসি-র এই নতুন প্ল্যান দুটি আপনার জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে।

এই পলিসি দুটিতে কী রয়েছে, এর বৈশিষ্ট্য কী
এলআইসি-র এই নতুন বিমা দুটি মূলত 'নন-পার্টিসিপেটিং' (Non-participating) এবং 'নন-লিঙ্কড' (Non-linked) ইন্ডিভিজুয়াল সেভিংস প্ল্যান। অর্থাৎ, এই স্কিমটির সাথে শেয়ার বাজারের ওঠানামার কোনো সম্পর্ক নেই। ফলে গ্রাহকদের বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

কবে থেকে পাওয়া যাবে: আগামী ১ জুন, ২০২৬ থেকে গ্রাহকেরা এই নতুন পলিসি দুটি কিনতে পারবেন।

মূল উদ্দেশ্য কী : গ্রাহকদের প্রতিনিয়ত বদলে যাওয়া আর্থিক চাহিদার কথা মাথায় রেখে, তাঁদের সঞ্চয় পোর্টফোলিওকে আরও শক্তিশালী করতে এলআইসি এই পদক্ষেপ নিয়েছে।

চতুর্থ ত্রৈমাসিকে এলআইসি-র রেকর্ড মুনাফা ও ডিভিডেন্ড ঘোষণা করেছে
নতুন প্ল্যান লঞ্চ করার পাশাপাশি এলআইসি তাদের চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকের (Q4) আর্থিক ফলাফলও প্রকাশ করেছে, যেখানে সংস্থার অভাবনীয় লাভ দেখা গেছে:

মুনাফায় ব্যাপক বৃদ্ধি: গত বছরের তুলনায় এবার চতুর্থ ত্রৈমাসিকে এলআইসি-র নেট প্রফিট (Net Profit) ২৩.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৪২০ কোটি টাকায় পৌঁছেছে।

প্রিমিয়াম আয়: সংস্থার নেট প্রমিয়াম আয় ১১.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৭ লক্ষ কোটি টাকায়।

বাম্পার ডিভিডেন্ড: সংস্থার এই দুর্দান্ত পারফরম্যান্সের পর শেয়ারহোল্ডারদের জন্য প্রতি ইকুইটি শেয়ারে ১০ টাকা চূড়ান্ত ডিভিডেন্ড (Dividend) দেওয়ার ঘোষণা করেছে এলআইসি। এই ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য ২৫ জুন, ২০২৬ তারিখটিকে 'রেকর্ড ডেট' হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এলআইসি-র শেয়ার নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা ? 
এলআইসি-র এই শক্তিশালী আর্থিক ফলাফল দেখার পর দেশের বড় বড় ব্রোকারেজ ফার্মগুলি এই শেয়ার নিয়ে বেশ আশাবাদী।

বর্তমানে Citi ব্রোকারেজ ফার্মটি এলআইসি-র শেয়ারে তাদের 'Buy' রেটিং বজায় রেখেছে। এর টার্গেট প্রাইস বাড়িয়ে ১,৪৭৫ টাকা করেছে।

Macquarie ও Bernstein দুই সংস্থাই এলআইসি-র মার্জিনের উন্নতির প্রশংসা করেছে এবং শেয়ারটিকে 'Outperform' রেটিং দিয়েছে। ম্যাককোয়ারি এর টার্গেট প্রাইস রেখেছে ১,১০০ টাকা এবং বার্নস্টেইন টার্গেট দিয়েছে ৯৪০ টাকা। 

আরও পড়ুন : সন্তানের শিক্ষায় LIC-র রয়েছে এই তিন প্ল্য়ান, আপনার ছেলে-মেয়েও পাবে সুরক্ষিত ভবিষ্যৎ

Frequently Asked Questions

এলআইসি-র নতুন জীবন সাথী পলিসি কবে থেকে পাওয়া যাবে?

এলআইসি-র নতুন জীবন সাথী পলিসি দুটি আগামী ১ জুন, ২০২৬ থেকে গ্রাহকেরা কিনতে পারবেন।

এলআইসি-র নতুন জীবন সাথী পলিসি কি শেয়ার বাজারের উপর নির্ভরশীল?

না, এই পলিসি দুটি 'নন-পার্টিসিপেটিং' ও 'নন-লিঙ্কড' হওয়ায় শেয়ার বাজারের ওঠানামার সাথে এর কোনো সম্পর্ক নেই। ফলে আপনার বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

এলআইসি-র চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা কেমন ছিল?

গত বছরের তুলনায় এলআইসি-র চতুর্থ ত্রৈমাসিকে নেট প্রফিট ২৩.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৪২০ কোটি টাকায় পৌঁছেছে।

এলআইসি কি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে?

হ্যাঁ, এলআইসি শেয়ারহোল্ডারদের জন্য প্রতি ইকুইটি শেয়ারে ১০ টাকা চূড়ান্ত ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। এটি পাওয়ার জন্য ২৫ জুন, ২০২৬ তারিখটিকে 'রেকর্ড ডেট' হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সেরা শিরোনাম

SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget