এক্সপ্লোর

LIC Offers: LIC দিচ্ছে এই বিশেষ সুযোগ, এই দিনের মধ্যে চালু করতে পারবেন বন্ধ পলিসি

LIC Policy Update: কোভিডকালে ফের একবার গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। পুরোনো বন্ধ পলিসি চালু করার সুবিধা দিচ্ছে কোম্পানি।

LIC Policy Update: কোভিডকালে ফের একবার গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। পুরোনো বন্ধ পলিসি চালু করার সুবিধা দিচ্ছে কোম্পানি। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সুযোগ পাবেন LIC গ্রাহকরা।

LIC Offers: কোম্পানির তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মোট প্রিমিয়াম জমার ওপর লেট ফিতে ছাড় দেবে LIC।  টার্ম অ্যাসিওরেন্স ও হাই রিস্ক প্ল্যানের ওপর এই ছাড় দেওয়া হবে। তবে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয়তার উপর কোনও ছাড় নেই। তবে কিছু স্বাস্থ্য ও ক্ষুদ্র বিমা পলিসিগুলি ছাড়ের জন্য বিবেচিত হবে।

LIC Policy Revival date: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে LIC-র এই বন্ধ পলিসি শুরুর কাজ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। কোম্পানির তরফে জানানো হয়েছে, পাঁচ বছর আগে যারা প্রিমিয়াম দেওয়া বন্ধ করেছেন এমন গ্রাহকদেরই বন্ধ পলিসি চালু করার সুয়োগ দেওয়া হচ্ছে। তবে সেই ক্ষেত্রেও কিছু শর্তাবলী রেখেছে কোম্পানি। এ ছাড়াও LIC জানিয়েছে, যাদের পলিসির মেয়াদ এখনও শেষ হয়নি অথচ প্রিমিয়াম না দেওয়ায় পলিসি বন্ধ রয়েছে, তারা এর জন্য আবেদন করতে পারবেন। তবে এই সব আবেদন শর্তসাপেক্ষে  গ্রহণ করবে কোম্পানি।   

LIC Offers: কোম্পানি জানিয়েছে, এই উদ্যোগ সেইসব পলিসিধারকদের জন্য চালু করা হয়েছে, যাদের পলিসি কোনও অনিবার্য কারণবশত বন্ধ হয়ে গেছে। কোভিডকালে যারা সময়মতো প্রিমিয়াম শোধ করতে পারেননি, এরকম পলিসিহোল্ডারদের জন্যই এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এই পলিসি ফের চালু করে সংক্রমণের পরিস্থিতিতে জীবন বিমার পাশাপাশি পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন গ্রাহক।

LIC Policy Revival: কত ছাড় পাবেন গ্রাহক ?

LIC জানিয়েছে, গ্রাহকের প্রচলিত ও স্বাস্থ্য সংক্রান্ত পলিসির ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত বাকি প্রিমিয়ামের ক্ষেত্রে লেট ফির ওপর ছাড় দেওয়া হবে ২০ শতাংশ। এই ক্ষেত্রে সর্বোচ্চ  ২০০০ টাকা ছাড় পাবেন পলিসিহোল্ডার। একইভাবে এক লক্ষ এক টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত লেট ফির ওপর ছাড় পাবেন ২৫ শতাংশ। এই ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় ২৫০০ টাকা। তিন লক্ষ এক টাকার বেশি প্রিমিয়াম বাকি থাকলে গ্রাহক লেট ফির ওপর ছাড় পাবেন ৩০ শতাংশ। এখানে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ ৩০০০ টাকা। তবে মাইক্রো ইনস্যুরেন্স প্ল্যানের ক্ষেত্রে লেট ফিতে ছাড় ১০০ শতাংশ।   

সেরা শিরোনাম

Best FD Interest : ৮.৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সর্বোচ্চ রেট
৮.৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সর্বোচ্চ রেট
8th Pay Commission : প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?
প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?
Bank Holidays: আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
Geyser Buying Tips: শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget