এক্সপ্লোর

Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা

US Iran War : একদিনের এই পতনে বিনিয়োগকারীদের প্রায় ৯ লক্ষ কোটি টাকার সম্পদ ধুলোয় মিশে গেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বিশ্ববাজারের প্রভাবে ভারতের শেয়ার বাজারে বড় ধস।
  • ইরানের হুমকি এবং ইরান-আমেরিকা সংঘাতের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক।
  • বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক অর্থ উত্তোলন ও টাকার রেকর্ড পতন বাজারকে প্রভাবিত করেছে।
  • মেটাল, অটোমোবাইল, ব্যাঙ্কিং সেক্টর ক্ষতিগ্রস্ত; বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

US Iran War : আশা বদলে গেল আশঙ্কায়। নতুন করে ঘুরে দাঁড়াল না ভারতের শেয়ার বাজার (Stock Market)। শুক্রবার ভারতীয় শেয়ার বাজারে (Indian Share Market) বড়সড় ধস নামল। দালাল স্ট্রিটে (Dalal Street) এদিন রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববাজারের নেতিবাচক সংকেতের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের শেয়ার সূচক। একদিনের এই পতনে বিনিয়োগকারীদের প্রায় ৯ লক্ষ কোটি টাকার সম্পদ ধুলোয় মিশে গেছে।

এক নজরে আজকের বাজার :
সেনসেক্স (Sensex): ১,৩৯২.৫০ পয়েন্ট (১.৮৩%) কমে ৭৪,৬৪১.৯২ পয়েন্টে নেমে যায়।

নিফটি (Nifty): প্রায় ৪৬৮ পয়েন্ট (২%) পড়ে গিয়ে ২৩,১৭০.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার মূলধন: বিএসই (BSE) তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন ৪৪০ লক্ষ কোটি টাকা থেকে কমে ৪৩১ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।

বাজার পতনের প্রধান ৫টি কারণ:
১. মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা: ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতবা খামেনেই-এর সাম্প্রতিক হুঙ্কার বাজারকে অস্থির করে তুলেছে। হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ রাখার হুমকি দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ইরান-ইজরায়েল ও ইরান-আমেরিকা সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন।

২. বিদেশি বিনিয়োগকারীদের পলায়ন (FII Outflow): ভারতীয় বাজার থেকে ক্রমাগত টাকা তুলে নিচ্ছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। শুধুমাত্র বৃহস্পতিবারই তারা ৭,০৪৯.৮৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৩৯,০০০ কোটি টাকারও বেশি সম্পদ বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা।

৩. টাকার রেকর্ড পতন: ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম আরও কমেছে। এদিন ১২ পয়সা কমে ১ ডলারের মূল্য দাঁড়িয়েছে ৯২.৩৭ টাকা, যা সর্বকালীন নিম্নস্তরের কাছাকাছি। এর ফলে আমদানি করা পণ্যের দাম বাড়বে এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হবে।

৪. বিশ্ববাজারের নেতিবাচক পরিস্থিতি: শুধুমাত্র ভারত নয়, ধস নেমেছে এশিয় ও মার্কিন বাজারেও। জাপানের নিক্কেই (Nikkei), চীনের এসএসই (SSE) এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি (Kospi) সূচক ২ শতাংশ পর্যন্ত পড়েছে।

৫. সেক্টোরাল ড্র্যাগ: সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মেটাল, অটোমোবাইল এবং ব্যাঙ্কিং সেক্টর। নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকও এদিন প্রায় ২.৫% করে ধাক্কা খেয়েছে।

জ্বালানি তেলের পরিস্থিতি:
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বর্তমানে ১০০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। যদিও আমেরিকা রাশিয়ার আটকে থাকা তেল কেনার জন্য ৩০ দিনের ছাড় ঘোষণা করেছে, তবুও মধ্যপ্রাচ্যের অস্থিরতা তেলের দামকে আকাশছোঁয়া রাখার রসদ জোগাচ্ছে। ব্রেন্ট ক্রুড বর্তমানে ব্যারেল প্রতি ৯৯.৯৯ ডলারে ট্রেড করছে।

বিশেষজ্ঞদের মত: বাজার বিশেষজ্ঞদের মতে, যতক্ষণ না ভূ-রাজনৈতিক পরিস্থিতি শান্ত হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা কমছে, ততক্ষণ ভারতীয় বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে। সাধারণ বিনিয়োগকারীদের এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

ভারতের শেয়ার বাজারে আজকের পতনের প্রধান কারণ কী?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি, টাকার রেকর্ড পতন, বিশ্ববাজারের নেতিবাচক পরিস্থিতি এবং কিছু সেক্টরের ক্ষতি এর প্রধান কারণ।

মধ্যপ্রাচ্যের কোন ঘটনা শেয়ার বাজারকে প্রভাবিত করছে?

ইরানের সুপ্রিম লিডারের হুমকি এবং হরমুজ প্রণালী বন্ধ রাখার আশঙ্কা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে, যা বাজারকে প্রভাবিত করছে।

বিদেশি বিনিয়োগকারীরা কেন ভারতীয় বাজার থেকে টাকা তুলছে?

তারা ভারতীয় বাজার থেকে ক্রমাগত টাকা তুলে নিচ্ছে। শুধুমাত্র বৃহস্পতিবারই তারা ৭,০৪৯.৮৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

আজকের পতনে কোন সেক্টরগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?

মেটাল, অটোমোবাইল এবং ব্যাঙ্কিং সেক্টর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকও ধাক্কা খেয়েছে।

বিশেষজ্ঞরা সাধারণ বিনিয়োগকারীদের জন্য কী পরামর্শ দিয়েছেন?

ভূ-রাজনৈতিক পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget