এক্সপ্লোর

LPG Alert : রান্নার গ্যাস থেকেই হতে পারে ভয়ঙ্কর পরিণতি ! গ্রাহকদের ৫ সতর্কবার্তা দিল ভারত গ্যাস

Bharat Gas Customer Alert : জেনে নিন, পরিবারের সুরক্ষায় কোন কাজগুলি করতেই হবে আপনাকে।    

Bharat Gas Customer Alert : আপনার ঘরের LPG সিলিন্ডারই (LPG Alert) হতে পারে আপনার চিন্তার কারণ। রান্নার গ্যাসের (Cooking Gas) বিস্ফোরণ নিয়ে ঘুম ছুটলে অবশ্যই মেনে চলুন ভারত গ্যাসের (Bharat Gas) এই পাঁচ পরামর্শ। তবেই চিন্তা কমবে আপনার। জেনে নিন, পরিবারের সুরক্ষায় কোন কাজগুলি করতেই হবে আপনাকে।    

কী সমস্যা হয় রান্নার গ্যাস নিয়ে
সাধারণত, আমাদের পরিবারে রান্নার গ্যাস নিয়ে সর্বদা চিন্তা থাকে। অনেক ক্ষেত্রে অসাবধানতার জন্য আগুন বা বিস্ফোরণের মুখে পড়তে হয় ব্যবহারকারীদের। পরিবারের লোকজনকে এই ঝুঁকি থেকে বাঁচাতে সতর্ক বার্তা দিয়েছে দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা ‘ভারত গ্যাস’। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষার নিয়ম বলেছে তারা। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় এগুলি অবশ্যই মেনে চলুন..

১ সব সময় ওভেন ঠিক জায়গায় বসান: আমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে ততটা গুরুত্ব দিই না। তবে এতেও ক্ষতি হতে পারে। সব সময় রান্নার গ্যাসের ওভেন বা  এলপিজি সিলিন্ডারের চেয়ে কিছুটা উঁচুতে বসান। মনে করে, এটি একটি শক্ত ও মজবুত প্ল্যাটফর্মের ওপর রাখা উচিত।

২ নতুন সিলিন্ডার নিলে কী দেখবেন : মনে করে নতুন সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে ডেলিভারি বয়ের কাছ থেকে সেটির ওজন ঠিক আছে কিনা ও সিলিন্ডারে কোনও রকম গ্যাস লিকেজ হচ্ছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন।

৩ রেগুলেটর বন্ধ করছেন তো : এই বিষয়ে আমরা অনেকেই অবহেলা করি। প্রতিবার রান্না শেষ হওয়ার পর গ্য়াসের নভ বন্ধ করিনা। এটি অবশ্যই করা উচিত। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডারের রেগুলেটরটি বন্ধ করে দিন। এতে গ্যাস লিকেজের ঝুঁকি একধাক্কায় অনেকটাই কমে যাবে।

৪ টেকনিক্যাল চেকিং করান কী : নিয়ম মেনে আপনার বাড়ির সম্পূর্ণ এলপিজি কানেকশন ও ইনস্টলেশন প্রতি ৫ বছর অন্তর একজন রেজিস্টার্ড ও দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন। না হলে আপনিই সমস্যায় পড়তে পারেন।

৫ গ্যাসের গন্ধ পেলে কী করবেন :  রান্নাঘরে গ্যাসের তীব্র গন্ধ পেলে সবার আগে রেগুলেটরটি বন্ধ করুন। সেই সময় ভুলেও কোনও ইলেকট্রিক সুইচ অন বা অফ করবেন না। কোনও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। সঙ্গে সঙ্গে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটর বা হেল্পলাইনে খবর দিন।

গ্যাস লিক হলে আতঙ্কিত না হয়ে এই কাজগুলি করুন
আমরা অনেকেই গ্যাসের গন্ধ পেলে আতঙ্কিত হয়ে পড়ি। সেই সময় মাথা ঠান্ডা রেখে ঘরের সব দরজা ও জানালা খুলে দিন। এতে ঘরের ভেতরে জমে থাকা গ্যাস বাইরে বেরিয়ে যাবে। এই সময়ে দেশলাই, লাইটার জ্বালানো বা কোনও ইলেকট্রিক প্লাগ ও সুইচ হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে যান এবং অবিলম্বে গ্যাস এজেন্সি অথবা এমার্জেন্সি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট আর বৈধ নয়, চলবে না স্ক্রিনশট-পিডিএফ, না মানলেই জরিমানা !

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget