এক্সপ্লোর

LPG New Rule : রান্নার গ্য়াসের নিয়মে বড় বদল, জুনের মধ্যেই করতে হবে এই কাজ, না হলে সিলিন্ডার পাবেন না !

Cooking Gas Cylinder News Update : কেন্দ্রীয় সরকার এখন নিয়েছে 'এক পরিবার,এক গ্যাস কানেকশন' নীতি। যার ফলে জুনের মধ্যেই আপনাকে করতে হবে এই কাজ। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এক পরিবার, এক গ্যাস সংযোগ নীতি চালু করছে সরকার।
  • পিএনজি সংযোগ থাকলে এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে না।
  • ৩০ জুনের মধ্যে এলপিজি থেকে পিএনজিতে বদল করতে হবে।
  • নিয়ম না মানলে রান্নার গ্যাসের সুবিধা বন্ধ হতে পারে।

Cooking Gas Cylinder News Update : বদলে যাচ্ছে রান্নার গ্যাসের নিয়ম (LPG New Rule)। আপনি যদি সরকারের কথা না শোনেন, তা হলে হতে পারে বড় সমস্যা। কেন্দ্রীয় সরকার এখন নিয়েছে 'এক পরিবার,এক গ্যাস কানেকশন' নীতি। যার ফলে জুনের মধ্যেই আপনাকে করতে হবে এই কাজ। 

গ্যাসের দাম আরও বাড়বে
বর্তমানে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। কদিন আগেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলি। এবার এই তালিকায় নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে। এবার LPG সিলিন্ডারের ব্যবহার কমাতে পাইপ ন্যাচারাল গ্যাসের (PNG) দিকে জোর দিচ্ছে সরকার। সেই কারণে যে অঞ্চলে পিএনজি রয়েছে সেখানে LPG সিলিন্ডার দেওয়া বন্ধ করতে চলেছে সরকার। 

বেআইনিভাবে LPG ভর্তুকি নিচ্ছেন লোকজন ?
ইতিমধ্যেই সরকারের তরফে কিছু পরিবারকে সনাক্ত করা হয়েছে। এই পরিবারগুলির বিরুদ্ধে অভিযোগ, এরা পিএনজি কানেকশন থাকা সত্ত্বেও LPG সিলিন্ডারের সুবিধা নিচ্ছিলেন। এদের মধ্য়ে অনেকে আবার LPG ভর্তুকি পাচ্ছেন। সরকারের দাবি, এই সিলিন্ডারগুলিই চড়া দামে বাইরের কালো বাজারে বিক্রি করা হয়। ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ গ্রাহকদের। এবার থেকে পিএনজি কানেকশন থাকলে আর LPG পাওয়া যাবে না। আগেই গ্রাহকদের পিএনজি এলাকায় LPG সিলিন্ডার ছাড়তে বলা হয়েছে।      
           
আর LPG-র সুবিধা পাবেন না এঁরা
গত মার্চ মাসেই এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের সেই নির্দেশিকায় বলা হয়েছে, যেসব এলাকায় পিএনজি (PNG) সরবরাহের পরিকাঠামো থাকা সত্ত্বেও কোনও পরিবার সেদিকে না যায়, তাদলে তাদের জন্য এলপিজি (LPG) সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এই পরিবারগুলিকে পিএনজি কানেকশনে ট্রান্সফার হওয়ার জন্য ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়সীমা ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্য়ে LPG থকে PNG-তে ট্রান্সফার না হতে পারলে পরিবারগুলি আর LPG সুবিধা নাও পেতে পারে।

আরও পড়ুন : রাতে ট্রেনে যাওয়ার সময় এই ভুলগুলি করছেন ? বড় জরিমানা করবে রেল

Frequently Asked Questions

রান্নার গ্যাসের নতুন নিয়ম কী?

সরকার 'এক পরিবার, এক গ্যাস কানেকশন' নীতি চালু করেছে। পিএনজি সংযোগ থাকলে এলপিজি সিলিন্ডার দেওয়া বন্ধ করা হবে।

PNG সংযোগ থাকলে কি LPG পাওয়া যাবে?

না, যদি আপনার এলাকায় পিএনজি সংযোগ থাকে এবং আপনি সেটি ব্যবহার না করেন, তবে আপনি এলপিজি সিলিন্ডার পাবেন না।

LPG থেকে PNG-তে স্থানান্তরের শেষ তারিখ কবে?

PNG এলাকায় LPG সিলিন্ডার ছাড়ার জন্য পরিবারগুলিকে ৯০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, যা ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।

বেআইনিভাবে LPG ভর্তুকি নেওয়া হলে কী হবে?

PNG সংযোগ থাকা সত্ত্বেও LPG সিলিন্ডার ব্যবহার এবং ভর্তুকি নেওয়া পরিবার সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

সেরা শিরোনাম

Bank Holidays: আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
Geyser Buying Tips: শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Silver Price Prediction : জানুয়ারি থেকে ৬৪ শতাংশ কমেছে রুপোর দাম, আর তলানিতে যাবে ?
জানুয়ারি থেকে ৬৪ শতাংশ কমেছে রুপোর দাম, আর তলানিতে যাবে ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget