এক্সপ্লোর

Train Travel Tips : রাতে ট্রেনে যাওয়ার সময় এই ভুলগুলি করছেন ? বড় জরিমানা করবে রেল

Indian Railway Rules : অনেক ক্ষেত্রেই যে বিষয়গুলি না জানার কারণে বড় জরিমানার মুখে পড়তে হয় যাত্রীদের। জেনে নিন, কোন-কোন কাজ রাতে ট্রেনে যাত্রার সময় করতে নেই। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাতে ট্রেনে জোরে কথা বললে অন্য যাত্রীদের অসুবিধা হয়।
  • গান বা ভিডিও জোরে শুনলে বা দেখলে সমস্যা হতে পারে।
  • রাত ১০টার পর কেবল নাইট লাইট ব্যবহার করা উচিত।
  • মিডল বার্থের যাত্রীরা রাত ১০টার পর ঘুমাতে পারেন।

Indian Railway Rules : দীর্ঘ সময়ের ট্রেন যাত্রার (Train Travel Tips) ক্ষেত্রে প্রায়শই রাতের টিকিট (Train Ticket) কাটি আমরা। কাজ সেরে রাতে ট্রেনে উঠে সকালেই যাতে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। তবে রাতে ট্রেনে যাত্রার রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। অনেক ক্ষেত্রেই যে বিষয়গুলি না জানার কারণে বড় জরিমানার মুখে পড়তে হয় যাত্রীদের। জেনে নিন, কোন-কোন কাজ রাতে ট্রেনে যাত্রার সময় করতে নেই। 

জোরে কথা বলতে নেই
রাতে ট্রেনে যাত্রার সময় অনেক ক্ষেত্রেই আমরা মোবাইলে জোরে কথা বলি। যা আপনার ক্ষেত্রে শোভনীয় মনে হলেও অন্যদের সমস্যার কারণ হয়। তাদের রাতের ঘুমে ব্যাঘাত করতে পারে। এই ক্ষেত্রে রেল পুলিশে অভিযোগ জানালে আপনার বিরুদ্ধে ব্য়বস্থা হতে পারে। 

জোরে গান শোনা বা কিছু শোনা যাবে না
রাতে অন্যদের সমস্যার কারণ হয়, এরকম জোরে গান শোনা যায় না। কোনও যাত্রী যদি ভিডিয়ো জোরে চালিয়ে দেখেন তাও নিয়ম বিরুদ্ধ বলে ধরা হয়। এই ক্ষেত্রে আপনাকে হোডফোন দিয়ে গান শুনতে হবে। অন্যথায় সমস্যা বাড়বে আপনার।

 রাতে কেবল নাইট লাইট ব্যবহার করুন
রাতে ট্রেনের কামরার মূল লাইটগুলি নিভিয়ে রাখা হয়। যাত্রীরা সবাই যাতে স্বাচ্ছন্দ্যে ঘুমোতে পারেন; সেই জন্য কেবল নাইট লাইট বা কম আলো জ্বালানো থাকে।

রাত ১০টার পর মিডল বার্থের জন্য় রয়েছে আলাদা নিয়ম
একটা বিষয় মাথায় রাখবেন, যদি মিডল বার্থের কোনও যাত্রী রাত ১০টার পর ঘুমাতে চান, তবে নিচের বার্থের যাত্রী তাকে নিজের আসনে শুতে বাধা দিতে পারেন না। কারণ এটি রেলওয়ের একটি নিয়ম। এই নিয়মটি মেনে চলা অত্যন্ত জরুরি।

রাতে টিকিট চেকিং সংক্রান্ত নিয়মাবলি জেনে নিন
রেলওয়ের নিয়ম অনুযায়ী, সাধারণত রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত টিটিই (TTE) টিকিট পরীক্ষা করেন না। তবে কোনও যাত্রী যদি রাত ১০টার পরে ট্রেনে ওঠেন, সেক্ষেত্রে তার টিকিট পরীক্ষা করা হতে পারে।

রাতে খাবার অর্ডার করার ক্ষেত্রে সতর্ক থাকুন
রাত ১০টার পর অনলাইনে খাবার অর্ডার করা মাঝে মাঝে বেশ কঠিন হতে পারে। কারণ অনেক সময় খাবার সময়মতো এসে পৌঁছায় না। তাই, ই-ক্যাটারিং-এর মাধ্যমে আগে থেকেই খাবার অর্ডার করে রাখা সবচেয়ে ভাল। মনে রাখবেন, ছোটখাটো কিছু নিয়ম মেনে চললেই রাতের বেলার যাত্রা অনেক বেশি আরামদায়ক হতে পারে। তাই এই নিয়মগুলি অবহেলা করবেন না।

আরও পড়ুন : পিপিএফের ন্যূনতম টাকা জমা দিতে ভুলে গেছেন ? কত জরিমানা, কী ক্ষতি হবে জানেন ?


      

Frequently Asked Questions

রাতে ট্রেনে জোরে কথা বলা কি উচিত?

না, রাতে ট্রেনে জোরে কথা বলা উচিত নয়। এতে অন্য যাত্রীদের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে এবং অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

রাতে কি হেডফোন ছাড়া গান শোনা বা ভিডিও দেখা যাবে?

না, রাতে হেডফোন ছাড়া জোরে গান শোনা বা ভিডিও দেখা নিয়ম বিরুদ্ধ। অন্যদের সুবিধার জন্য আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে।

রাত ১০টার পর মিডল বার্থ নিয়ে কী নিয়ম আছে?

রাত ১০টার পর মিডল বার্থের কোনো যাত্রী ঘুমাতে চাইলে নিচের বার্থের যাত্রী তাকে বাধা দিতে পারেন না। এটি রেলওয়ের একটি নিয়ম।

রাতে কখন টিটিই (TTE) টিকিট পরীক্ষা করেন?

সাধারণত রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত টিটিই টিকিট পরীক্ষা করেন না। তবে, আপনি যদি রাত ১০টার পর ট্রেনে ওঠেন, তবে আপনার টিকিট পরীক্ষা করা হতে পারে।

রাতে খাবার অর্ডার করার সবচেয়ে ভালো উপায় কী?

রাতে খাবার সময়মতো নাও পৌঁছাতে পারে। তাই, ই-ক্যাটারিং-এর মাধ্যমে আগে থেকেই খাবার অর্ডার করে রাখা সবচেয়ে ভালো।

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget