এক্সপ্লোর

Financial Rule Changes From June 1 : ১ জুন থেকে বদলাচ্ছে এই ৬টি বড় আর্থিক নিয়ম, কত বেশি খরচ হবে আপনার ?

Monetary Changes From June 1 : যেখানে আপনার পকেটে পড়তে চলেছে টান। জেনে নিন, কী কী আর্থিক নিয়মে বদল হচ্ছে এই দিন থেকে।   

Monetary Changes From June 1 : হাতে আর কয়েকটা দিন, এরপরই জুন মাসের শুরু। এবারও ১ জুন থেকে বদলে যাচ্ছে অনেক আর্থিক নিয়ম। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ইউপিআই (UPI) লেনদেন বদলে যাচ্ছে নিয়ম। যেখানে আপনার পকেটে পড়তে চলেছে টান। জেনে নিন, কী কী আর্থিক নিয়মে বদল হচ্ছে এই দিন থেকে।   

মনে রাখবেন, প্রতি মাসের ১ তারিখেই দেশের অনেক আর্থিক নিয়মে পরিবর্তন ঘটে। আগামী জুন থেকেও সেরকমই একাধিক আর্থিক ও সাধারণ নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ইউপিআই (UPI) লেনদেন, ব্যাঙ্কিং পরিষেবা ও রেলের রুট নিয়ে অনেক পরিবর্তন হতে চলেছে দেশে। এই রদবদল আপনার মাসিক বাজেটে সরাসরি প্রভাব ফেলতে পারে। হয়রানি এড়াতে ও নিজের আর্থিক পরিকল্পনা ঠিক রাখতে মাসের শুরুতেই এই ৬টি বড় পরিবর্তন সম্পর্কে জেনে নিন।

১ রান্নার গ্যাস ও জ্বালানির দামে পরিবর্তন

প্রতি মাসের ১ তারিখে তেল কোম্পানিগুলি এলপিজি (LPG) এবং সিএনজি/পিএনজি (CNG/PNG)-র দাম পর্যালোচনা করে। মে মাসেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় ৯৯৩ টাকা বাড়িয়ে দিল্লিতে ৩,০৭১.৫০ টাকা করা হয়েছিল, যা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসার ওপর বড় চাপ সৃষ্টি করেছে। যদিও ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। আগামী ১ জুন তেল কোম্পানিগুলি নতুন কী দাম নির্ধারণ করে, সেদিকেই নজর থাকবে সবার।

২ UPI লেনদেনে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ 

ডিজিটাল জালিয়াতি বা ফ্রড রুখতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) কড়া নিয়ম আনছে। নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত UPI অ্যাপে টাকা পাঠানোর আগে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে নথিভুক্ত আসল নামটি স্ক্রিনে ভেসে উঠবে। অর্থাৎ, কোনও ভুয়ো কিউআর কোড (QR Code), মোবাইল নম্বর বা ইচ্ছেমতো নাম ব্যবহার করে আর প্রতারণা করা যাবে না। টাকা পাঠানোর আগেই আপনি নিশ্চিত হতে পারবেন যে সঠিক মানুষের কাছেই টাকা যাচ্ছে।

৩ প্যান কার্ডের নিয়মে বদল 

income tax বা আয়কর নিয়মে বেশ কিছু বড় পরিবর্তন করা হয়েছে, যা জুন মাসেও বলবৎ থাকবে। একদিনে ৫০,০০০ টাকার বেশি নগদ জমা দেওয়ার ক্ষেত্রে আগে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল, সেই নিয়ম এখন তুলে দেওয়া হয়েছে। জমি বা সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ডের সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে।

এবার থেকে ৪৫ লক্ষ টাকার বেশি সম্পত্তির লেনদেন, গিফট ডিড এবং জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টের (JDA) ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ তোলার ক্ষেত্রেও নজরদারি চালানো হবে। প্যান কার্ড না থাকলে পুরনো ফর্ম ৬০-এর বদলে এখন নতুন 'ফর্ম ৯৭' জমা দিতে হবে।

৪ এটিএম চার্জ ও ব্যাঙ্কের সুদের হারে বদল 

জুন থেকে বেশ কিছু ব্যাঙ্ক তাদের এটিএম (ATM) ব্যবহারের নিয়ম ও ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারে পরিবর্তন করতে পারে। ইতিমধ্যেই এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) তাদের ইউপিআই এটিএম ক্যাশ উইথড্রয়ালকে ফ্রি এটিএম লিমিটের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কিছু ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার সীমা কমিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) আগামী মুদ্রানীতি ও বাজারের লিক্যুইডিটির ওপর ভিত্তি করে জুন মাসে ফিক্সড ডিপোজিটের সুদের হারও কম-বেশি হতে পারে।

৫ সৌর প্যানেলের নতুন নিয়ম

আগামী ১ জুন থেকে দেশে সৌর প্যানেলের ক্ষেত্রে নতুন ALMM (Approved List of Models and Manufacturers) নিয়ম কার্যকর হচ্ছে। এর আওতায়, সরকারি প্রকল্প, নেট-মিটারিং এবং ভর্তুকিযুক্ত প্রজেক্টে শুধুমাত্র সরকারের অনুমোদিত তালিকায় (List-I এবং List-II) থাকা সোলার মডিউল এবং সেল ব্যবহার করা যাবে। এর ফলে সোলার প্যানেলের দাম কিছুটা বাড়লেও, দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও গুণগত মান অনেকটাই উন্নত হবে।

৬ রেলের রুট বদল ও ট্রেন বাতিল 

রেল লাইনের আধুনিকীকরণ এবং নন-ইন্টারলকিং কাজের জন্য জুন মাসে ভারতীয় রেল একটি বড় 'রেল ব্লক' নিতে চলেছে। এর ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং গুজরাটের মতো রাজ্যগুলির প্রায় ৭৭টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু সুপারফাস্ট ও দুরন্ত এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে। তাই জুন মাসে ভ্রমণের পরিকল্পনা থাকলে অবশ্যই আগে ট্রেনের বর্তমান স্টেটাস চেক করে নিন।

আরও পড়ুন : অষ্টম বেতন কমিশনে কার কত স্যালারি বাড়বে ? রেলওয়ে দিল ৪০০ শতাংশের ফর্মুলা 

https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget