এক্সপ্লোর

Pradhan Mantri Rojgar Yojana : ১৫,০০০ টাকা দেবে মোদি সরকার, EPFO পোর্টালে কেবল করতে হবে এই কাজ

Pradhan Mantri Vikasit Bharat Rojgar Yojana : প্রথমবার যারা চাকরিতে যোগ দিয়েছেন, তাদের জন্য এই সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Pradhan Mantri Vikasit Bharat Rojgar Yojana : আপনিও যদি প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার (PM-VBRY) নতুন কর্মী হয়ে থাকেন, তাহলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ১৫,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাবেন। প্রথমবার যারা চাকরিতে যোগ দিয়েছেন, তাদের জন্য এই সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে সরাসরি আপনার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে এই টাকা পেয়ে যাবেন নতুন কর্মী। তবে এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে আপনাকে। 

কোন শর্তে কর্মীরা এই টাকা পাবেন ?
১ কেবল প্রথমবার কাজে যোগ দিয়েছেন তারাই এই সুবিধা পাবেন। মনে রাখবেন, এর মধ্য়ে কোনও কর্মী যদি আগে প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টে বা EPFO সদস্য় হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এই সুবিধা পাবেন না। 
২ মনে রাখবেন, এই সুবিধা পেতে আপনার বেতন ১০,০০০ টাকার কম হতে হবে।
৩ এই স্কিমের সুবিধা পেতে আপনাকে অবশ্যই ৬ মাস কাজ করতে হবে। যদি ওই কর্মী কোনও মরশুমি ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, তবে তাকে অবশ্যই ছয় মাস সেই প্রতিষ্ঠানে থাকতে হবে। 
৪ এখানে কর্মীকে অবশ্যই EPFO পোর্টালে ডিজিটাল ভেরিফিকেশন করতে হবে।
৫ এই স্কিমের সুবিধা পেতে আপনাকে অবশ্য়ই ব্যাঙ্ক অ্য়াকাউন্টের সঙ্গে আদার কার্ড লিঙ্ক থাকতে হবে। 

EPFO পোর্টালে আগে এই কাজ করুন
এই ক্ষেত্রে আপনাকে প্রথমে Umang অ্যাপে গিয়ে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN তৈরি ও যাচাইকরণ করতে হবে। এরপর EPFO পোর্টালে লগইন করে একটি আর্থিক সাক্ষরতা বিষয়ক কোর্স করতে হবে। এই কোর্সে আপনি সঞ্চয়, সামাজিক সুরক্ষা ছাড়াও সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন।

কীভাবে এখানে টাকা পাওয়া যাবে ?
এখানে ইনসেন্টিভের টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিটি কর্মীর কাজের ৬ মাস শেষ হওয়ার পর দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ১২ মাসে পূরণ হওয়ার পর। এখানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কোর্স কমপ্লিট করলেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। তবে মনে রাখবেন , এটি একটি ফিক্সড টার্ম সেভিংস প্ল্যান, যা আপনি মেয়াদ পূরণ হওয়ার পর পাবেন। আসলে কর্মীদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার অভ্যেস গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।    

আরও পড়ুন : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Best FD Interest : ৮.৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সর্বোচ্চ রেট
৮.৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সর্বোচ্চ রেট
8th Pay Commission : প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?
প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?
Bank Holidays: আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
Geyser Buying Tips: শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget