এক্সপ্লোর

November Changes: ১ নভেম্বর থেকে গ্যাস সিলিন্ডার সহ অনেক নিয়মে পরিবর্তন, আপনার ওপর কী প্রভাব পড়বে ?

New Changes From November: নভেম্বর মাস শুরু হতে বাকি আর দু'দিন। রিপোর্ট বলছে, এইদিন থেকেই  বেশকিছু আর্থিক নিয়মে বদল করতে চলেছে সরকার।

New Changes From November: নভেম্বর মাস শুরু হতে বাকি আর দু'দিন। রিপোর্ট বলছে, এইদিন থেকেই  বেশকিছু আর্থিক নিয়মে বদল করতে চলেছে সরকার।  জেনে নিন, এই আর্থিক পরিবর্তন আপনার ওপর সরাসরি কী প্রভাব ফেলতে পারে। 

গ্যাস সিলিন্ডার পেতে ওটিপি লাগবে
১ নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডার পেতে একটি নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনি যখন ১ নভেম্বর থেকে গ্যাস সিলিন্ডার বুক করবেন, তখন আপনার কাছে একটি OTP আসবে। যখন আপনার গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে পৌঁছবে, ডেলিভারি ম্যান আপনার কাছে সেই OTP চাইবে। OTP জানালেই আপনি গ্যাস সিলিন্ডারের ডেলিভারি পাবেন।  আসলে, আপনার কাছে যে ওটিপি আসবে তা গ্যাস এজেন্সির সিস্টেমে দেওয়া কোডের সঙ্গে মিলতে হবে, তারপরই গ্যাস সিলিন্ডার হাতে পাবেন আপনি। গ্যাস সিলিন্ডারের নিরাপদ ও নির্বিঘ্ন ডেলিভারি নিশ্চিত করতে এই পরিবর্তন করা হয়েছে।

এলপিজির দাম বাড়ানোর সম্ভাবনা
প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে সিলিন্ডারের দাম কমানো বা বাড়ানো হতে পারে। এবারও ১ নভেম্বর এলপিজি ও বাণিজ্যিক গ্যাস উভয়েরই নতুন দাম ঘোষণা হতে পারে। যেহেতু আন্তর্জাতিক গ্যাসের দাম লাফিয়ে উঠছে, তাই মনে করা হচ্ছে এবার প্রথম তারিখেই বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। এটি ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি ও ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার উভয়ের জন্যই প্রযোজ্য হতে পারে।

১ নভেম্বর থেকে স্বাস্থ্য ও সাধারণ ইনস্যুরেন্স ক্লেইমের জন্য KYC বাধ্যতামূলক
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) ১ নভেম্বর থেকে বিমাকারীদের KYC করা বাধ্যতামূলক করতে পারে। এখনও পর্যন্ত, একটি নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনার সময় KYC-র বিশদ বিবরণ দিতে হয়, যা আগামী ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক করা যেতে পারে। KYC সম্পর্কিত নিয়মগুলি নতুন ও পুরনো উভয় গ্রাহকদের জন্য বাধ্যতামূলক করা হতে পারে। এর আওতায় ইনস্যুরেন্স ক্লেইম করার সময় আপনি KYC নথি না দিলে আপনার ক্লেইম বাতিল হতে পারে।

১ নভেম্বর থেকে দিল্লিতে বিদ্যুৎ ভর্তুকি 
রাজধানী দিল্লিতে যারা বিদ্যুৎ ভর্তুকির জন্য রেজিস্ট্রেশন করেননি তারা প্রথম তারিখ থেকে বিদ্যুৎ ভর্তুকি নাও পেতে পারেন। এখন দিল্লির জনগণকে এক মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে গেছে। যারা ৩১ অক্টোবর পর্যন্ত নিজেদের রেজিস্ট্রেশন করেননি, তারা অক্টোবর থেকে বিদ্যুতে ভর্তুকি থেকে বঞ্চিত হতে পারেন। তাই আপনাকে অবশ্যই ৩১ অক্টোবরের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে।

ভারতীয় রেলের নতুন টাইম টেবিল
১ নভেম্বর থেকে ভারতীয় রেলের নতুন সময়সূচি অনুযায়ী, কয়েক হাজার ট্রেনের টাইম টেবিল পরিবর্তন হবে। তাই আপনি যদি ১ নভেম্বর বা তার পরে ট্রেনে যাত্রা করবেন বলে ভাবেন,তাহলে অবশ্যই যাত্রার সময় পরীক্ষা করে নিন। আগে এসব পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখন ১ নভেম্বর থেকে তা কার্যকর হবে। 

আরও পড়ুন : PAN Card: আপনার প্যান কার্ড আর কাজে আসবে না ! ৩১ মার্চের মধ্য়ে করতে হবে এই কাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget