Pension Calculator: বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
Pension News Update: এই ক্ষেত্রে আপনার বেতন যদি মাসে ২৫,০০০ টাকা হয় তবে ২৫-৩০ বছর পর কত পেনশন পাবেন আপনি। এখানে রইল বিস্তারিত হিসেব।

Pension News Update: আপনি যদি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, তবে অবশ্যই এই পেনশনের খবর সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার আপনার। এই ক্ষেত্রে আপনার বেতন যদি মাসে ২৫,০০০ টাকা হয় তবে ২৫-৩০ বছর পর কত পেনশন পাবেন আপনি। এখানে রইল বিস্তারিত হিসেব।
এখন অনেক হিসেবে বদল হয়েছে
বদলে গেছে এখন বেতনের হিসেব। বর্তমানে কেন্দ্রীয় সরকার EPF ও EPS-এর বেতনের সীমা ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা করেছে। এই উদ্যোগ সরাসরি আপনার পেনশন ৬৬.৬ শতাংশ বৃদ্ধি করবে। তাহলে ২৫-৩০ বছর কোম্পানিতে পরিষেবা দেওয়ার পর আপনার পেনশন কতটা বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে স্যালারির ওপর এর কী প্রভাব পড়বে ?
বেসরকারি কর্মীদের জন্য এসেছে সুখবর
দেশের কোটি কোটি প্রাইভেট কোম্পানির কর্মীদের জন্য় সরকার শুনিয়েছে সুখবর। দীর্ঘ ১২ বছর পর গত সেপ্টেম্বর মাসে সরকার EPF ও EPS-এর ক্ষেত্রে বেসিক স্যালারির সীমা বাড়িয়ে দিয়েছে। প্রতি মাসে এই সীমা বাড়িয়ে ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা করা হয়েছে। এরফলে অবসরের পরে মাসিক পেনশন অনেকটাই বৃদ্ধি পাবে। এতে সরাসরি আপনার পেনশন ৬৬.৬ শতাংশ বৃদ্ধি পাবে।
২৫ বছর পর আপনি কত পেনশন পাবেন ?
এই ক্ষেত্রে আপনার পুরো সার্ভিস পিরিয়ড ২৫ বছর হওয়া সত্ত্বেও তা ২৭ বছর ধরা হবে। এর মধ্য়ে ২ বছরকে বোনাস পিরিয়ড হিসাবে ক্যালকুলেট করা হয়। আগের ১৫,০০০ টাকার লিমিট অনুযায়ী আপনার পেনশন এই ক্ষেত্রে হোতো মাসে ৫৭৮৬ টাকা। এখন নতুন ২৫০০০ টকার লিমিট অনুযায়ী আপনার মাসিক পেনশন ২৫ বছর পর হবে ৯৬৪৩ টাকা। যা দর্শায়, আপনার নতুন পেনশন বাড়বে মাসে ৩৮৫৭ টাকা।
৩০ বছর পর আপনি কত পেনশন পাবেন ?
এই ক্ষেত্রে আপনার পুরো সার্ভিস পিরিয়ড ৩০ বছর হওয়া সত্ত্বেও তা ৩২ বছর ধরা হবে। এর মধ্য়ে ২ বছরকে বোনাস পিরিয়ড হিসাবে ক্যালকুলেট করা হবে। পুরনো হিসেব অনুযায়ী, আপনার মাসিক পেনশন হওয়ার কথা ছিল ৬৮৫৭ টাকা। নতুন স্যালারি লিমিট হওয়ার পর থেকে এই টাকা বেড়ে হবে মাসে ১১,৪২৯ টাকা। আপনার বাড়ল ৪৫৭২ টাকা।
EPS পেনশন ও PF কন্ট্রিবিউশনের তুলনা (পুরনো নিয়ম বনাম নতুন নিয়ম)
| সর্বোচ্চ পেনশনযোগ্য বেতন | ১৫,০০০ টাকা প্রতি মাস | ২৫,০০০ টাকা প্রতি মাস | ১০,০০০ টাকা বৃদ্ধি |
| কোম্পানির EPS জমার পরিমাণ ৮.৩৩ | ১২৫০ টাকা প্রতি মাস | ২০৮৩ টাকা প্রতি মাস | ৮৩৩ টাকা প্রতি মাস |
| ২৫ বছর কাজ করার পর পেনশন (২৭ বছরের) | ৫৭৮৬ টাকা প্রতি মাস | ৯৬৪৩ টাকা প্রতি মাস | বৃদ্ধি ৩৮৫৭ প্রতি মাস |
| ৩০ বছর কাজ করার পর পেনশন (৩২ বছরের) | ৬৮৫৭ টাকা প্রতি মাস | ১১,৪২৯ টাকা প্রতি মাস | বৃদ্ধি ৪৫৭২ প্রতি মাস |
| কত শতাংশ পেনশন বৃদ্ধি | ৬৬.৬ শতাংশ বৃদ্ধি |
আরও পড়ুন : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI






















