SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
SBI Warns UPI Fraud : সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বার্তা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (SBI Customer Alert)। জেনে নিন, কী বলা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে (State Bank Of India) ।

SBI Warns UPI Fraud : সাবধান না হলে ভয়ঙ্কর আর্থিক ক্ষতির মুখে পড়বেন আপনি। সম্প্রতি প্রতারকদের এই জালিয়াতি নিয়ে গ্রাহক তথা ভারতবাসীকে সতর্ক করেছে SBI। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বার্তা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (SBI Customer Alert)। জেনে নিন, কী বলা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে (State Bank Of India) ।
কী করা হয় এই স্ক্যামে ?
এই প্রতারণাচক্রে আপনার অ্য়াকাউন্টে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে অনেক টাকা চলে আসবে। পরে UPI পেমেন্টের নামে কেউ আপনার কাছে সেই অর্থ ফেরত চাইবে। এর মধ্য়েই লুকিয়ে রয়েছে যাবতীয় প্রতারণার ফাঁদ। হঠাৎ করে এই প্রতারণার জাল বৃদ্ধি পাওয়ায় জনগণকে সতর্ক করছে স্টেট ব্যাঙ্ক। সম্প্রতি 'ন্যাশনাল সাইবার সিকিউরিটি মান্থ স্পেশ্যাল ক্যাম্পেন'-এর সময় স্টেট ব্যাঙ্ক এই সচেতনতার বার্তা দিয়েছে। এই আর্থিক ফাঁদের নাম 'জাম্পড ডিপোজিট স্ক্যাম'।
আপনাকে কীভাবে বোকা বানানো হবে ?
প্রথমে এই স্ক্যামে আপনার অ্যাকাউন্টে ভুল করে টাকা ফেলে দেওয়ার কথা বলবে প্রতারকরা। কোনওভাবে দ্রুত সেই টাকা ফেরত দেওয়ার আবেদন করবে তারা। বার বার এই আবেদনের জন্য আপনাকে ভাবারও সময় দেবে না জালিয়াতচক্র। তাদের ওই মুহূর্তে খুব টাকার প্রয়োজন বোঝানোর চেষ্টা করবে তারা। পাশাপাশি আপনি যাতে প্রতারককে বিশ্বাস করেন, তাই আবেগপ্রবণ কথা বলা হবে আপনাকে। একবার দুর্বল মুহূর্তে আপনাকে বোঝাতে পারলেই কাজ হয়ে যাবে জালিয়াতিচক্রের। কারণ, ততক্ষণে ওই ব্যক্তির অ্য়াকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন আপনি। মনে রাখবেন, আপনি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন যাতে না চেক করেই টাকা পাঠান, তার জন্য চাপ তৈরি করবে প্রতারকরা।
এর থেকে বাঁচতে কী করবেন ?
১ এর থেকে বাঁচতে প্রথমেই আপনাকে ওই অচেনা নম্বর ব্লক করতে হবে।
২ কোনওভাবেই প্রতারকের আবেগপ্রবণ কথাবার্তায় মোহিত হয়ে UPI রিকোয়েস্ট গ্রহণ করবেন না।
৩ ব্যাঙ্ক গ্রাহকরা সব সময় ১৬০০ দিয়ে শুরু হওয়া নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে সাড়া দেবেন। কারণ এগুলি ব্যাঙ্কের বৈধ ও নিরাপদ নম্বর। তবে, কোনও তথ্য দেওয়া বা লেনদেনের অনুমোদন দেওয়ার আগে গ্রাহকদের উচিত কলারের পরিচয় সম্পর্কে সতর্ক হওয়া। এই ক্ষেত্রে কলারের বিষয়ে নিশ্চিত না হয়ে কিছু করবেন না।
আরও পড়ুন : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট























