এক্সপ্লোর

Govt. Loan Scheme: নিজের ব্যবসা শুরু করতে চান, সরকার দেবে ১০ লক্ষ পর্যন্ত ঋণ- কীভাবে পাবেন ?

Pradhan Mantri Mudra Yojona: সরকারের তরফে ব্যবসার জন্য ঋণ দেওয়া হবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে। কীভাবে পাবেন ? যোগ্যতাই বা কী লাগবে ?

Business Loan:  কেন্দ্রীয় সরকারের তরফে দেশের তরুণ-যুবাদের নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য সহায়তা হিসেবে ঋণ দেওয়া হচ্ছে। ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এই ঋণের জন্য আবেদন করতে পারেন। ২০১৫ সালে এই লক্ষ্যে কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY Scheme) যেখানে নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন আপনিও। কীভাবে করবেন আবেদন ? কারাই বা যোগ্য এই ঋণ পাওয়ার জন্য ?

মূলত দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা আরও বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পের (PMMY Scheme) অধীনে ঋণ পাওয়া যাবে। তিনটি ক্যাটাগরিতে এই ঋণ পাওয়া যাবে-

  • শিশু ঋণ- এই ক্যাটাগরিতে ঋণ হিসেবে দেওয়া হয় ৫০ হাজার টাকা।
  • কিশোর ঋণ- আপনি যদি ঋণগ্রহীতা হিসেবে এই ক্যাটাগরিতে পড়েন, তাহলে আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।
  • তরুণ ঋণ- সবশেষে এই ক্যাটাগরির অধীনে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করা হবে।

কী যোগ্যতা ?

  • ঋণের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে।
  • ব্যাঙ্ক ডিফল্ট হিস্ট্রি অর্থাৎ আগে ঋণ নিয়ে শোধ দিতে পারেননি এমন ঘটনা থাকলে ঋণ পাবেন না।
  • এই যোজনার (PMMY Scheme) অধীনে ঋণ কোনও কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য নেওয়া যাবে না।
  • আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
  • ২৪ বছরের উর্ধ্বে এবং ৭০ বছরের মধ্যে বয়স হলেই যে কেউ এই ঋণের জন্য আবেদন করতে পারেন।
  • এই ঋণের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর ব্যবসার বয়স ন্যূনত্ম ৩ বছর হতে হবে।

কী নথি লাগবে ?

মূলত তিনটি নথি লাগে এই ঋণের আবেদনে। নিজের আধার, ভোটার বা প্যান কার্ড, ব্যবসার প্রমাণপত্র অর্থাৎ বিজনেস ওনারশিপ প্রুফ আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। তবে নিজের ব্যবসার ঋণ মঞ্জুরের জন্য দু'বছরের আয়কর রিটার্নের নথিও জমা করতে হয়।

কী সুবিধে ?

  • প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ঋণ নিলে তার জন্য কোনও কো-ল্যাটারাল লাগে না, কিছু বন্ধক রাখতে হয় না। এমনকী কোনও প্রসেসিং চার্জও লাগে না।
  • ১২ মাস থেকে ৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করা যায়।
  • তবে যদি ৫ বছরের মধ্যে এই ঋণ আপনি শোধ করতে না পারেন, সেক্ষেত্রে পরিশোধের মেয়াদ আরও ৫ বছর পর্যন্ত বাড়ানো যায়।

সুদের হার

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (Pradhan Mantri Mudra Yojona) অধীনে ঋণ নিলে যত টাকার ঋণ মঞ্জুর হয় সেই টাকার উপর সুদ ধার্য হয় না। বরং মুদ্রা কার্ডের মাধ্যমে আপনি যত খরচ করবেন তার উপরেই সুদ ধার্য হয়। ক্যাটাগরি অনুযায়ী সুদের হার বিভিন্ন হয়ে থাকে। যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে এই ঋণ পাওয়া যায়।

কীভাবে আবেদন করবেন ?

  • udyamimitra.in ওয়েবসাইটে গিয়ে এই ঋণের জন্য আবেদন করতে হয়।
  • হোম স্ক্রিনে Apply Now অপশনে ক্লিক করতে হবে।
  • তিনটে বিকল্প দেখাবে- New Entrepreneur, Existing Entrepreneur এবং Self Employed। এর মধ্যে যথাযথ বিকল্প বেছে নিন।
  • নতুন রেজিস্ট্রেশনের সময় নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হয়। ওটিপি জেনারেট হলে, সেই ওটিপি বসিয়ে রেজিস্টার করতে হয়।

আরও পড়ুন: Personal Loan: পার্সোনাল লোন নিতে চাইছেন ? সুদ কম চাইছেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget