এক্সপ্লোর

Personal Loan: পার্সোনাল লোন নিতে চাইছেন ? সুদ কম চাইছেন ?

Personal Loan Interest Rate: পার্সোনাল লোনের ক্ষেত্রে সাধারণত সুদের হার একটু বেশি হয়। তবে লোন নেওয়ার আগে দেখে নিন কোন ব্যাঙ্কে ঋণের কত সুদের হার।

Bank Loan: ঘরবাড়ির জন্য ঋণ অনেকেই নেন, এমনকী গাড়ি কেনার জন্যেও ঋণ নেন অনেকে। এগুলিতে সুদের হার তুলনায় কিছুটা কম থাকলেও দেখা গিয়েছে সেই তুলনায় ব্যাঙ্কগুলিতে পার্সোনাল লোন (Personal Loan) বা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার থাকে অনেকটাই চড়া। সেজন্য কোনও বিশেষ পরিস্থিতিতে ব্যাঙ্ক থেকে নিজের প্রয়োজনে ঋণ নিতে গেলে চিন্তায় পড়ে যান অনেকে। কীভাবে এত টাকা সুদ মেটাবেন ? তবে কিছু কিছু ব্যাঙ্কে এখনও তুলনীয়ভাবে সুদের হার অনেকটাই কম ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে।

তবে ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার কেমন হবে তা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। ক্রেডিট স্কোর, ঋণগ্রহীতার যোগ্যতা, চাকরি বা ব্যবসা যা থেকে উপার্জন করেন আপনি তার স্থিতিশীলতা ইত্যাদি বিষয় সুদের হার (Personal Loan) নিয়ন্ত্রণ করে। তবে এর পরেও এমন কিছু কিছু ব্যাঙ্ক আছে যেখানে তুলনায় অনেক কম সুদে ব্যক্তিগত ঋণ নেওয়া যায়।

ICICI Bank

প্রাইভেট লেন্ডার হিসেবে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে ১০.৬৫ থেকে ১৬ শতাংশ পর্যন্ত সুদ গুণতে হতে পারে। তবে এখানে ঋণ মঞ্জুর হওয়ার জন্য ২.৫ শতাংশ প্রসেসিং চার্জ লাগে, কর অতিরিক্ত।

HDFC Bank

ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্যাঙ্ক এইচডিএফসিতে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার ১০.৫ থেকে ২৪ শতাংশ পর্যন্ত। প্রসেসিং চার্জ লাগে মাত্র ৪৯৯৯ টাকা।

SBI

১২.৩০ থেকে ১৪.৩০ শতাংশ হারে ব্যক্তিগত ঋণ নেওয়া যায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। তবে এই ব্যাঙ্কের কর্মীদের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে। তাঁদের ক্ষেত্রে ১১.৩০ থেকে ১৩.৮০ শতাংশ সুদে ব্যক্তিগত ঋণ দেওয়া হয় এই ব্যাঙ্কে।

Bank of Baroda

এই ব্যাঙ্কে বেসরকারি ও সরকারি কর্মীদের মধ্যে ঋণের উপর সুদের হারে কিছু পার্থক্য রয়েছে। প্রথমত বেসরকারি কর্মীদের ক্ষেত্রে সুদের হার ১৩.১৫ থেকে ১৬.৭৫ শতাংশ এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে সুদের হার ১২.৪০ থেকে ১৬.৭৫ শতাংশ।

Punjab National Bank

এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুদের হার ১৩.৭৫ থেকে ১৭.২৫ শতাংশ। তবে এই হার অনেকটাই নির্ভর করে ঋণগ্রহীতার ক্রেডিট স্কোরের উপরে। তবে সরকারি কর্মীদের ক্ষেত্রে ছাড় রয়েছে। তাঁরা এই ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ নিলে ১২.৭৫ থেকে ১৫.২৫ শতাংশ সুদ দিতে হবে।

তবে শুধু ঋণের উপর সুদের হারই বিচার্য নয়। ব্যাঙ্কের আরও কিছু বিষয় থাকে। যেমন ঠিক সময়ে ঋণ শোধ না হলে পেনাল্টি দিতে হয়। এই বিষয়ে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে তবেই ঋণ নেওয়ার কথা ভাবা উচিত।

আরও পড়ুন: Steel Strip Wheels: ৫০ টাকার স্টক ২৮০ টাকায়, তিন বছরে ৪৫০ শতাংশ রিটার্ন

সেরা শিরোনাম

Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget