এক্সপ্লোর

RBI Alert: ভারতীয় ব্যাঙ্কগুলিতে বাড়ছে সাইবার হানার আশঙ্কা, সতর্কতা জারি রিজার্ভ ব্যাঙ্কের

Cyber Security: রিজার্ভ ব্যাঙ্ক ভারতের ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে সাইবার হামলার ব্যাপারে। সতর্কতা জারির সঙ্গে সঙ্গে ঠিক কীভাবে সাইবার নিরাপত্তা নিয়ে পরামর্শও দিয়েছে।

Bank Cyber Security: ভারতের ব্যাঙ্কগুলিকে ক্রমাগত সাইবার হামলার আশঙ্কা নিয়ে সতর্ক করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের আশঙ্কা (RBI Alert) যে আগামী কিছুদিনের মধ্যেই ভারতের ব্যাঙ্কে হতে পারে সাইবার হানা। আর এই মর্মে সাইবার নিরাপত্তার দিকটিও দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক, মিলল পরামর্শও

রিজার্ভ ব্যাঙ্ক ভারতের ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে সাইবার হামলার (RBI Alert) ব্যাপারে এবং সেই প্রেক্ষিতে সতর্ক থাকার কথাও বলেছেন। ব্যাঙ্কগুলিকে সাইবার নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এমনকী সতর্কতা জারির সঙ্গে সঙ্গে ঠিক কীভাবে সাইবার নিরাপত্তা বাড়ানো যায়, তা নিয়ে পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সমীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক

ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ব্যাঙ্কগুলি কীভাবে সাইবার হামলার সঙ্গে মোকাবিলা করতে পারে তা নিয়ে সমীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এজন্য, রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে চলেছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এক্সামিনেশন। এই পরীক্ষাকে বলা হয় সি-সাইট। এই পদ্ধতিতে বিভিন্ন ব্যাঙ্কের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রস্তুতি, ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম, জালিয়াতি নির্দেশ ব্যবস্থা ইত্যাদি পরীক্ষা করে নেওয়া হয়।

ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার কারণেই ঝুঁকি বৃদ্ধি

ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু হওয়ার পর থেকেই আদপে সাইবার ঝুঁকির মাত্রাও বেড়ে গিয়েছে। সাইবার এবং আইটিকে এজন্য আলাদা করে দেখার কিছু নেই। সি-সাইট পরীক্ষার (C-Sight) অধীনেই রিজার্ভ ব্যাঙ্কের তদন্তকারী সংস্থা সমস্ত ব্যাঙ্কের আইটি সিস্টেম (RBI Alert) তদারকি করবে এবং পরীক্ষা চালাবে। আর এই পরীক্ষার মাধ্যমেই ঝুঁকির বিষয়গুলি সবার আগে শনাক্ত করা হয়েছে।

এর আগেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক

এর আগেও কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে সাইবার হানার ঝুঁকি সম্পর্কে জানানো হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর গত মাসেই একটি অনুষ্ঠানে উল্লেখ করেছেন যে সাইবার হামলা ঝুঁকির বিষয়ে ব্যাঙ্কগুলির আগে থেকেই সতর্ক থাকা উচিত। ৯ ফেব্রুয়ারি ১৯তম ব্যাঙ্কিং টেকনোলজি কনফারেন্সে এই কথা বলেছিলেন টি রবিশঙ্কর।

কিছুদিন আগে গোল্ড লোনে জালিয়াতি নিয়েও কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানা গিয়েছিল যে ব্যাঙ্ক কর্মীরা সিস্টেমের সঙ্গে এমন কিছু কারসাজি করেছে যা কিনা এক ধরনের প্রতারণা। ব্যাঙ্কগুলি ঠিকভাবে ঋণ দিচ্ছে কিনা তা যাচাই করতে চেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। 

আরও পড়ুন: Multibagger Stock: ১০ হাজার থেকে সোজা ৬ লাখ ! ১০ বছরে বিপুল মুনাফা মিলেছে এই স্টকে

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget