এক্সপ্লোর

SBI Credit Card Alert : স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে খরচ বাড়ল, ১ মে থেকেই নতুন নিয়ম

State Bank Credit Card : লেট পেমেন্ট চার্জ এবং বার্ষিক ফি মকুবের ক্ষেত্রে ব্যাঙ্ক নতুন নির্দেশিকা প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্টেট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে বার্ষিক ফি মকুবের নতুন নিয়ম।
  • বার্ষিক ১ লক্ষ টাকা খরচ করলেই ফি মকুব হবে।
  • ১০০ টাকার বেশি বকেয়াতে লেট পেমেন্ট চার্জ প্রযোজ্য।
  • গ্রাহকদের সময়মতো পেমেন্ট করতে উৎসাহিত করার পদক্ষেপ।

State Bank Credit Card : আপনিও স্টেট ব্যাঙ্কের (SBI Credit Card)  ক্রেডিট কার্ড হোল্ডার হলে রয়েছে বড় খবর। ১ মে থেকেই ব্যাঙ্ক কার্যকর করেছে নতুন নিয়ম। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের চার্জ (Bank Charges) বাবদ আপনার খরচ বাড়ল। জেনে নিন, এবার নতুন নিয়ম অনুসারে কত দিতে হবে আপনাকে। 

লেট পেমেন্ট চার্জ ও বার্ষিক ফি নিয়ে বড় ঘোষণা

এবার থেকে SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ১ মে, ২০২৬ থেকে অনেক নতুন নিয়ম মানতে হবে।  আপনার ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়মে একগুচ্ছ বড় পরিবর্তন করেছে ব্য়াঙ্ক কর্তৃপক্ষ। বিশেষ করে লেট পেমেন্ট চার্জ ও বার্ষিক ফি মকুবের ক্ষেত্রে ব্যাঙ্ক নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।

SBI ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কী নতুন নিয়ম কার্যকর হয়েছে
 SBI ক্রেডিট কার্ড রেগুলার ব্যবহার করলে নতুন নিয়মে আপনার পকেটে পড়বে সরাসরি প্রভাব। মূলত, SBI BPCL ক্রেডিট কার্ড ও লেট পেমেন্ট চার্জের ক্ষেত্রে এই বদলগুলি আনা হয়েছে।

কার্ডের বার্ষিক ফি মকুবের নতুন সীমা 
স্টেট ব্যাঙ্কর নতুন নিয়ম বলছে , এই ক্ষেত্রে বার্ষিক ফি মকুবের সুবিধা পেতে হলে এখন খরচের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আপনি যদি বছরে ১ লক্ষ টাকা বা তার বেশি খরচ করেন তবেই এই বার্ষিক ফি মকুব করা হবে। যদি আপনার বার্ষিক খরচ ১ লক্ষ টাকার কম হয়, তবে আপনাকে নির্ধারিত বার্ষিক ফি অবশ্যই মেটাতে হবে।

২ লেট পেমেন্ট চার্জে বড় পরিবর্তন
আপনি যদি কোনওভাবে বকেয়া টাকা মেটাতে দেরি করেন, তবে পকেট থেকে আরও বেশি টাকা খসতে পারে। এই বিষয়ে দেকে নিন নতুন তালিকা। 

১০০ টাকা পর্যন্ত বকেয়া : এই ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না (আগে এই সীমা ছিল ৫০০ টাকা পর্যন্ত)। অর্থাৎ, এখন মাত্র ১০০ টাকার বেশি বকেয়া থাকলেই জরিমানা দিতে হবে।

৫০০ থেকে ১,০০০ টাকা বকেয়া : জরিমানা হিসেবে ৫০০ টাকা দিতে হবে (আগে এটি ছিল ৪০০ টাকা)।

৫০,০০০ টাকার বেশি বকেয়া: লেট পেমেন্ট চার্জ হিসেবে ১,৩০০ টাকা ধার্য করা হবে।

মনে রাখবেন, ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বেশি ব্যালেন্সের ক্ষেত্রে অন্যান্য ফি স্ল্যাবগুলোতে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি।

ব্যাঙ্ক কেন এই পরিবর্তন করেছে ?
ব্যাঙ্কিং পরিষেবা আরও সুশৃঙ্খল করতে ও গ্রাহকদের সময়মতো পেমেন্ট করতে উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ব্যাঙ্ক। ১ মে থেকে এই নিয়মগুলি কার্যকর হওয়ায় আজই আপনার ক্রেডিট কার্ডের বকেয়া ও খরচের হিসাব মিলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন : এবার চেক বাউন্স হলেই জেল ? ২ বছরের হাজতবাস ছাড়াও দ্বিগুণ জরিমানা ! কী বলছে আইন

Frequently Asked Questions

স্টেট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নতুন নিয়ম কবে থেকে কার্যকর হয়েছে?

স্টেট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নতুন নিয়ম ১ মে, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এই নিয়মগুলি মূলত লেট পেমেন্ট চার্জ এবং বার্ষিক ফি সম্পর্কিত।

বার্ষিক ফি মকুবের জন্য SBI ক্রেডিট কার্ডে বছরে কত টাকা খরচ করতে হবে?

বার্ষিক ফি মকুবের সুবিধা পেতে হলে SBI ক্রেডিট কার্ডে বছরে ১ লক্ষ টাকা বা তার বেশি খরচ করতে হবে। এর কম খরচ হলে বার্ষিক ফি প্রযোজ্য হবে।

SBI ক্রেডিট কার্ডে কত টাকা বকেয়া থাকলে লেট পেমেন্ট চার্জ লাগবে না?

বর্তমানে, SBI ক্রেডিট কার্ডে ১০০ টাকা পর্যন্ত বকেয়া থাকলে কোনো লেট পেমেন্ট চার্জ লাগবে না। আগের সীমা ছিল ৫০০ টাকা পর্যন্ত।

SBI ক্রেডিট কার্ডে ৫০০ থেকে ১,০০০ টাকা বকেয়া থাকলে কত জরিমানা দিতে হবে?

SBI ক্রেডিট কার্ডে ৫০০ থেকে ১,০০০ টাকা বকেয়া থাকলে জরিমানা হিসেবে ৫০০ টাকা দিতে হবে। পূর্বে এটি ৪০০ টাকা ছিল।

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget