এক্সপ্লোর

SBI Fixed Deposit: ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত সুদ, বাড়ল 'অমৃত কলস স্কিম'-এ আবেদনের সময়সীমা

Amrit Kalash Scheme: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অমৃত কলস স্কিমে আবেদনের সময়সীমা বাড়িয়েছে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Amrit Kalash Scheme: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI Fixed Deposit) একটি বিশেষ স্কিম চালু করা হয়েছে স্থায়ী আমানতের। নির্দিষ্ট দিনের মেয়াদে (Amrit Kalash Scheme) আকর্ষণীয় সুদের হার দিচ্ছে এসবিআই। স্কিমের নাম দেওয়া হয়েছে অমৃত কলস স্কিম। এই স্কিমের অধীনে ৪০০ দিনের মেয়াদে এসবিআই দুর্দান্ত সুদ দিচ্ছে গ্রাহকদের। আগেও একবার অমৃত কলস স্কিমে আবেদনের সময় বাড়ান হয়েছিল, এবার ফের একবার বাড়ান হল সময়সীমা। ২০২৪ সালে ৩১ মার্চ ছিল এই স্কিমের আবেদনের শেষ সময়, এবার তা বাড়ান হল সেপ্টেম্বর মাস পর্যন্ত।

কতদিনের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অমৃত কলস স্কিমে আবেদনের সময়সীমা বাড়িয়েছে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গত বছর ২০২৩ সালের ১২ এপ্রিল এই স্কিম চালু করেছিল এসবিআই। এই অমৃত কলস স্কিম মূলত একটি ৪০০ দিনের স্থায়ী আমানত স্কিম (Amrit Kalash Scheme) যেখানে বিনিয়োগে গ্রাহকদের ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এতে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাবেন। এই প্রেক্ষিতে, প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমে ৭.৬০ শতাংশ সুদ পাওয়া যায়। এই স্কিমে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন গ্রাহক।

সময়সীমা বাড়ান হয়েছে

এর আগে ২০২৩ সালের ২৩ জুন এই অমৃত কলস স্কিমের (SBI Fixed Deposit) আবেদনের সময়সীমা শেষ হয়েছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ান হয়। তারপর ফের একবার ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার সেই অমৃত কলস স্কিমে আবেদনের সময়সীমা এই বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান হয়েছে।

কীভাবে এই স্কিমে বিনিয়োগ করবেন

এসবিআই অমৃত কলস স্কিমে (Amrit Kalash Scheme) বিনিয়োগ করার জন্য আপনার কাছের যে কোনও এসবিআই (SBI Fixed Deposit) শাখায় গিয়ে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফটো, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে সহজেই এই অমৃত কলস অ্যাকাউন্ট খুলে নেওয়া যায়। এই স্কিমে টিডিএস কেটে নেওয়ার পরেই সুদ ঢুকবে অ্যাকাউন্টে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget