এক্সপ্লোর

SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে বহু পদে নিয়োগ, আবেদনের হাতে আছে আর ২ দিন, কারা যোগ্য ?

Jobs In State Bank Of India : ইতিমধ্যেই ২০২৬-২৭ বর্ষের জন্য প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

Jobs In State Bank Of India : স্টেট ব্যাঙ্কে ভাল পদে চাকরি করতে চাইলে হাতে রয়েছে আর ২ দিন। এই তারিখের মধ্যে আবেদন করতে পারলে তবেই পাবেন পরীক্ষায় বসার সুযোগ। ইতিমধ্যেই ২০২৬-২৭ বর্ষের জন্য প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট ১,৫০০টি শূন্যপদে (SBI Recruitment) যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

কত দিন হাতে রয়েছে আবেদনের
গত ১৮ জুন, ২০২৬ থেকে এই পদে আবেদনের রেজিস্ট্রেশনের অনলাইনে প্রক্রিযা শুরু হয়েছে। আগামী ৮ জুলাই, ২০২৬ পর্যন্ত এই আবেদনের প্রক্রিয়া চলবে। একটা বিষয় চাকরিপ্রার্থীদের মনে রাখতে হবে, এই পদে চূড়ান্তপর্বে নির্বাচিত প্রার্থীদের ভারতের যেকোনও প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে।

যোগ্যতা ও বয়সসীমা কী লাগবে
চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: মনে রাখবেন, এই পদে চাকরির ক্ষেত্রে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনও বিভাগে স্নাতক (Graduation) পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা স্নাতক স্তরের শেষ বর্ষে (Final-year) পড়ছেন, তারাও শর্তসাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।

চাকরিপ্রার্থীর বয়স : ১ এপ্রিল, ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীর বয়স অবশ্যই ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের (SC/ST/OBC/PwBD) প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।

পর্যায় / প্রক্রিয়া সম্ভাব্য সময়
অনলাইন আবেদন ও ফি জমা ১৮ জুন থেকে ৮ই জুলাই, ২০২৬
প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড জুলাইয়ের ২য় বা ৩য় সপ্তাহ, ২০২৬
ফেজ-১: প্রিলিমিনারি পরীক্ষা আগস্ট, ২০২৬
প্রিলি পরীক্ষার ফলাফল আগস্ট / সেপ্টেম্বর, ২০২৬
ফেজ-২: মেইনস পরীক্ষা সেপ্টেম্বর, ২০২৬
সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ অক্টোবর / নভেম্বর, ২০২৬
চূড়ান্ত ফলাফল প্রকাশ নভেম্বর / ডিসেম্বর, ২০২৬

কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নীচে আবেদনের সহজ পদ্ধতি দেওয়া হল:

১ প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/careers বা sbi.bank.in-এ যান।  
২ হোমপেজে থাকা "SBI PO Recruitment 2026" লিঙ্কে ক্লিক করুন।
৩ আপনার বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে নতুন রেজিস্ট্রেশন করুন।
৪ এরপর আবেদনপত্রটি (Application Form) মনোযোগ সহকারে পূরণ করুন।

৫ নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপনার পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।

৬ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিন।

৭ ফর্মটি সম্পূর্ণ সাবমিট করার পর ভবিষ্যতের রেফারেন্সের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড এবং প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।

আরও পড়ুন : চাকরি যাবে ৫,৫০০ কর্মীর, আগামী সপ্তাহেই ঘোষণা ! এই কোম্পানি করবে ছাঁটাই

Education Loan Information:
Calculate Education Loan EMI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
8th Pay Commission : বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget