এক্সপ্লোর

UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?

Online Payment :   জেনে নিন, কোন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ডিজিটাল লুটেরা ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের নিয়ন্ত্রণ নেয়।
  • APK ফাইলের মাধ্যমে এটি SMS ও OTP চুরি করে।
  • অপরিচিত উৎস থেকে অ্যাপ ডাউনলোড এড়িয়ে চলুন।
  • Play Protect চালু রাখুন ও সফটওয়্যার আপডেট করুন।

Online Payment :  আপনার সঙ্গেও হতে পারে এই ধরনের ঘটনা। ডিজিটাল লুটেরা (Digital Lutera) ম্যালওয়্যার করছে সব ধরনের প্রতারণার কাজ। সেই ক্ষেত্রে আপনার ইউপিআই অ্যাকাউন্ট (UPI Alert) খালি হতে পারে। জেনে নিন, কোন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনি। 

আপনার অ্যান্ড্রয়েড ফোনের নিয়ন্ত্রণ যাবে অন্যের হাতে
আপনি কি অনলাইন লেনদেনের জন্য নিয়মিত UPI ব্যবহার করেন ?

তাহলে আপনার জন্য রয়েছে বড়সড় সতর্কবার্তা। সম্প্রতি সাইবার বিশেষজ্ঞরা 'Luthor' বা 'Digital Lutera' নামক একটি অত্যন্ত বিপজ্জনক ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন, যা আপনার অজান্তেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে। সাধারণত স্ক্যামাররা ফোন কল বা মেসেজের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে প্রতারণা করে, কিন্তু এই ম্যালওয়্যারটি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে কাজ করে। এটি সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম।

কী এই 'Digital Lutera' এবং এটি কীভাবে কাজ করে ?
গ্যাজেট ৩৬০-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই ম্যালওয়্যারটি মূলত APK (Android Package Kit) ফাইলের মাধ্যমে ছড়ায়। এটি কোনো সাধারণ মেসেজ বা কলের ওপর নির্ভর করে না।

সংক্রমণ পদ্ধতি: কোনও থার্ড-পার্টি ওয়েবসাইট বা সন্দেহজনক লিঙ্কের মাধ্যমে ইউজাররা যখন কোনও ফাইল ডাউনলোড করেন, তখন ফোনের ভেতরে এই ম্যালওয়্যারটি প্রবেশ করে।

অনুমতি বা পারমিশন: ইনস্টল হওয়ার সময় অ্যাপটি আপনার ফোনের SMS পড়া এবং লেখার (Read/Write SMS) অনুমতি চায়। একবার এই অনুমতি পেয়ে গেলে, এটি ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হয়ে যায়।

OTP বাইপাস: এটি আপনার ফোনে আসা ব্যাঙ্কিং ভেরিফিকেশন মেসেজ বা OTP-র ওপর নজরদারি চালায়। হ্যাকাররা দূর থেকেই আপনার UPI এবং SMS ভেরিফিকেশন বাইপাস করে টাকা হাতিয়ে নিতে পারে।

NPCI-এর বক্তব্য
ভারতের UPI ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা NPCI (National Payments Corporation of India) জানিয়েছে যে, তারা এই ম্যালওয়্যার সম্পর্কে অবগত এবং এটি রুখতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ব্যবহারকারীদের ব্যক্তিগতভাবে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

সুরক্ষিত থাকতে কী করবেন ?
আপনার টাকা সুরক্ষিত রাখতে সাইবার বিশেষজ্ঞরা নীচের নিয়মগুলি মেনে চলার পরামর্শ দিচ্ছেন:
১. অবিশ্বস্ত উৎস থেকে দূরে থাকুন: অ্যাপ ডাউনলোড করার জন্য সর্বদা Google Play Store ব্যবহার করুন। কোনও থার্ড-পার্টি ওয়েবসাইট বা অচেনা লিঙ্ক থেকে অ্যাপ নামাবেন না।
২. APK ফাইল এড়িয়ে চলুন: যদি কেউ আপনাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে কোনো APK ফাইল পাঠায়, তবে তা ডাউনলোড করবেন না।
৩. Play Protect সচল রাখুন: আপনার ফোনের সেটিংস থেকে 'Google Play Protect' অপশনটি সর্বদা অন রাখুন। এটি ক্ষতিকারক অ্যাপ সনাক্ত করতে সাহায্য করে।
৪. সফটওয়্যার আপডেট: ফোনের অপারেটিং সিস্টেম এবং ব্যাঙ্কিং অ্যাপগুলি নিয়মিত আপডেট করুন।

Frequently Asked Questions

'Digital Lutera' কী এবং এটি কীভাবে কাজ করে?

'Digital Lutera' একটি বিপজ্জনক ম্যালওয়্যার যা APK ফাইলের মাধ্যমে ছড়ায়। এটি আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে OTP বাইপাস করে আপনার UPI অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে।

কীভাবে 'Digital Lutera' আপনার ফোনে প্রবেশ করে?

থার্ড-পার্টি ওয়েবসাইট বা সন্দেহজনক লিঙ্ক থেকে ফাইল ডাউনলোড করার সময় এই ম্যালওয়্যারটি আপনার ফোনে প্রবেশ করতে পারে। এটি ইনস্টল হওয়ার সময় SMS পড়ার অনুমতি চায়।

NPCI 'Digital Lutera' সম্পর্কে কী জানিয়েছে?

NPCI জানিয়েছে যে তারা এই ম্যালওয়্যার সম্পর্কে অবগত এবং এটি রুখতে সুরক্ষাব্যবস্থা গ্রহণ করেছে। তবে ব্যবহারকারীদের সচেতন থাকা জরুরি।

UPI লেনদেন সুরক্ষিত রাখতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?

অবিশ্বস্ত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা, APK ফাইল ব্যবহার করা এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। Google Play Store ব্যবহার করুন এবং Play Protect সচল রাখুন।

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget