এক্সপ্লোর

Rupashree Prakalpa: পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে মেলে ২৫ হাজার টাকা, কারা কীভাবে পাবেন ? কী কী নথি লাগে ?

West Bengal Govt Scheme: সবার প্রথমে খেয়াল রাখতে হবে রূপশ্রী প্রকল্পের টাকা কেবলমাত্র অবিবাহিত মেয়েরাই পাবেন, ফলে প্রার্থীর যে বিবাহ হয়নি সেই প্রমাণপত্র জমা করতে হবে।

কলকাতা: পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের পক্ষ থেকে এই রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছে বাংলার সমস্ত বিবাহযোগ্যা মেয়েদের কথা মাথায় রেখে। এই প্রকল্পের অধীনে কোনও মেয়ের বিয়ের আয়োজনের (Rupashree Prakalpa) জন্য সরকারি তরফে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। ১৮ বছরের উর্ধ্বে যে কোনও মেয়ের বিয়ের জন্যই এই টাকা পাওয়া যাবে। তবে এই প্রকল্পের কিছু শর্তাবলী রয়েছে। দেখে নিন কীভাবে কোথায় করতে হবে আবেদন, কী কী নথি লাগবে ইত্যাদি সমস্ত তথ্য।

কারা করতে পারবেন আবেদন

পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রস্তাবিত প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তাঁকে। বিগত ৫ বছর ধরে এই রাজ্যে বাস করছেন এই প্রমাণ দেখাতে হবে এবং প্রার্থীর বাবা-মাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকা বা এর কম, কেবলমাত্র তারাই পাবেন এই প্রকল্পের সুবিধে। প্রস্তাবিত পাত্রের বয়স যেন ন্যূনতম ২১ বছর হয়। এছাড়াও আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।  

কী কী নথি জমা করতে হবে

সবার প্রথমে খেয়াল রাখতে হবে রূপশ্রী প্রকল্পের টাকা কেবলমাত্র অবিবাহিত মেয়েরাই পাবেন, ফলে প্রার্থীর যে বিবাহ হয়নি সেই প্রমাণপত্র জমা করতে হবে। প্রার্থীর বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্মের শংসাপত্র ইত্যাদির যে কোনও একটির স্বপ্রত্যয়িত ফোটোকপি জমা দিতে হবে।

এছাড়া প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্র, প্রস্তাবিত বিয়ের কোনও একটি প্রমাণ দিতে হবে। প্রার্থীর বাসস্থান এবং পারিবারিক আয়ের স্বঘোষণা জমা করতে হবে। আর সবশেষে প্রার্থী ও প্রস্তাবিত পাত্রের এক কপি করে পাসপোর্ট মাপের রঙিন ছবি লাগবে।

কোথায় পাবেন ফর্ম ? কোথায় জমা দেবেন ?

রূপশ্রী প্রকল্পের ফর্ম ব্লক ডেভেলপমেন্ট অফিসে, মিউনিসিপাল এলাকার জন্য সাব-ডিভিশনাল অফিসে এবং কর্পোরেশন এলাকার জন্য কমিশনারের অফিস, বরো অফিস বা ওয়ার্ড অফিসে পাওয়া যাবে। এখান থেকে ফর্ম সংগ্রহ করে এই সমস্ত অফিসগুলিতেই প্রস্তাবিত বিয়ের তারিখের ৩০ থেকে ৬০ দিন আগে উপযুক্ত নথি সহ জমা করতে হবে ফর্ম। এছাড়াও কেউ চাইলে ঘরে বসে এই ফর্ম http://www.wbcdwdsw.gov.in/ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget