এক্সপ্লোর

Aadhaar Card New Update: আপনার সময় বাঁচাবে এই অ্যাপ, আধার কার্ড আপডেট হবে মুহূর্তেই!

Unique Identification Authority of India: এতদিন আধার সেন্টার ছাড়া এই ফোন নম্বর যোগ করা যেত না। তবে, এবার সেই সমস্যা মিটিয়ে ফেলেছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি।

আধার কার্ড ভারতীয়দের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বললে হয়তো একেবারেই ভুল বলা হবে না। কারণ বর্তমানে আধার কার্ড ছাড়া কোনও সরকারি পরিষেবা পাওয়া আপনার পক্ষে কষ্টকর হয়ে যায়। যে কোনও কাজে নিজের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে। আর আধারের মাধ্যমে ডিজিটালি পরিচয় যাচাইও হয়ে যায় মুহূর্তে। এ ছাড়াও আধার কার্ডে থাকা কিউ আর কোড হল আপনার পরিচয়ের আসল প্রমাণপত্র।

এই আধার কার্ডে আপনি যদি মোবাইল নম্বর অ্যাড করে রাখেন তা হলেই একমাত্র যে কোনও পরিষেবা আপনি যথাসম্ভব দ্রুত পেতে পারেন। কারণ, মোবাইল নম্বর যোগ করা থাকলে ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে যে কোনও সময় যে কোনও ক্ষেত্রে আপনি ডিজিটাল সিগনেচার করতে পারবেন। আধারের মাধ্যমে একাধিক সরকারি পোর্টালে লগইন করতে পারবেন। আধার কার্ড যখন চালু হয়, সেই সময় অনেকের আধার কার্ডেই ফোন নম্বর অ্যাড করা ছিল না। পরবর্তীতে সেই কার্ডে অনেকেই ফোন নম্বর অ্যাড করেছেন। কিন্তু এতদিন এই ফোন নম্বর অ্যাডিশনের ক্ষেত্রে একটা সমস্যা ছিল। আধার সেন্টার ছাড়া এই ফোন নম্বর যোগ করা যেত না। তবে, এবার সেই সমস্যা মিটিয়ে ফেলেছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (Unique Identification Authority of India)।

কীভাবে করা যাবে মোবাইল নম্বর বদল?

UIDAI নতুন একটা মোবাইল অ্যাপ নিয়ে এসেছে। এই অ্যাপটির নাম 'Aadhaar'। সেই অ্যাক ডাউনলোড করে নিন সবার আগে। তারপর আধার নম্বর দিলেই আপনাকে অপশন দেবে আপনি কীভাবে লগইন করতে চান। লগইন করার সময় আপনাকে অপশন দেওয়া হবে মোবাইল নম্বরের মাধ্যমে নাকি নিজের ফেস আইডি ব্যবহার করে লগইন করবেন? যেহেতু আপনার আধারে মোবাইল নম্বর দেওয়া নেই, সেই ক্ষেত্রে আপনাকে ফেস আইডি ব্যবহার করে লগইন করতে হবে। তারপর হোম পেজে সার্ভিসেস ট্যাবে গিয়ে আপনাকে মোবাইল নম্বর আপডেট করতে হবে। এরপর ৭৫ টাকা চার্জ দিতে আপনি সেখানে নিজের ফোন নম্বর বদল করে নিতে পারবেন খুব সহজেই।

৩০ দিনের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক হয়ে যাবে। আর আপডেটের পর আপনার নতুন ফোন নম্বরে একটি মেসেজ যাবে। ব্যাস, এর পর আপনি আপনার আধার কার্ডের ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় সব কাজই করতে পারবেন।

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget