এক্সপ্লোর

Adani Share Crash: আদানি গ্রুপের চার স্টকে লোয়ার সার্কিট ! একা লড়ছে এই শেয়ার

Adani Share Price: হিনডেনবার্গের রিপোর্টের  (Hindenburg Research) জেরে পতন জারি রইল ভারতের শেয়ার বাজারে (Share Market)। দুপুরের আগেই প্রায় এক শতাংশ পতনের পথে হাঁটল নিফটি (Nifty)।

Adani Share Price: হিনডেনবার্গের রিপোর্টের  (Hindenburg Research) জেরে পতন জারি রইল ভারতের শেয়ার বাজারে (Share Market)। দুপুরের আগেই প্রায় এক শতাংশ পতনের পথে হাঁটল নিফটি (Nifty)। সবথেকে খারাপ অবস্থা আদানি গোষ্ঠীর স্টকগুলিতে। আজ আদানি গ্রুপের বেশিরভাগ স্টকেই লোয়ার সার্কিট লেগেছে।

এদিন সকালে প্রথমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় আদানির স্টকে। প্রথমে ভাল ফল দিয়েছে আদানি এন্টারপ্রাইস ছাড়াও আদানি পোর্ট। দুটি স্টকই যথাক্রমে ৫ ও ২ শতাংশ ওপরে উঠে ট্রেড করতে থাকে। তবে আদানি গ্রিন, আদানি উইলমার, আদানি ট্রান্সমশিনের অবস্থা শুরু থেকেই নেতিবাচক ছিল। এই স্টকগুলির মধ্য়ে আদানি গ্রিন সকালেই প্রায় ২০ শতাংশ পড়ে যায়। পরে লোয়ার সার্কিট লাগে স্টকে। একই অবস্থা হয় আদানি ট্রান্সমিশনের, যাতে ২০ শতাংশের বেশি পতন ঘটায় লোয়ার সার্কিট লেগে যায়। বাকি আদানি পাওয়ার ও আদানি উইলমার দুটি স্টকেই ৫ শতাংশের বেশি পতনের সঙ্গে সার্কিট লেগে যায়। ফলে বিনিয়োগকারীদের লক্ষ-কোটি টাকায় পতন ঘটে।

Adani Response To Hindenburg: আশঙ্কা থেকেই এই পতন
এদিন সকাল থেকেই পতনের আবহ ছিল আদানি গ্রুপের সব স্টকে। হিনডেনবার্গের রিপোর্ট নিয়ে আগেই আইনি পথে হাঁটার কথা বলেছিল কোম্পানির লিগাল সেল। এদিন হিনডেনবার্গ রিসার্চের ২৪ জানুয়ারির প্রতিবেদনটিকে মিথ্যে বলে বর্ণনা করেছে আদানি গ্রুপ। তাদের মতে, ভুয়ো তথ্যের ওপর ভিত্তি করে অসৎ উদ্দেশ্যে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর্থিক তথ্য় গোপনের যে অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যে। মূলত, এই রিপোর্ট প্রকাশ করে শর্ট সেলিংয়ের মাধ্যমে বিনিয়োগকরীদের বিপুল অর্থের ক্ষতি করেছে আমেরিকার রিসার্ট সংস্থা। 

Adani Share Crash: সথ্যিই কি পরিকল্পিতভাবে এই কাজ করেছে হিনডেনবার্গ ?
নিউইয়র্ক ফার্ম হিনডেনবার্গ শর্ট সেলিংয়ে বিশেষজ্ঞ একটি সংস্থা।  আদানি গ্রুপ মাত্র দুটি ট্রেডিং সেশনে হিনডেনবার্গ রিপোর্টের কারণে  50 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে। আদানি নিজেও 20 বিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান করেছে। যদিও আদানির বিভিন্ন কোম্পানিতে শর্ট করে লাভবান হয়েছে হিনডেনবার্গ।

Adani Response To Hindenburg: হিনডেনবার্গের কটা প্রশ্নের জবাব দিল আদানি ?
আদানি জানিয়েছে, হিনডেনবার্গের ৮৮টি প্রশ্নের মধ্যে ৬৫টি বিষয় ইতিমধ্য়েই আদানি পোর্টফোলিও সংস্থাগুলি যথাযথভাবে প্রকাশ করেছে। বাকি ২৩টি প্রশ্নের মধ্যে ১৮টি পাবলিক শেয়ারহোল্ডার ও থার্ড পার্টির সঙ্গে সম্পর্কযুক্ত।  বাকি ৫টি  প্রশ্ন কাল্পনিক ও ভিত্তিহীন। 

Adani Response To Hindenburg: 'মিথ্যে বলছে হিনডেনবার্গ', পাল্টা ৪১৩ পাতার প্রতিক্রিয়া আদানির

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget