এক্সপ্লোর

Airtel Recharge: বিনামূল্যে ১.৫ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল, কারা পাবেন এই সুবিধে ?

Airtel Free Recharge Plan: এয়ারটেল ঘোষণা করেছে কিছুদিনের জন্য বিনামূল্যে গ্রাহকদের ১.৫ জিবি ডেটা দেওয়া হবে। তবে সকল গ্রাহকদের জন্য এই অফার নয়। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের জন্যেই এই অফার।

Mobile Recharge Plan: দেশের অন্যতম প্রধান টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন অফার নিয়ে আসে। এয়ারটেল এখন দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা। প্রায় ৩৮ কোটি গ্রাহক রয়েছে এই এয়ারটেল সংস্থার। আর এখন এয়ারটেল (Airtel Offer) তাদের গ্রাহকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অফার নিয়ে এসেছে। এয়ারটেল ঘোষণা করেছে কিছুদিনের জন্য বিনামূল্যে গ্রাহকদের ১.৫ জিবি ডেটা দেওয়া হবে। তবে সকল গ্রাহকদের জন্য এই অফার নয়। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের জন্যেই এই অফার (Airtel Mobile Recharge Plan) কার্যকর হবে। আর একইসঙ্গে এই অফার রয়েছে প্রি-পেইড গ্রাহকদের জন্য, তবে পোস্ট-পেইড গ্রাহকরাও পাবেন একটি বিশেষ সুবিধে।

কী এই অফার

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এয়ারটেলের পোস্ট পেইড গ্রাহকদের জন্যও বিশেষ অফার রয়েছে। এই গ্রাহকদের জন্য এয়ারটেল অতিরিক্ত ১ মাস সময় দিয়েছেন তাদের বিল পেমেন্ট করার জন্য। কোটি কোটি পোস্ট-পেইড গ্রাহক এই সিদ্ধান্তের কারণে লাভ পেতে চলেছেন।

উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

বেশ কিছুদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য যেমন মণিপুর, মেঘালয়, মিজোরামে বন্যা দেখা দিয়েছে। এই বন্যার কারণে বহু মানুষ বিপর্যস্ত হয়েছেন। বহু মানুষ মারা গিয়েছেন এই বন্যায়। প্রবল বর্ষণ ও প্লাবনের কারণে রাজ্যের যান চলাচলও বিঘ্নিত হয়েছে। এই পরিসরের কথা মাথায় রেখে এয়ারটেল টেলিকম অপারেটর সংস্থা সম্প্রতি একটি বিশেষ সুবিধে নিয়ে এসেছে দুর্গত গ্রাহকদের জন্য। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর-পূর্ব ভারতের সমস্ত গ্রাহক দিনে ১.৫ জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধে পাবেন। এয়ারটেল এই সুবিধে দেবে শুধুমাত্র আগামী ৪ দিনের জন্য। একইসঙ্গে সংস্থার পক্ষ থেকে পোস্ট-পেইড গ্রাহকদের বিল পেমেন্টের সময় আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।

এয়ারটেলের নতুন পরিষেবা

এ প্রসঙ্গে বলে রাখা দরকার এয়ারটেল সম্প্রতি একটি নতুন পরিষেবা চালু করেছে। জানা গিয়েছে এয়ারটেল টেলিকম অপারেটর সংস্থা ত্রিপুরাতে ইন্ট্রা-সার্কল রোমিং সার্ভিস চালু করতে চলেছে। এই পরিষেবার অধীনে এয়ারটেল তার গ্রাহকদের নেটওয়ার্ক খারাপ থাকার দরুণ অন্য নেটওয়ার্ক থেকে কল করার সুবিধে দিচ্ছে। অর্থাৎ এয়ারটেল অন্য নেটওয়ার্ক ব্যবহারের সুবিধেও দিচ্ছে তাঁর গ্রাহকদের যা কিনা খুবই উপকৃত করবে গ্রাহকদের।

আরও পড়ুন: Amazon Employee: কিছু না করেই ৩ কোটি বেতন নিয়েছেন ! এ কী বললেন আমাজনের কর্মী ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget