এক্সপ্লোর

Akasa Air Pilots Crisis: বিমানচালকদের পদত্যাগ নিয়ে আইনি লড়াইয়ে Akasa! সিদ্ধান্ত জানিয়ে দিল DGCA

DGCA: Akasa Air-এর সঙ্গে তাদের কিছু পাইলটের টানাপড়েন চলছে, সেই বিষয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ।

নয়াদিল্লি: চাকরি ছাড়া নিয়ে পাইলটদের (Pilot) সঙ্গে প্রবল বিরোধ বিমানসংস্থার। সেই বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। বিমানসংস্থার তরফে Directorate General of Civil Aviation (DGCA)-এর হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। সেই বিষয়েই DGCA জানিয়ে দিল বিমানসংস্থার সঙ্গে পাইলটদের এই বিরোধ সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার। ফলে এই বিষয়ে হস্তক্ষেপ করবে না DGCA.

Akasa Air-এর সঙ্গে তাদের কিছু পাইলটের টানাপড়েন নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। সম্প্রতি Akasa Air-এর অন্তত জনা চল্লিশেক পাইলট সংস্থার চাকরি ছেড়েছেন, তাঁরা নোটিশ পিরিয়ডও (Notice Period) মানেননি। এরপরেই আকাশ এয়ারের তরফে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি নিয়ন্ত্রণ সংস্থাকেও চ্যালেঞ্জ করা হয় আদালতে, অভিযোগ ছিল আবেদন করা হলেও ওই পাইলটদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। বিমান সংস্থার তরফে হুমকিও দেওয়া হয়েছে যে এই পরিস্থিতিতে সংস্থা বন্ধ করে দিতে হতে পারে।

পাইলটদের অন্তত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত নোটিশ পিরিয়ড মেনে চলতে হয়। এই বিষয়টি নিয়েই পাইলটদের কিছু সংগঠন আদালতে মামলা করেছে। পাল্টা Akasa Air- দাবি করেছে, বিমানচালকদের সঙ্গে তাঁদের আইনি চুক্তি (Contractual obligation)-একইরকম ভাবে জারি থাকবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধেই মামলা করা হয়েছে যেহেতু এই বিষয়টিতে তারা হস্তক্ষেপ করেনি। 

২২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে DGCA এবং বিমান পরিবহন মন্ত্রক জানায় যে Akasa Air-এর আবেদন গ্রাহ্য করা উচিত নয় কারণ তারা এই বিষয়টির মধ্যেই ঢুকতেই পারবেন না। DGCA-এর তরফে বলা হচ্ছে, 'আমাদের এমন ক্ষমতা নেই,আমরা কোনও চাকরি সংক্রান্ত চুক্তির মধ্য়ে ঢুকতেই পারি না।'

রয়টার্সের সূত্র অনুযায়ী এই বিষয়টির পরে Akasa Air-এর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। DGCA-এর তরফেও কিছু বলা হয়নি। 

এর আগে আকাশা এয়ারের তরফে অভিযোগ করা হয়েছিল যে DGCA-এই বিশয়টি নিয়ে কোনওরকম পদক্ষেপ করতে অনিচ্ছা প্রকাশ করেছে। যার ফলে বিমানসংস্থা কাজ চালাতে এবং আর্থিক ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।

বিমানচালকদের পদত্যাগের কারণে অগাস্টে ৬৩২টি বিমান বাতিল করতে হয়েছে বলে দাবি করেছে Akasa Air. মাসে অন্তত ৩৫০০ বিমান চালায় Akasa, তার মধ্যে অন্তত ১৮ শতাংশ বিমান বাতিল করতে হয়েছে। যদিও DGCA-এর দেওয়া তথ্য অনুসারে অগাস্টে মাত্র ১.১৭ শতাংশ বিমান বাতিল করেছে Akasa Air.

৬০০০ সদস্যের Federation of Indian Pilots-এর তরফেও Akasa Air-এর অভিযোগের জবাব দেওয়া হয়েছে। বিমান বাতিলের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তাদের দাবি, এতজনের একসঙ্গে চাকরি ছাড়া আদতে কর্মীদের সংস্থার প্রতি ক্ষোভের দিকটিকেই ইঙ্গিত করে।

আরও পড়ুন: মাসে পাবেন ২ লক্ষ টাকা পেনশন, এই স্কিমের বিষয়ে জানেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget