এক্সপ্লোর

Mamata Banerjee: 'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Mocked Minister: বছরের শুরুতে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পরিবহণ দফতরের নজরদারি নিয়ে, তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে।

কলকাতা: পরিবহণ নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ক্ষোভের মুখে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ দফতর মৌন দফতর হয়ে গেছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীকে রীতিমতো ভর্ৎসনা করলেন তিনি। 

ক্ষোভের মুখে পরিবহণমন্ত্রী: বছরের শুরুতে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পরিবহণ দফতরের নজরদারি নিয়ে, তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মন্ত্রী নিজে কখনও ভিজিট করেছেন সারপ্রাইজ? কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনও?'' তার উত্তরে স্নেহাশিস চক্রবর্তী জানান, "হ্য়াঁ দিদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু।'' তার প্রেক্ষিতে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কিছু! কিছু কথাটার অর্থ কী? কিছু কথাটার কোনও অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার। তোমাকে মাথায় রাখতে হবে, কিছু কথার কোনও উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাওয়ার সময়, অফিস ফেরত বা অন্য়ান্য় সময় যাতায়াত করতে পারে, সেটা দেখতে হবে।''                      

প্রাথমিক স্তরে সেমিস্টার চালু নিয়ে, শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকেও রীতিমতো কড়া বার্তা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, "কাগজে দেখলাম। আমি জানতাম না। আমি মুখ্য়সচিবকে জিজ্ঞাসা করলাম। মুখ্য় সচিবও জানত না। প্রাথমিক স্তরে সেমিস্টার। তুমি শিক্ষামন্ত্রী। কিন্তু মনে রেখো, যদি পলিসি নিয়ে নতুন কোনও সিদ্ধান্ত নিতে হয়, আমাদের সঙ্গে আলোচনা করতে হবে।'' এর প্রেক্ষিতে ব্রাত্য বসু জানান, "দিদি ওটা আমিও দেখে পরশুদিন রাতে মুখ্য় সচিবকে জানিয়েছি। আপনি অনুমতি দিলে তবে নোটিফিকেশন হবে।'' পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, "কাগজে আগে বেরলো কী করে?'' একইসঙ্গে তিনি জানিয়ে দেন, "আমি কোনও কথা শুনতে চাই না। পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে। ওটা হবে না। ৪ জন পরামর্শদাতা সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল, বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না। সেমিস্টার বলবে!''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Update: বছরের শুরুতেই নামল পারদ, জাঁকিয়ে শীত বঙ্গজুড়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget