এক্সপ্লোর

Road Accident: বছরের শুরুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুই জেলায় মৃত্যু ৫ জনের

Accident News: বছরের প্রথম দিনই দক্ষিণ বারাসাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর। হাড়োয়া থানার গোপালপুর এলাকায়

কলকাতা: বছরের শুরুতেই বিপত্তি। দুই জেলায় পথ দুর্ঘটনায় শোকের ছায়া। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হল ৫ জনের। দুটি ক্ষেত্রেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক। 

বছরের প্রথম দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারলে মৃত্যু হয় তিন জনের। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার দক্ষিণ বারাসাত থেকে মহিষমারী যাওয়ার রাস্তায়। মৃত ওই তিন জনের নাম বিশ্ব নস্কর (২৩),রাজকুমার হালদার (২৭), গোপেশ্বর হালদার (২৬)। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ। তিন জনের দেহ গুলি উদ্ধার করা  হয়েছে। আজ বৃহস্পতিবার দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষ বরণের দিনে মদ্যপ অবস্থায় তিনজন বাইক চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে যায়। যদিও মৃত তিন জনের মাথায় হেলমেট ছিল না। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হাড়োয়া থানার গোপালপুর এলাকায় গতকাল গভীর রাতে মৃত্যু হয় দুই ব্যক্তির। পিকনিক থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। মৃতের নাম বাপ্পা দাস (৩৫) এবং কুশল দাস (৪৫)। দুজনের বাড়ি গোপালপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গতকাল রাতে নববর্ষের রাতে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন দুজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে গুরুতর আহত হন দুজনেই। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। হাড়োয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

এর আগে ৩১ ডিসেম্বর বছর শেষের দিন তেলেঙ্গাবাগানে দুই বেসরকারি বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটে। বাসের চাকায় পিষ্ট হন পথচারী মহিলা। ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, বেপরোয়াভাবে বাস চালানোয় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বারবার বলা সত্ত্বেও উদাসীন পুলিশ। স্থানীয়দের দাবি, বারাসাত-হাওড়া এল-২৩৮ রুটের বাসের সঙ্গে বাগবাজার-গড়িয়া স্টেশন রুটের বেসরকারি বাসের রেষারেষি চলছিল। রাস্তা পার হওয়ার সময় এল-২৩৮ রুটের বাসের চাকায় পিষ্ট হন মহিলা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা ছেড়ে দেবেন?' আলু রফতানি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে মন্ত্রী

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget