এক্সপ্লোর

Amul Milk Price Hike : ২টাকা দাম বাড়ছে আমুল দুধের, কোন-কোন প্য়াকেটে দাম বেশি ?

Milk Price Hike : কোন প্য়াকেটে কত দাম বাড়ল আমুল দুধের ? দুধের এই দাম বৃদ্ধি (Amul Milk Price) গৃহস্থের রোজকার খরচ বাড়াবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ১৪ মে থেকে আমুল দুধের দাম লিটারে ২ টাকা বাড়ছে।
  • পশুখাদ্য ও প্যাকেজিং খরচ বৃদ্ধি দাম বাড়ার কারণ।
  • আমুল গোল্ড, তাজা সহ একাধিক দুধে দাম বাড়বে।
  • দুধের দাম বৃদ্ধিতে নিত্যদিনের বাজেট প্রভাবিত হবে।

Milk Price Hike : গৃহস্থের জন্য খারাপ খবর ! এবার দুধের দাম বাড়াল আমুল (Amul Milk Price Hike)। লিটারে ২ টাকা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। আগামী ১৪মে থেকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। কোম্পানি সূত্রে খবর, গবাদি পশুর খাবারের দাম বৃদ্ধি ও প্যাকেজিংয়ের মূল্য বেড়ে যাওয়ার জন্য়ই এই দাম বাড়িয়েছে কোম্পানি। স্বাভাবিকভাবেই আমুল দুধের এই দাম বৃদ্ধি (Amul Milk Price) গৃহস্থের রোজকার খরচ বাড়াবে।

কোম্পানির তরফে কী বলা হয়েছে
এই বিষয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছে কোম্পানি। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) জানিয়েছে, তারা "সারা ভারতে ফ্রেস পাউচ মিল্কের দাম ১৪মে থেকে কার্যকরভাবে প্রতি লিটারে ২ টাকা বৃদ্ধি করেছে।"

কেন দুধের দাম বাড়াল আমুল ?
কোম্পানির সূত্রে খবর, দামের এই সাম্প্রতিক বৃদ্ধির পিছনে গবাদি পশুর খাবার ও প্যাকেজিং উপকরণের ক্রমবর্ধমান ব্যয় দায়ী। মার্কেট এক্সপার্টরা বলছেন, সাম্প্রতিক মাসগুলিতে সারা ভারতের দুধ কোম্পানিগুলিতে পরিবহণ ও উৎপাদন খরচ বেড়েই চলছে। যে কারণে দুধের দামের ওপর ক্রমাগত প্রভাব পড়ছে। যার ফলেই এই দাম বৃদ্ধি। 

আমুলের কোন কোন ধরনের দুধের দাম বেড়েছে ?
এই মূল্যবৃদ্ধি আমুলের বহুল ব্যবহৃত বেশ কিছু দুধের ক্ষেত্রে প্রযোজ্য হবে

আমুল গোল্ড (Amul Gold)
আমুল তাজা (Amul Taaza)
আমুল কাউ মিল্ক (Amul Cow Milk)
আমুল বাফেলো মিল্ক (Amul Buffalo Milk)
আমুল স্লিম অ্যান্ড ট্রিম (Amul Slim & Trim)
আমুল স্ট্যান্ডার্ড মিল্ক (Amul Standard Milk)
আমুল টি-স্পেশাল (Amul T-Special)

এখন এই দুধের প্যাকেটের দাম কত হবে
আমুল গোল্ডের দাম এখন প্রতি লিটার ৬৮ টাকার পরিবর্তে ৭০ টাকা হবে
আমুল বাফেলো মিল্কের দাম প্রতি লিটার ৭৪ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হবে
আমুল কাউ মিল্কের দাম প্রতি লিটার ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হবে
আমুল স্লিম অ্যান্ড ট্রিমের দাম এখন প্রতি লিটার ৫০ টাকার পরিবর্তে ৫২ টাকা হবে
অন্যান্য ধরনের দুধের খুচরা দামও একইভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

নিত্যদিনের বাজেটে পড়বে প্রভাব
একটা বিষয় মাথায় রাখতে হবে, ভারতের অধিকাংশ পরিবারেই দুধ নিত্যপ্রয়োজনীয় খাবার। সেই কারণে বারবার দুধের দাম বৃদ্ধি হলে পরিবারে মাসিক খরচে তার প্রভাব পড়ে। এরফলে প্রভাবিত হবে চা বিক্রেতা, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, দুগ্ধজাত পণ্য তৈরি করে এমন প্রতিষ্ঠান বা দোকানগুলি। 

  আরও পড়ুন : পাকা বাড়ি, বাইক আছে ? চাইলেও আয়ুষ্মান ভারতের ৫ লাখের বিমা পাবেন না আপনি ! কেন জানেন ?

Frequently Asked Questions

আমুল দুধের দাম কত টাকা বাড়ানো হয়েছে?

আমুল প্রতি লিটার দুধে ২ টাকা দাম বাড়িয়েছে। এই নতুন দাম ১৪ মে থেকে কার্যকর হবে।

কেন আমুল দুধের দাম বাড়ানো হয়েছে?

গবাদি পশুর খাবারের দাম বৃদ্ধি এবং প্যাকেজিং উপকরণের খরচ বেড়ে যাওয়ার কারণে আমুল দুধের দাম বাড়ানো হয়েছে।

কোন কোন আমুল দুধের দাম বাড়ানো হয়েছে?

আমুল গোল্ড, আমুল তাজা, আমুল কাউ মিল্ক, আমুল বাফেলো মিল্ক, আমুল স্লিম অ্যান্ড ট্রিম, আমুল স্ট্যান্ডার্ড মিল্ক এবং আমুল টি-স্পেশাল-এর মতো বেশ কিছু জনপ্রিয় দুধের দাম বাড়ানো হয়েছে।

আমুল গোল্ড দুধের নতুন দাম কত?

আমুল গোল্ড দুধের দাম প্রতি লিটার ৬৮ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হবে।

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget